চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হেলিকপ্টারে চেপে বিগ ব্যাশে নামলেন ওয়ার্নার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:08 অপরাহ্ন 12, জানুয়ারি 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
অস্ট্রেলিয়ার ক্রিকেট তারকা ওয়ার্নার হেলিকপ্টারে করে বিগ ব্যাশে নামলেন. Channel i News - চ্যানেল আই নিউজ

১৩ বছরের বর্ণাঢ্য টেস্ট ক্যারিয়ারের ইতি টেনেছেন কদিন আগে। ডেভিড ওয়ার্নার ওয়ানডে থেকেও বিদায় নিয়েছেন। টি-টুয়েন্টি ক্যারিয়ারটা এখনও চালিয়ে যেতে কতটা প্রতিজ্ঞাবদ্ধ, সেটির প্রমাণই যেন দিলেন অজি ওপেনার। ভাইয়ের বিয়ের অনুষ্ঠান থেকে হেলিকপ্টারে চেপে বিগ ব্যাশের ম্যাচে নামতে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে হাজির হয়েছেন খেলার একেবারে আগে আগে।

সিডনি ডার্বিতে অংশ নেয়ার ইচ্ছার কথা ওয়ার্নার আগেই জানিয়েছিলেন। গত ৬ জানুয়ারি এ মাঠে পাকিস্তানের বিপক্ষে খেলেছেন শেষ টেস্টটি। পরে সিডনি থান্ডার্সের হয়ে খেলার ইচ্ছার কথা জানান। সিডনি সিক্সার্সের বিপক্ষে ম্যাচের দিন আবার ছিল ৩৭ বর্ষী তারকার ভাইয়ের বিয়ে। সময় মেলাতে হিমশিম খাওয়ায় ওয়ার্নার ভেন্যুতে পৌঁছাতে হেলিকপ্টার চেয়েছিলেন।

চাওয়া মতোই কাজ হয়েছে। ওয়ার্নারের আবদার মেটাতে করা হয় হেলিকপ্টারের ব্যবস্থা। শুক্রবার স্থানীয় সময় বিকেল ৫টার আগেই সিডনিতে ফিল্মি স্টাইলে হাজির হন অজি তারকা। এ মাঠে তিনি খেলেছেন ক্যারিয়ারের শেষ টেস্ট, চতুর্থ দিনে এসেছিল ম্যাচের ফল। সেদিন সিডনির সবুজ মাঠে সাদা রঙে বড় অক্ষরে লেখা ছিল Thanks DAVE (ধন্যবাদ ডেভ)। উপরে হ্যাশট্যাগ দিয়ে লেখা ছিল তার টেস্ট ক্যাপ নম্বর ৪২৬। ঠিক সেই স্থানেই হেলিকপ্টার অবতরণ করে।

হান্টার ভ্যালি থেকে ভাইয়ের বিয়েতে যোগদান শেষে হেলিকপ্টারে সিডনিতে আসা নিয়ে টিভি সাক্ষাৎকার দেন ওয়ার্নার। তাতে মিশে ছিল খানিক রসিকতাও। বলেন, ‘আমি এখানে নামার জন্য সর্বোত্তম ও যথাসাধ্য চেষ্টা করেছি। আশা করি বোর্ডে কিছু রান দিতে পারবো। যদি কোনো রান না পাই, তবে কিছুটা হাঁসের মতো দেখতে পারি। এখানে বাইরে থাকতে চাই। বিনোদন দিতে চাই। আমাদের দলকে পরবর্তী তিনটি খেলায় জেতাতে চেষ্টা করতে এবং সহায়তা করতে চাই।’

Tags: ওয়ার্নারবিগ ব্যাশলিড স্পোর্টসহেলিকপ্টার
Previous Post

ঢাবি শিক্ষার্থীদের ‘সিদ্ধান্ত’ যাচ্ছে ভারতে

Next Post

স্যান্টনার ম্যাচের আগে জানলেন করোনা হয়েছে

Next Post
ক্রিকেটার বল ছুঁড়ে দিয়ে উইকেটের দিকে দৌড়াচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

স্যান্টনার ম্যাচের আগে জানলেন করোনা হয়েছে

পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

পূর্ব-পশ্চিম সবার সাথে সম্পর্কের আরও উন্নয়ন ঘটাবো: পররাষ্ট্রমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT