চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শপথ নিতে বঙ্গভবনে নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:54 অপরাহ্ন 11, জানুয়ারি 2024
in বাংলাদেশ, রাজনীতি
A A
শপথ গ্রহণের জন্য বঙ্গভবনের প্রবেশদ্বার, অনেক মানুষ উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

দ্বাদশ জাতীয় সংসদের মন্ত্রিসভায় স্থান পাওয়া সদস্যরা শপথ নিতে বঙ্গভবনে উপস্থিত হয়েছেন। বৃহস্পতিবার বিকাল থেকে তারা বঙ্গভবনে প্রবেশ করতে শুরু করেন। সন্ধ্যা ৭টায় শেখ হাসিনা ও তার নেতৃত্বে নতুন মন্ত্রিসভা শপথ নেবে।

রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন নতুন মন্ত্রিপরিষদ সদস্যদের শপথবাক্য পাঠ করাবেন। মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন নতুন মন্ত্রীদের শপথ অনুষ্ঠান পরিচালনা করবেন। এদফায় মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেবেন ৩৬ জন। তবে এর আকার আরও বাড়তে পারে।

এদিকে মন্ত্রীদের শপথের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। বঙ্গভবনে প্রায় ১ হাজার ৪০০ অতিথিসহ বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছে। শপথের পর তাদের দায়িত্ব বণ্টন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী ছাড়া ২৫ জন পূর্ণ মন্ত্রী ও ১১ জন প্রতিমন্ত্রী থাকছেন। ২৫ মন্ত্রীর মধ্যে নতুন মুখ রয়েছেন ১২ জন। অন্যদিকে ১১ প্রতিমন্ত্রীর মধ্যে নতুন প্রতিমন্ত্রী নিয়োগ পেতে যাচ্ছেন সাতজন। অবশ্য এদের মধ্যে কয়েকজন আগে মন্ত্রী ও প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।

বুধবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সংসদ সদস্যরা শপথ নেন। বিজয়ী দলের নেতা জাতীয় সংসদের নেতা নির্বাচিত হন বর্তমান প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা, উপনেতা মতিয়া চৌধুরী। এদিন প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনাকে নিয়োগের সিদ্ধান্ত দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। পরে নতুন সরকার গঠনের আমন্ত্রণ জানান রাষ্ট্রপতি।

এর আগে ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯ আসনের মধ্যে আওয়ামী লীগ ২২২টিতে জয় পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতায় সরকার গঠন করে। নির্বাচনে জাতীয় পার্টি ১১টি, স্বতন্ত্ররা ৬২টি আসনে জয়ী হন।

এছাড়া ওয়ার্কার্স পার্টি ও জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) ও বাংলাদেশ কল্যাণ পার্টি একটি করে আসন পেয়েছে।

Tags: বঙ্গভবনশপথ
Previous Post

মায়ের পছন্দে বিয়ে করেননি সাদিও মানে

Next Post

পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী শেখ হাসিনা

Next Post
বাংলাদেশের পতাকা ও সামরিক কর্মকর্তাদের উপস্থিতিতে জাতীয় শপথ অনুষ্ঠান।. Channel i News - চ্যানেল আই নিউজ

পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী শেখ হাসিনা

নতুন মন্ত্রীরা শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

শপথ নিলেন নতুন মন্ত্রীরা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT