চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:55 পূর্বাহ্ন 05, ফেব্রুয়ারি 2017
in বাংলাদেশ
A A

বিশিষ্ট পার্লামেন্টিরিয়ান, প্রবীণ রাজনীতিবিদ, সংবিধান বিশেষজ্ঞ এবং  বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত এমপির মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ এক শোক বার্তায় রাষ্ট্রপতি বলেন, ‘সুরঞ্জিত সেনগুপ্ত শুধুমাত্র একজন রাজনীতিবিদই ছিলেন না, তিনি ছিলেন একজন প্রবীণ পার্লামেন্টারিয়ান। তিনি দেশের প্রথম সংবিধান রচনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।’

তিনি বলেন, দেশের সংসদীয় রাজনীতির ক্ষেত্রে সুরঞ্জিত সেনগুপ্তের বিশাল অবদান জনগণ তাদের স্মরণে রাখবে। প্রবীণ এই রাজনীতিবিদের মৃত্যু দেশের রাজনৈতিক অঙ্গনে নিঃসন্দেহে এক অপূরণীয় ক্ষতি।’

প্রধানমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের বর্নাঢ্য রাজনৈতিক জীবনের কথা স্মরণ করে বলেন, ‘তার মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গণে এক অপূরণীয় ক্ষতি হলো।  দেশ এক নিবেদিতপ্রাণ রাজনীতিবিদকে হারালো আর আওয়ামী লীগ হারালো দলের একজন নিবেদিতপ্রাণ নেতাকে।’

শেখ হাসিনা সংসদীয় গণতন্ত্র শক্তিশালী ও সুসংহত করতে সুরঞ্জিত সেনগুপ্তের অবদানের কথাও স্মরণ করেন। তিনি বলেন, সুরঞ্জিত দেশের প্রথম সংবিধান রচনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী  ছাড়াও তার মৃত্যুতে শোক জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার, মন্ত্রী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও কূটনীতিকরা।

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী আজ এক শোক বার্তায় দেশ ও গণমানুষের কল্যাণে সুরঞ্জিত সেনগুপ্তের অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে বলেন, ‘তিনি (সুরঞ্জিত) ছিলেন গণমানুষের নেতা।’

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এমপি বলেছেন, সদ্য প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্ত জাতীয় সংসদে একজন বিখ্যাত পার্লামেন্টেরিয়ান ছিলেন। তিনি যখন সংসদে বক্তৃতা করতেন, তখন সকলে তাকে তন্ময় হয়ে মন্ত্রমুগ্ধের মত শুনতেন। বর্ণাঢ্য জীবনের অধিকারী এই রাজনীতিবিদ ১৯৭১ সালে আমাদের মহান মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ ও নেতৃত্ব দিয়েছেন।
বাণিজ্যমন্ত্রী আরো বলেন, ‘তিনি খুব স্পষ্টভাষি ছিলেন। যা বিশ্বাস করতেন, তাই বলতেন। কোন রকম দ্বিধা-দ্বন্দ্ব ছিলনা তার মধ্যে।’

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, সুরঞ্জিত সেনগুপ্ত ছিলেন একজন জনদরদী ও নিবেদিতপ্রাণ রাজনীতিবিদ। তাঁর মৃত্যুতে দেশ একজন দেশপ্রেমিক নেতাকে হারালো।

এই রাজনীতিবিদের সঙ্গে বহুবার বিভিন্ন অনুষ্ঠানে তার সাক্ষাৎ হয়েছে উল্লেখ করে শেষবারের স্মৃতিচারণ করে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা বলেন, ‘মাত্র কয়েকদিন আগে জাতীয় সংসদ চত্বরে সরস্বতী পূজার অনুষ্ঠানে তার সঙ্গে শেষ দেখা হয়েছিল। তিনি অসুস্থ থাকা সত্ত্বেও সেখানে উপস্থিত ছিলেন।’ এই কূটনৈতিক বলেন, ‘তিনি নিঃসন্দেহে একজন খ্যাতিমান, বিচক্ষণ ও মর্যাদাশীল রাজনৈতিক নেতা ছিলেন। তার মৃত্যু দেশের জন্য অপূরণীয় ক্ষতি।’

রোববার ভোর ৪টা ২৪ মিনিটে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরেই তিনি নানা রোগে ভুগছিলেন।

১৯৪৬ সালে সুনামগঞ্জের আনোয়ারাপুরে সুরঞ্জিত সেনগুপ্তের জন্ম। প্রথম জীবনে বামপন্থী রাজনীতিতে জড়িয়ে পড়া আওয়ামী লীগের এ নেতা  দ্বিতীয়, তৃতীয়, পঞ্চম, সপ্তম, অষ্টম, নবম এবং দশম জাতীয় সংসদসহ মোট সাতবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

Tags: সুরঞ্জিত সেনগুপ্ত
Previous Post

সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেনগুপ্তের পরলোকগমন

Next Post

অ্যাথলেটিকোর বিপক্ষে বার্সেলোনার সহজ জয়

Next Post

অ্যাথলেটিকোর বিপক্ষে বার্সেলোনার সহজ জয়

সবার কাছে ছিলেন তিনি সেনদা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT