চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:31 পূর্বাহ্ন 11, জানুয়ারি 2024
in বাংলাদেশ
A A
প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাক্ষাৎ. Channel i News - চ্যানেল আই নিউজ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টানা চতুর্থবার বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।

বৃহস্পতিবার ১১ জানুয়ারি চীনা প্রেসিডেন্টের পক্ষ থেকে এ শুভেচ্ছা বার্তা পাঠানো হয়েছে বলে জানিয়েছে ঢাকার চীনা দূতাবাস।। একই দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়েছেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং।

শুভেচ্ছা বার্তায় চীনের প্রেসিডেন্ট বলেন, চীন ও বাংলাদেশ দুটি বন্ধুত্বপূর্ণ দেশ। দুই দেশের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর থেকে বিগত ৪৯ বছরে, উভয় দেশ একে অপরকে সম্মান করেছে। চীন এবং বাংলাদেশ একে অপরের মূল স্বার্থের সঙ্গে সম্পর্কিত বিষয়গুলোতে একে অপরকে দৃঢ়ভাবে সমর্থন করে। যৌথভাবে দুই দেশ উন্নয়ন ও পুনরুজ্জীবনের কাজ করছে যা দুই দেশের জনগণের জন্য বাস্তব সুবিধা নিয়ে আসছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে শি জিনপিংয়ের প্রত্যাশার কথা জানিয়ে বলা হয়, গত আগস্টে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে শেখ হাসিনার সাথে শি জিনপিং যে গুরুত্বপূর্ণ ঐকমত্যে পৌঁছেছিলেন, তা বাস্তবায়নের জন্য উভয় দেশের যৌথ প্রচেষ্টা প্রত্যাশা করেন চীনের প্রেসিডেন্ট। একই সাথে চীন-বাংলাদেশ সহযোগিতার কৌশলগত অংশীদারিত্বকে নতুন উচ্চতায় উন্নীত করতে রাজনৈতিকভাবে পারস্পরিক আস্থা বৃদ্ধি, ঐতিহ্যগত এ বন্ধুত্বকে আরও উন্নীত করা, উন্নয়ন কৌশলগুলোকে আরও সমন্বিত করা এবং উচ্চমানের বেল্ট অ্যান্ড রোড সহযোগিতায় উভয় দেশ একসাথে কাজ করবে বলে আশা প্রকাশ করেছেন চীনা প্রেসিডেন্ট।

একই সাথে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংও অভিনন্দন জানিয়েছেন শেখ হাসিনাকে। পৃথক এক বিবৃতিতে লি বলেন, দ্বিপাক্ষিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে এবং উন্নয়নে পারস্পরিক সহযোগিতাকে আরও উন্নীত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে কাজ করতে প্রস্তুত চীন। এতে দুই দেশের জনগণ আরও অধিক লাভবান হবে বলে আশাবাদী চীনা প্রধানমন্ত্রী।

Tags: অভিনন্দনচীনের প্রেসিডেন্ট শি জিনপিংদ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনপ্রধানমন্ত্রী শেখ হাসিনাবিজয়ী
Previous Post

কারাবাও কাপের ফাইনালে এক পা লিভারপুলের

Next Post

২ মাস ১৩ দিন পর বিএনপির পল্টন কার্যালয় খুললো

Next Post
বিএনপি নেতারা পল্টন কার্যালয়ে প্রবেশের সময়. Channel i News - চ্যানেল আই নিউজ

২ মাস ১৩ দিন পর বিএনপির পল্টন কার্যালয় খুললো

জাতিসংঘের হেলিকপ্টার জব্দের দৃশ্য, আল-শাবাবের কার্যক্রমের অংশ. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতিসংঘের হেলিকপ্টার জব্দ করেছে আল-শাবাব

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT