চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজামৌলির নতুন ছবি নিয়ে নানা গুজব!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:35 অপরাহ্ন 09, জানুয়ারি 2024
in বিনোদন
A A
চারজন অভিনেতা ও অভিনেত্রী বিভিন্ন পোশাকে ছবি তুলেছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

‘বাহুবলী’ ফ্র্যাঞ্চাইজি, ‘আরআরআর’-এর মতো ব্লকবাস্টার প্যান–ইন্ডিয়া ছবি উপহার দেয়ার পর এবার রাজামৌলি আসছেন মহেশ বাবুকে নিয়ে। রাজামৌলির ছবি মানেই সিনেমাপ্রেমীদের প্রত্যাশা তুঙ্গে। ছবিটিকে ঘিরে চলছে আলোচনা। সেই সাথে রটেছে একাধিক গুজবও। সেই গুজবের কোনটি সত্য আর কোনটি মিথ্যা সেই বিষয়ে নির্মাতার কাছের এক সূত্র কথা বলেছেন ভারতীয় গণমাধ্যমের সঙ্গে।

তেলেগু ৩৬০ পোর্টালের রিপোর্ট অনুযায়ী, রাজামৌলির এই প্রকল্পের বাজেট ১ হাজার ৫০০ কোটি রুপি রাখা হয়েছে। তবে ১৫০০ কোটি রুপি বাজেটের বিষয়টি গুজব বলে জানা গেছে।

এক সূত্র ভারতীয় গণমাধ্যম ডেকান ক্রনিকলকে জানিয়েছেন, ‘এই খবরগুলো ভিত্তিহীন। তারা এখনও বাজেট চূড়ান্ত করেননি। প্রোডাকশন হাউজ বড় বিনিয়োগ করতে সক্ষম। তাই স্ক্রিপ্টের প্রয়োজনে যত বিনিয়োগ করা প্রয়োজন, করা হবে।’

এছাড়াও গুজব রটেছিল যে ছবিটি হলিউডের একজন প্রযোজক প্রযোজনা করবেন। নায়িকার চরিত্রে দীপিকা এবং ইন্দোনেশিয়ার একজন অভিনেত্রী থাকছেন, এমনটাও শোনা গেছে। সূত্র জানিয়েছেন, এটাও মিথ্যা। তিনি বলেন, ‘একাধিক মিথ্যা গুজব রটেছে। হলিউডের কোনো প্রযোজক প্রযোজনা করছেন না। ছবির কলাকুশলীও চূড়ান্ত করা হয়নি। মহেশ বাবু ও রাজামৌলি থাকছেন, এছাড়া আর কিছুই ঠিক হয়নি। ছবির কলাকুশলী ঠিক করার কাজ চলছে। শিগগির হয়ে যাবে।

শোনা গেছে ছবির গল্প আফ্রিকান জঙ্গলে অ্যাডভেঞ্চার নিয়ে হবে। এই খবরের সত্যতা আছে, কারণ রাজামৌলির বাবা এবং সিনেমাটির স্ক্রিনরাইটার ভি. বিজয়েন্দ্র প্রসাদ নিশ্চিত করেছেন যে তারা আফ্রিকায় শুটিং করছেন। সারা বিশ্বের তিনটি দেশে ছবির শুটিং হবে।

রাজামৌলির নামহীন এই ছবির নাম আপাতত ‘এসএসএমবি২৯’ রাখা হয়েছে। এই ছবিতে মহেশ বাবুকে সম্পূর্ণ অন্য রূপে দেখা যাবে। এই দক্ষিণি তারকাকে বেশ কিছু লোমহর্ষক অ্যাকশন দৃশ্যে দেখা যাবে। আর তার জন্য মহেশ বাবু তিন মাসের মতো প্রশিক্ষণ নেবেন।

সূত্র: কইমই

Tags: এস এস রাজামৌলিমহেশ বাবু
Previous Post

আঙুলে চোট নিয়ে মাঠ ছাড়লেন তামিম

Next Post

আরো সঙ্কটজনক অবস্থায় উস্তাদ রশিদ খান

Next Post
উস্তাদ রশিদ খান গানের আসরে পারফর্ম করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

আরো সঙ্কটজনক অবস্থায় উস্তাদ রশিদ খান

বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

টেস্টের ক্ষতি করছে ‘বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT