চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গাজায় ইসরায়েলি হামলায় আরও ২৪৯ জন নিহত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:23 পূর্বাহ্ন 09, জানুয়ারি 2024
in আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
গাজায় ইসরায়েলি হামলায় নিহতদের জন্য শোক প্রকাশ করছেন পরিবার ও স্বজনরা. Channel i News - চ্যানেল আই নিউজ

গাজায় ইসরায়েলি বাহিনীর স্থল ও বিমান হামলায় গত ২৪ ঘণ্টায় আরও অন্তত ২৪৯ জন নিহত হয়েছে। আহত হয়েছে ৫১০ জনের বেশি।

গাজার কেন্দ্রস্থল দের এল বালায় চালু থাকা একমাত্র হাসপাতাল আল আকসার চারপাশে রাতে ভারী গোলাবর্ষণ ও বোমা হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী।

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরাইলের ড্রোন হামলায় হিজবুল্লাহর এক শীর্ষ কমান্ডার নিহত হয়েছেন। নিহত আল তাবিল হিজবুল্লাহর এলিট বাহিনীর কমান্ডার ছিলেন। গাজার যুদ্ধ যাতে আশপাশের দেশগুলোতে ছড়িয়ে না পড়ে সেলক্ষ্যে আবারো মধ্যপ্রাচ্য সফর করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি বিঙ্কেন।

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। বৈঠকে গাজায় যুদ্ধ বন্ধ এবং মানবিক ত্রাণ কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন সৌদি যুবরাজ।

অন্যদিকে, গত ৭ অক্টোবর থেকে শুরু হওয়া গাজা-ইসরায়েল যুদ্ধে এখন পর্যন্ত ৯ হাজার ৬০০ শিশু তাদের প্রাণ হারিয়েছে।

এছাড়া গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের বিমান হামলায় এখন পর্যন্ত ২৩ হাজার ৮৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ৫৯ হাজারের বেশি মানুষ। হামলায় ৯ হাজার ৬০০ শিশু প্রাণ হারিয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক তেদরোস আধানম গেব্রেয়াসুস জানিয়েছিলেন, গাজা উপত্যকায় গড়ে প্রতি ১০ মিনিটে এক শিশু নিহত হচ্ছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কুদরা বলেন, এখন পর্যন্ত গাজায় ১১ হাজার ৭৮ জন মানুষ নিহত হয়েছে। এর মধ্যে ৪ হাজার ৫০৬ জন শিশু। নিহত নারীর সংখ্যা ৩ হাজার ২৭ জন। ৬৭৮ জন বৃদ্ধ নিহত হয়েছে। এছাড়া এ পর্যন্ত আহতের সংখ্যা ২৭ হাজার ৪৯০ জন।

মাঝে হামাসের সাথে এক সপ্তাহব্যাপী মানবিক বিরতির পর গত ডিসেম্বরের শুরু থেকে গাজা উপত্যকায় পুনরায় বিমান ও স্থল হামলা শুরু করে ইসরায়েল। বিরতির পর শুরু হওয়া এই অভিযানে গাজায় হামলা আরও তীব্র করে দখলদার সেনারা।

গাজায় ইসরায়েলের কর্মকাণ্ড যুদ্ধাপরাধ বা গণহত্যার সমান এবং তুরস্ক ও দক্ষিণ আফ্রিকার মতো দেশগুলো যুদ্ধাপরাধের দায়ে ইসরায়েলকে আন্তর্জাতিক আদালতে জবাবদিহি করতে কাজ করছে বলে জানিয়েছেন, আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞরা।

Tags: ইসরায়েলগত ২৪ ঘণ্টাগাজাযুদ্ধহামাস
Previous Post

নির্বাচনের পরে স্বতন্ত্র ও নৌকার সমর্থকদের সংঘর্ষ, আহত কয়েকজন

Next Post

বেকেনবাওয়ারের চিরপ্রস্থানে পৃথিবী আগের মতো নেই বায়ার্নের

Next Post
বেকেনবাওয়ারের চিরপ্রস্থানে পৃথিবী আগের মতো নেই বায়ার্নের. Channel i News - চ্যানেল আই নিউজ

বেকেনবাওয়ারের চিরপ্রস্থানে পৃথিবী আগের মতো নেই বায়ার্নের

Foreign, Commonwealth & Development Office sign in London, UK. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মানদণ্ড অনুযায়ী নির্বাচন হয়নি: যুক্তরাজ্য

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT