চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইসিসির মাসসেরার মনোনয়নে তাইজুল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:04 অপরাহ্ন 08, জানুয়ারি 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
তাইজুল ইসলাম আইসিসির মাসসেরার মনোনয়নে নির্বাচিত. Channel i News - চ্যানেল আই নিউজ

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ডিসেম্বর মাস সেরার সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে। এ তালিকায় স্থান করে নিয়েছেন বাংলাদেশের বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। সোমবার বিকেলে সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করে ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থাটি।

সংক্ষিপ্ত তালিকায় স্থান পাওয়া বাকি দুজন হলেন তাসমানপাড়ের দুই দেশের খেলোয়াড়। অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক ও ডানহাতি পেসার প্যাট কামিন্স এবং নিউজিল্যান্ডের ডানহাতি স্পিনিং অলরাউন্ডার গ্লেন ফিলিপস।

ঘরের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে এর আগে টেস্ট জয়ের ইতিহাস ছিল না বাংলাদেশের। ২০২৩ সালে নাজমুল হোসেন শান্ত’র নেতৃত্বে সিলেটে সে কাজ করে দেখিয়েছে বাংলাদেশ। সেখানে বল হাতে নেতৃত্ব দিয়েছিলেন ৩১ বর্ষী বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম।

দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে সিলেটে ১০ উইকেট নিয়েছিলেন এ বাঁহাতি। প্রথম ইনিংসে ৪ উইকেটের পর দ্বিতীয় ইনিংসে নেন ৬ উইকেট। ম্যাচটিতে ১৫০ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচেও ৫ উইকেট শিকার করেন তাইজুল। সিরিজে সর্বোচ্চ ১৫ উইকেট নিয়ে সিরিজসেরা হন তাইজুল। এ পারফরম্যান্সই তাকে সেরার কাতারে নিয়ে এসেছে।

২০২৩ সাল দুর্দান্ত কেটেছে অধিনায়ক কামিন্সের। বড় তিনটি সাফল্য এসেছে তার হাত ধরে। ভারতে নভেম্বরে সবশেষ ওয়ানডে বিশ্বকাপ জয়ের আগে জিতেছেন আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ এবং ইংল্যান্ডে অ্যাশেজ জয় করেছিলেন।

ঘরের মাটিতে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট জয়ে খুব বড় ভূমিকা রাখতে পারেননি ৩০ বর্ষী অধিনায়ক। নিয়েছিলেন মাত্র তিন উইকেট। কিন্তু বক্সিংডে ক্রিকেটে নিজেকে মেলে ধরেন দারুণভাবে। ৩১৭ রানে জয়ের লক্ষ্যে ব্যাট করতে থাকা পাকিস্তানের এক সময় ১১০ রানে ২ উইকেট হারায়।

সেখান থেকে প্রথম তোপটা দাগান কামিন্স, সবমিলিয়ে ২৩৭ রানে পাকিস্তানকে অলআউট করে সিরিজ জিতে নেয় তার দল। শেষ টেস্টে দুই ইনিংসেই পাঁচটি করে উইকেট শিকার করেন। হোয়াইটওয়াশ হয় এশিয়ার দলটি। এ সিরিজ টেস্টে পয়েন্ট টেবিলে অস্ট্রেলিয়াকে শীর্ষে এনেছে।

নিউজিল্যান্ডের গ্লেন ফিলিপস প্রধানত উইকেটকিপার ব্যাটার হিসেবেই পরিচিত। তবে বাংলাদেশে টেস্ট খেলতে এসে পার্ট টাইম বোলিংয়ে বাজিমাত করেন। সিরিজের প্রথম টেস্টে পাঁচ উইকেট নেয়ার পাশাপাশি মূল্যবান ৪২ রান করেন। তবে সিলেটের ওই ম্যাচে হেরে যায় ব্লাক ক্যাপসরা।

মিরপুরে দ্বিতীয় ম্যাচ খেলতে এসে বাংলাদেশকে ১৭২ রানে অলআউট করতে ৩ উইকেট শিকার করেন। এরপর দলের চরম দুর্দশায় খেলেন ৭২ বলে ৮৭ রানের মহামূল্যবান ইনিংস। দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ কিউইদের হাল ধরেন ফিলিপস। ৬৯ রানে ৬ উইকেট হারানো দলকে জিতিয়ে ৪০ রানে অপরাজিত থাকেন। দুই ম্যাচে তার অসাধারণ পারফরম্যান্স তাকে মাসসেরার কাতারে নিয়ে এসেছে।

Tags: অস্ট্রেলিয়াঅ্যাশেজআইসিসিওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপকামিন্সতাইজুলনিউজিল্যান্ডফিলিপসবাংলাদেশলিড স্পোর্টস
Previous Post

যশের জন্মদিন উদযাপন করতে গিয়ে তিন ভক্তের মৃত্যু

Next Post

মাঝ আকাশ থেকে পড়েও অক্ষত ফোন

Next Post
মাঝ আকাশ থেকে পড়েও অক্ষত ফোনের ছবি, যা একটি মোবাইল ডিভাইসের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

মাঝ আকাশ থেকে পড়েও অক্ষত ফোন

ভারতীয় ক্রিকেটাররা উল্লাসে মেতে উঠেছে, জেতার পর একে অপরকে আলিঙ্গন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

‘নির্বাচকদের সেই সাহসই নেই’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT