চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মানুষের অধিকার আরও সুরক্ষিত হয়েছে: প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:57 অপরাহ্ন 08, জানুয়ারি 2024
in বাংলাদেশ
A A
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাষণ দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশি-বিদেশি সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ ও বাস্তবতা তুলে ধরেন তিনি। তিনি বলেন: আপনারা দেখেছেন মানুষ কীভাবে ভোট দেয়, নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়। মানুষের অধিকার আরও সুরক্ষিত হয়েছে। আপনারা যার যার দেশে ফিরবেন। বাংলাদেশের কথা বলবেন। আপনাদের আগমনে আমাদের বিধি ব্যবস্থাকে আরও দৃঢ় করবে। দেশ দল, পরিবার ও আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।

সোমবার বিকেলে গণভবনে দেশি-বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের সঙ্গে চলে শুভেচ্ছা বিনিময়পর্ব। প্রধানমন্ত্রী দলীয় প্রার্থী বেছে নেয়ার পাশাপাশি উন্মুক্ত নির্বাচন বিষয়েও কথা বলেন।

শেখ হাসিনা বলেন, ‘এবারের নির্বাচনটা ব্যতিক্রমী। সাধারণত আমরা দলের থেকে, সব দলই তারা তাদের প্রার্থী নির্বাচিত করে দেয়। এবার যেমন আমি প্রার্থী নির্বাচন করে দিয়েছি, পাশাপাশি নির্বাচনটা উন্মুক্ত করে দিয়েছি। যার ইচ্ছা মতো দাঁড়াতে পারে।’

বিএনপির সমালোচনা করে আওয়ামী লীগ সভাপতি নিজের মনোভাব প্রকাশ করেন। তার ভাষ্য, ‘আপনারা দেখেছেন একটি দল তারা হয়তো অংশগ্রহণ করেনি। তারা করতে চায় না। যারা মিলিটারি শাসকের হাতে তৈরি হয়, তারা নিজেরা চলতে পারে না। তাদের জনসমর্থন থাকে না। তাই সরাসরি তারা নির্বাচনকে ভয় পায়। কারণ জনসমর্থন থাকে না। কিন্তু আমাদের দল জনগণের দল।’

‘এবারের ভোটে জনগণ যে আমাদের নির্বাচিত করেছে। আমাদের অনেক স্বতন্ত্র নির্বাচিত হয়েছে। অন্য দলগুলোও কিছু নির্বাচিত হয়েছে। সম্পূর্ণ এ দেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে। নির্বাচনকে সুষ্ঠুভাবে পরিচালনা করার সব ধরনের ব্যবস্থা আমরা নিয়েছি। যেটা আপনারা নিজেরাই দেখেছেন। আমি খুব আনন্দিত। এই বিজয়টা আমার বিজয় না, জনগণের বিজয়।’

দেশি-বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে শেখ হাসিনা আরও বলেন, ‘আমাদের জন্য এটা অত্যন্ত যুগান্তকারী ঘটনা। কারণ আমি অনেকবারই নির্বাচন করেছি। সেই ১৯৮৬ সাল থেকে এই পর্যন্ত। আটবার আমার নির্বাচন করা হয়ে গেছে। তবে এতো মানুষের আগ্রহ আমরা এভাবে দেখেনি। সেজন্য আমি মনে করি, বাংলাদেশের জনগণ সত্যি খুব আনন্দিত আপনারা এভাবে পর্যবেক্ষণ করেছেন। নির্বাচন সম্পর্কে মতামত দিয়েছেন, সেটাও আমি মনে করি অত্যন্ত উপযোগী। সেজন্য সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ।’

নির্বাচন কমিশন স্বাধীন ও নিরপেক্ষতা বজায় রেখে নির্বাচন আয়োজনে ভূমিকা রেখেছে বলেও দাবি করেন প্রধানমন্ত্রী। টানা চতুর্থবারের মতো রাষ্ট্রপ্রধান হতে যাওয়া বঙ্গবন্ধু কন্যা যোগ করেন, ‘সবসময় চেষ্টা ছিল যে নির্বাচনটাকে সুষ্ঠু করা। মানুষের যে ভোটের অধিকার, অর্থাৎ তারা কাকে চায় কে সরকারে থাকবে, সেটা মানুষই সিদ্ধান্ত নেবে।’

‘সেইভাবে আমরা নির্বাচনের সকল প্রক্রিয়া সংস্কার করি। নির্বাচন কমিশন আইন করে কমিশন গঠন করা, কমিশনকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা, তারা যে সুষ্ঠুভাবে নির্বাচন চলাকালীন সময়ে আমাদের প্রশাসন আইন শৃঙ্খলা বাহিনী সবাই কমিশনের অধীনস্ত করে মানুষের ভোটের অধিকারটা নিশ্চিত করাই লক্ষ্য ছিল।’

‘আপনারা দেখেছেন মানুষ কীভাবে ভোট দেয়, নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়। মানুষের অধিকার আরও সুরক্ষিত হয়েছে। আপনারা যার যার দেশে ফিরবেন। বাংলাদেশের কথা বলবেন, এখানকার আবহাওয়া অনেক সুন্দর। আপনাদের আগমনে আমাদের বিধি ব্যবস্থাকে আরও দৃঢ় করবে। দেশ। দল, পরিবার ও আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।’

Tags: আওয়ামী লীগদ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনবাংলাদেশশেখ হাসিনা
Previous Post

নির্বাচিত হয়েই মিরপুরে সাকিব, করলেন ব্যাটিং-বোলিং

Next Post

ঢাকায় আসছেন বিশ্বকাপজয়ী ডি মারিয়া

Next Post
মেসি বিশ্বকাপ ট্রফি জয় উদযাপন করছেন, ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড়. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকায় আসছেন বিশ্বকাপজয়ী ডি মারিয়া

ইকবালুর রহিম বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ইকবালুর রহিমের শ্রদ্ধা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT