চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বৌদ্ধ সাধক বনভান্তের জন্মদিন পালন

মনসুর আহম্মেদ by মনসুর আহম্মেদ
3:10 অপরাহ্ন 08, জানুয়ারি 2024
in জনপদ, রাঙ্গামাটি
A A
বৌদ্ধ সাধকরা জন্মদিনের অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

পার্বত্য চট্টগ্রামের বৌদ্ধ ধর্মালম্বীদের ধর্মীয় গুরু শ্রীমৎ সাধনানন্দ মহাস্থবিরের (বনভান্তে) ১০৫তম জন্মদিন উদযাপন উপলক্ষে রাঙ্গামাটি রাজবনবিহারে বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠানসহ ধর্মীয় সভা অনুষ্ঠিত হয়েছে।

বনভান্তের জন্মদিন উপলক্ষে সোমবার ৮ জানুয়ারি প্রথম প্রহরে রাজবন বিহারে মঙ্গল প্রদীপ জ্বালানো হয় এবং ওড়ানো হয় হাজারো বেলুন। ফুল আর বেলুন দিয়ে সাজানো হয় বিভিন্ন ভবনসহ রাজবন বিহার চত্বর। আয়োজন করা হয় বিশেষ প্রার্থনাসহ নানা ধর্মীয় অনুষ্ঠান।

এর আগে রবিবার রাত ১২টা ১ মিনিটে বিশাল কেক কেটে বনভান্তের জন্মদিনের আনুষ্ঠানিকতা শুরু করেন রাঙ্গামাটি রাজবন বিহারের আবাসিক প্রধান শ্রীমৎ প্রজ্ঞালংকার মহাস্থবির।

রবিবার সকাল থেকে কয়েক হাজার নারী-পুরুষ সারিবদ্ধভাবে রাজবন বিহারে বিশেষ ব্যবস্থায় রাখা বনভান্তের মরদেহে ফুল দেওয়া শুরু করেন। পরে শুরু হয় পঞ্চশীল প্রার্থনা, সংঘদান, অষ্টপরিষ্কার দান, বৌদ্ধপূজা, হাজার বাতিদান, বৌদ্ধ মুর্তি দানসহ নানাবিধ দানের মাধ্যমে দিয়ে জন্মদিন উদযাপন করা হয়।

এসময় পুণ্যার্থীদের উদ্দেশে ধর্মীয় নির্দেশনা দেন রাঙ্গামাটি রাজবন বিহারের আবাসিক প্রধান শ্রীমৎ প্রজ্ঞালংকার মহাস্থবির।

অনুষ্ঠানে অংশ নেন রাঙ্গামাটি আসনে নির্বাচিত সংসদ সদস্য দীপংকর তালুকদার এমপি। এ সময় রাঙ্গামাটি রাজবন বিহার প্রাঙ্গণে হাজার হাজার উপাসক ও বৌদ্ধ ধর্মাবলম্বীরা উপস্থিত ছিলেন।

শ্রাবকবুদ্ধ বনভান্তে ১৯২০ সালের ৮ জানুয়ারি রাঙ্গামাটি শহরের দক্ষিণে মগবান ইউনিয়নের মোরঘোনা গ্রামে জন্মগ্রহণ করেন। বনভান্তে ২০১২ সালের ৩০ জানুয়ারি মহাপরিনির্বাণ লাভ করেন। তখন থেকে তার মরদেহ বিশেষ ব্যবস্থায় রাঙ্গামাটি রাজবন বিহারে সংরক্ষণ করা হয়।

Tags: রাঙ্গামাটি রাজবন বিহার
Previous Post

নির্বাচনে অংশ না নেয়া ও বিএনপির স্যালুট জানানোর নাটক

Next Post

মাঝ আকাশে উড়ে যাওয়া উড়োজাহাজের জানালার সন্ধান

Next Post
উড়োজাহাজের জানালা থেকে দেখা আকাশ ও ভিতরের অংশ. Channel i News - চ্যানেল আই নিউজ

মাঝ আকাশে উড়ে যাওয়া উড়োজাহাজের জানালার সন্ধান

নবনির্বাচিত সংসদ সদস্যরা পুষ্পস্তবক অর্পণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজশাহীতে নবনির্বাচিত সংসদ সদস্যদের পুষ্পস্তবক অর্পণ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT