চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইসরায়েল-হামাস যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা ব্লিঙ্কেনের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:39 অপরাহ্ন 08, জানুয়ারি 2024
in আন্তর্জাতিক
A A
বাইডেনের ছবি, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মার্কিন পররাষ্ট্র মন্ত্রী এন্টনি ব্লিঙ্কেন সতর্ক করে বলেছেন, ইসরায়েল-হামাস যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে। এছাড়া মধ্যপ্রাচ্যের ব্যাপক অংশজুড়ে নিরাপত্তা হুমকি ও তৈরি হতে পারে।

সংঘাত ও উত্তেজনা কমিয়ে আনার লক্ষ্যে মধ্যপ্রাচ্য সফরে থাকা ব্লিঙ্কেন আরও বলেছেন, এখন এ অঞ্চলে গভীর উত্তেজনা চলছে। এটি এমন একটি যুদ্ধ যা খুব সহজেই ছড়িয়ে পড়তে পারে। যার কারণে আরো নিরাপত্তাহীনতা ও দুর্ভোগ দেখা দিতে পারে।

দোহায় কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুলরহমান আল থানিকে সাথে নিয়ে রোববার এক সংবাদ সম্মেলনে ব্লিঙ্কেন এসব কথা বলেন। তিনি আরও বলেন, ইসরায়েলের সামরিক অভিযান পরিকল্পনায় অবশ্যই গাজার বেসামরিক নাগরিকদের সুরক্ষা দেয়ার বিষয়টি থাকা উচিত। এছাড়া লোকজনের প্রয়োজনীয় মানবিক সহায়তার বিষয়টি অন্তর্ভূক্ত থাকা অবশ্যই জরুরি।

ইসরায়েলের দুই মন্ত্রী ফিলিস্তিনিদের গাজা থেকে তাড়িয়ে দেয়ার কথা বলার প্রসঙ্গে ব্লিঙ্কেন বলেছেন, তারা এটা পারে না, তারা ফিলিস্তিনীদের গাজা ত্যাগের জন্যে চাপ দিতে পারে না।

এদিকে গাজায় আল জাজিরার দুই সাংবাদিকের নিহত হওয়াকে ব্লিঙ্কেন ‘অকল্পনীয় ট্রাজেডি’ হিসেবে বর্ণনা করেন। ব্লিঙ্কেন জর্ডান, তুরস্ক ও গ্রিস সফর শেষে কাতার আসেন। এরপর তিনি আবুধাবী হয়ে সৌদি আরব সফর করবেন।

এদিকে কাতারের প্রধানমন্ত্রী জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সমর্থনে গাজায় নতুন যুদ্ধবিরতি নিয়ে হামাসের সাথে আলোচনা চলছে। তবে লেবাননে হামাসের শীর্ষ নেতা সালেহ আল আরুরিকে হত্যার কারণে পরিস্থিতি জটিল হয়ে পড়েছে বলে তিনি জানান। তবে তিনি আশা করে বলেছেন, আমরা সহজেই হাল ছাড়ছি না। আলোচনা অব্যাহত থাকবে।

Tags: ইসরায়েলএন্টনি ব্লিঙ্কেনমার্কিন পররাষ্ট্র মন্ত্রীযুদ্ধহামাস
Previous Post

সিলেট-চট্টগ্রাম বিভাগে জয় পেলেন যারা

Next Post

অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হয়েছে: বিদেশী পর্যবেক্ষক দল

Next Post
বাংলাদেশের নির্বাচন পর্যবেক্ষকদের সাথে আন্তর্জাতিক প্রতিনিধিদের আলোচনা।. Channel i News - চ্যানেল আই নিউজ

অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হয়েছে: বিদেশী পর্যবেক্ষক দল

বিএনপি নেতারা জনগণের প্রত্যাখ্যানের বিষয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জনগণ আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে: বিএনপি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT