চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সংসদে যাবো এই প্রয়োজনীয়তা এখনো অনুভব করছি না: রিয়াজ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:47 অপরাহ্ন 07, জানুয়ারি 2024
in বিনোদন
A A
দুজন ব্যক্তি হাসিমুখে, একে অপরের পাশে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

আওয়ামী লীগের বিভিন্ন প্রচারণায় দেখা যায় চিত্রনায়ক রিয়াজকে। পরপর দু’বার তিনি দলটির নির্বাচনী প্রচারণায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। অনেকেই মনে করেছিলেন, রিয়াজ হয়তো জাতীয় নির্বাচনে অংশ নেবেন। কিন্তু তা করেননি। বরং তিনি সহকর্মী ফেরদৌসকে সমর্থন দিয়েছেন!

রিয়াজ বরাবরই নিজেকে মুজিব আদর্শ লালন করা একজন সৈনিক বলে মনে করেন। তিনি বলেন, আমি যে আদর্শে বিশ্বাস করি যেখানে মনোনয়ন প্রাপ্তিটা মুখ্য নয়। আমি এখনো সংসদে যাওয়ার প্রয়োজনীয়তা অনুভব করছি না। যদি কখনো প্রয়োজন বলে মনে করি তখন হয়তো দেখা যাবে। এর আগে নয়। এটা আসলে সময় বলে দেবে। তবে আমি আমার আদর্শের জন্য কাজ করে যাচ্ছি। এই আদর্শের জন্য জীবন দিতে প্রস্তুত আছি।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসনের বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী চিত্রনায়ক ফেরদৌস। ভোটের দিন বিকেলে ধানমন্ডির ৪/এ ফেরদৌসের দলীয় অফিসে এসেছিলেন রিয়াজ। তার সঙ্গে ছিলেন নায়িকা নিপুন। মূলত তারা ফেরদৌস ও ভোটারদের উৎসাহ দিতেই হাজির হয়েছিলেন।

তার আগে সকালেই স্ত্রীসহ বনানীতে গিয়ে ভোট প্রদান করে রিয়াজ। তিনি বলেন, ফেরদৌস আমার মামা। সে পাশ করলে যেমন ‘ঢাকা ১০’ আসনের জন্য কাজ করবে তেমনি সিনেমার মানুষের জন্যেও কাজ করবে। আমি সাড়ে নয়টার সময় রাজধানীর বনানী বিদ্যা নিকেতনে ভোট দিয়েছি।

‘আমি খুব সকালে ভোট দিতে গিয়েছিলাম। তখন কেন্দ্রে মানুষ আসা শুরু করছিল। প্রত্যেককে দেখেছি বিপুল উৎসাহ নিয়ে ভোট দিতে এসেছেন। আমি আমার ভোট দেওয়ার পর আমাদের প্রিয় সহকর্মী নায়ক ফেরদৌসের নির্বাচনী এলাকায় এসেছি।’

ফেরদৌস সিনেমার মানুষ, তিনি জয়ী হলে তার কাছ থেকে কী আশা করছেন? এমন প্রশ্নের জবাবে রিয়াজ বলেন, ‘সিনেমার মানুষের জয় মানে, আমাদের সবার জয়। সিনেমার মানুষ নির্বাচিত হলে সিনেমার উপকার অবশ্যই হবে। এর আগে আমাদের ফারুক ভাই (প্রয়াত চিত্রনায়ক) নির্বাচিত হয়েছেন। এবার নির্বাচনে এসেছেন ফেরদৌস। আশা করছি তিনিও জয়ী হবেন। সিনেমার মানুষের এই ধারাবাহিকতা থাকবে।’

রিয়াজ বলেন, তার (ফেরদৌস) কাছে প্রত্যাশা অনেক। তিনি যে এলাকায় নির্বাচন করছেন, জয়ী হয়ে সে এলাকার মানুষের পাশে থাকবেন। তেমনি চলচ্চিত্রের যে জগৎটা তাকে ফেরদৌস বানিয়েছে, সেসব মানুষের পাশেও থাকবেন। তিনি নির্বাচিত হলে আগামী ৫ বছর সবার জন্য কাজ করবেন।

Tags: চিত্রনায়কনিপুননৌকাফেরদৌসফেরদৌসরিয়াজলিড বিনোদনসিনেমা
Previous Post

ভোট যুদ্ধে হেরে গেলেন আনোয়ার হোসেন মঞ্জু

Next Post

ভোট যুদ্ধে জিতলেন রাশেদ খান মেনন

Next Post
রাশেদ খান মেনন ভোটের ফলাফল নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ভোট যুদ্ধে জিতলেন রাশেদ খান মেনন

নির্বাচনী ভোট গণনা কেন্দ্রে ভোটার ও কর্মকর্তারা. Channel i News - চ্যানেল আই নিউজ

বিপুল জয়ে নৌকার পাল উড়িয়ে সংসদের পথে সাকিব

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT