চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্যালটবিপ্লব ঘটেছে কক্সবাজার-১ আসনে

সরওয়ার আজম মানিক by সরওয়ার আজম মানিক
7:23 অপরাহ্ন 07, জানুয়ারি 2024
in - সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A
দুইজন পুরুষের ছবি, একজনের চশমা ও সাদা দাড়ি, অন্যজনের পাগড়ি ও কালো পোশাক।. Channel i News - চ্যানেল আই নিউজ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-১ চকরিয়া-পেকুয়া আসনে সাধারণ ভোটাররা ব্যালট বিপ্লব ঘটিয়েছে। আর সুষ্ঠু নির্বাচনে পরাজয় নিশ্চিত জেনে ভোট শেষ হওয়ার মাত্র ৫০ মিনিট পূর্বে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী জাফর আলম।

নির্যাতিত নিপীড়িতে জনগণ সুষ্ঠু নির্বাচনে বিজয়ী করেছেন রণাঙ্গনের মুক্তিযোদ্ধা, জাতির শ্রেষ্ঠ সন্তান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীরপ্রতীককে। চকরিয়া সর্বত্র আনন্দের বন্যা বইছে।

রবিবার ৭ জানুয়ারি অনুষ্ঠিত হয়েছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। যথানিয়মে কক্সবাজার ১ চকরিয়া-পেকুয়া আসনে অন্যান্য আসনের মতো সকাল ৮ থেকে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে এই ভোটগ্রহণ চলে বিকেল চারটা পর্যন্ত। জুলুম-নির্যাতনের বিরুদ্ধে সাধারণ ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করে। এই আসনের ভোটাররা ব্যালট বিপ্লবের মাধ্যমে বর্তমান সংসদ সদস্য ও স্বতন্ত্র প্রার্থী জাফর আলমকে পরাজিত করে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা সাবেক সেনা কর্মকর্তা সৈয়দ মুহাম্মদ ইবরাহিম কে বিজয়ী করে।

সাধারণ ভোটাররা জানান, গত পাঁচ বছরের জুলুম নির্যাতনের বিরুদ্ধে তারা তাদের রায় দিয়েছেন।

চকরিয়া পৌরসভার ৫ নাম্বার ওয়ার্ডের ভোটার রফিকুল ইসলাম, সুমন, আবুল হোসেন বলেন -সুষ্ঠু নির্বাচনে বেলেটের মাধ্যমে নির্যাতনের বিরুদ্ধে আমরা রায় দিয়েছি। সৈয়দ ইবরাহিমের মতো একজন বীর মুক্তিযোদ্ধাকে নির্বাচিত করতে পারায় আমরা নিজেদের সৌভাগ্যবান ভোটার মনে করছি।

সুরাজপুর মানিকপুর ইউনিয়নের ৩ নাম্বার ওয়ার্ডের বাসিন্দা রহিম উদ্দিন, মানিক, কাশেম ও মাহমুদ বলেন —সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমরা একজন অত্যাচারী মানুষকে পরাজিত করেছি। একজন দেশপ্রেমিক দেশের শ্রেষ্ঠ সন্তানকে আমরা নির্বাচিত করেছি। বিগত দিনে আমাদের উপর যে নির্যাতন হয়েছে তার সুষ্ঠু বিচার করতে হবে।

চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী বলেন, বিগত পাঁচ বছর চকরিয়া-পেকুয়ার মানুষ অনেক নির্যাতন সহ্য করেছে। অনেকের চিংড়ি প্রকল্প দখল করে রাখা হয়েছিল। সবগুলো উদ্ধার করা হবে।

চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী বলেন, সুষ্ঠু নির্বাচনে নিশ্চিত পরাজয় জেনে স্বতন্ত্র প্রার্থী জাফর আলম নির্বাচন শেষ হওয়ার মাত্র ৫০ মিনিট পূর্বে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। কিন্তু সাধারণ ভোটাররা তার এই নাটক বুঝতে পেরেছে। তার জুলুম অত্যাচারের বিরুদ্ধে মানুষ রায় দিয়েছে। আমরা আশা করি আগামী পাঁচ বছর এই অঞ্চলের মানুষ শান্তিতে বসবাস করতে পারবে। কারো জায়গা জমি চিংড়ি প্রকল্প দখল হবে না।

Tags: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনসৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীরপ্রতীক
Previous Post

রাজনীতিতে আসবো, ভোট দিয়ে বললেন বাপ্পী

Next Post

নির্বাচনের পরিবেশ-ভোটগ্রহণের পদ্ধতি দেখে সন্তুষ্ট বিদেশী পর্যবেক্ষকরা

Next Post
বাংলাদেশের নির্বাচন বোর্ডের লোগো, কেন্দ্রীয় ভবনের সামনে. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্বাচনের পরিবেশ-ভোটগ্রহণের পদ্ধতি দেখে সন্তুষ্ট বিদেশী পর্যবেক্ষকরা

দুই ক্রিকেটার ও একজন কর্মকর্তা ট্রফি হাতে নিয়ে হাসিমুখে ছবি তুলছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

বিরক্ত ভিলিয়ার্স দুষছেন টি-টুয়েন্টিকে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT