চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিরক্ত ভিলিয়ার্স দুষছেন টি-টুয়েন্টিকে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:34 অপরাহ্ন 07, জানুয়ারি 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
দুই ক্রিকেটার ও একজন কর্মকর্তা ট্রফি হাতে নিয়ে হাসিমুখে ছবি তুলছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

ডিসেম্বরের প্রথমদিক থেকে সফর শুরু করে জানুয়ারিতে শেষ হয়েছে ভারতের সাউথ আফ্রিকা সফর। সিরিজে তিনটি টি-টুয়েন্টি, তিনটি ওয়ানডে এবং দুটি টেস্ট খেলেছে তারা। টেস্ট সিরিজ ড্র হওয়ায় বিরক্ত সাউথ আফ্রিকার সাবেক অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স।

টেস্ট সিরিজের প্রথম ম্যাচে ইনিংস ও ৩২ রানে জয় পায় সাউথ আফ্রিকা। দ্বিতীয় ম্যাচে ৭ উইকেটের জয়ে সিরিজে সমতা আনে ভারত। সিরিজ নির্ধারণী ম্যাচ না থাকায় বিরক্ত ভিলিয়ার্স বলেছেন, ‘কিছু বিষয় তো পরিবর্তন হয়েছে।’

দীর্ঘ সিরিজের পক্ষে ওকালতি করে ভিলিয়ার্স বলেছেন, ‘এটা জেনে আমি খুশি নই যে তৃতীয় কোনো ম্যাচ নেই। চারপাশের টি-টুয়েন্টি ক্রিকেটকে এরজন্য আপনি দোষারোপ করতেই পারেন।’

‘আমি জানি না কাকে দোষারোপ করব, কিন্তু বুঝতে পারতেছি কিছু একটা ভুল হচ্ছে। যদি দেখতে চান সকল দল প্রতিযোগিতা করছে এবং বিশ্বের সেরা দল কোনটি, তখন কিছুটা পরিবর্তন আসবে।’

ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলতে যাবে সাউথ আফ্রিকা। ওই সিরিজে সাত নতুন মুখ দেখে ভ্রু কুঁচকেছেন ভিলিয়ার্সও। কারণ সেসময় খেলোয়াড়রা টি-টুয়েন্টি লিগ খেলতে ব্যস্ত থাকবেন- ‘খেলোয়াড়, বোর্ড এবং কোচ যেখানে বেশি টাকা থাকবে সেদিকেই যাবে। আপনি তাদের পরিবার, ভবিষ্যতের কথা চিন্তা করে তাদের দোষ দিতে পারবেন না।’

টেস্টের সংক্ষিপ্ত সময়ে শেষ হওয়ার রেকর্ড গড়া কেপটাউন ম্যাচের পিচকে ভালো বলেছেন ভিলিয়ার্স, ‘যদি আপনি প্রথমদিনের প্রথম সেশন কাটিয়ে দিতে পারেন, এখানে খেলা সহজ হয়ে যাবে।’

Tags: কেপটাউনটি-টুয়েন্টিনিউজিল্যান্ডভারতভিলিয়ার্সলিড স্পোর্টসসাউথ আফ্রিকা
Previous Post

নির্বাচনের পরিবেশ-ভোটগ্রহণের পদ্ধতি দেখে সন্তুষ্ট বিদেশী পর্যবেক্ষকরা

Next Post

লালমনিরহাট-২ আসনে নৌকার জয়

Next Post
নির্বাচনী প্রচারণায় লালমনিরহাট-২ আসনের নৌকা প্রতীকের প্রার্থী. Channel i News - চ্যানেল আই নিউজ

লালমনিরহাট-২ আসনে নৌকার জয়

বাংলাদেশি সিনেমা ও টেলিভিশন পোস্টার, অ্যানিমেল, ডানকি ও টাইগার থ্রি. Channel i News - চ্যানেল আই নিউজ

ওটিটিতে ‘টাইগার থ্রি’, কবে আসবে ‘অ্যানিমেল’ ও ‘ডানকি’? 

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT