চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভোট প্রদানের শতকরা হার ৪০ শতাংশের কাছাকাছি: সিইসি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:00 অপরাহ্ন 07, জানুয়ারি 2024
in - সেমি লিড, বাংলাদেশ
A A
বাংলাদেশের একজন রাজনীতিবিদ সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯টি আসনে ৪০ শতাংশের কাছাকাছি ভোট পড়েছে বলে দাবি করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হাবিবুল আওয়াল। তবে প্রকৃত সংখ্যাটি এখনও হিসাব করা হয়নি। এই সংখ্যা কিছুটা হেরফের হতে পারে বলেও তিনি মন্তব্য করেন।

রোববার সকাল ৮ টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে বিরতিহীন চলে বিকেল চারটায় ভোট গ্রহণ শেষ হয়েছে। ভোটগ্রহণ শেষে বিকাল ৫টায় সংবাদ সম্মেলনে হাজির হয়ে সিইসি ভোট পড়ার আনুমানিক শতকরা হার জানান।

হাবিবুল আওয়াল বলেন, ‘একটি বিষয় স্বস্তিদায়ক, সহিংসতায় কোনও মৃত্যু হয়নি। সিল কারচুপির অভিযোগ ছিল। আমাদের কন্ট্রোল রুম আছে। যেকোনো তথ্য টিভি থেকে দেখে আমরা ব্যবস্থা নেয়ার চেষ্টা করেছি। কিছু ভুয়া নিউজ আসছিল। বিভ্রান্তের চেষ্টা চলছিল। ‘আমাদের শঙ্কা ছিল ভোটার উপস্থিতি কম হবে। অগ্নি সংযোগ, ট্রেনে আগুনের মতো ঘটনা, অনেকের মনে শঙ্কা লাগতে পারত। আমরা দেখেছি স্বতঃস্ফূর্তভাবে সবাই ভোট দিয়েছেন। কিছু জায়গায় সিল মারা হয়েছে। ’

‘সকলের সহযোগিতায় কমিশনের পক্ষ থেকে চেষ্টার ত্রুটি হয়নি। বলছি না খুব ভালো হয়েছে। যতটা অবাধ সুস্থ ও সুষ্ঠু রাখা যায় তার চেষ্টা করেছি। আমাদের কমিশনাররা নির্বাচনের আগে সারা দেশ চষে বেড়িয়েছেন। ’

গণমাধ্যমের ভূমিকার জন্য হাবিবুল আওয়াল সবাইকে ধন্যবাদ জানান। একইসঙ্গে বলেন, ‘যেসব টিভি মালিকরা প্রার্থী নন, তারা বস্তুনিষ্ঠ তথ্য দিয়েছে। আস্থার সঙ্গে তাদেরটা গ্রহণ করেছি।

ফল কতক্ষণে আসতে পারে এ প্রসঙ্গে সিইসির ভাষ্য, ‘হাতে গণনা করতে হবে। আশা করি ৪-৫ ঘণ্টা পর ফলাফল আসতে থাকবে।’ সুষ্ ‍ু ভোট অনুষ্ঠানের জন্য সিইসি আইন শৃংখলা বাহিনীসহ ভোট সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন।

Tags: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনসিইসি
Previous Post

মেসিকে ব্যালন ডি’অর দিতে তদবিরের অভিযোগে তদন্ত

Next Post

জনগণের নিরব প্রত্যাখানে সরকারের পরাজয় হয়েছে: বিএনপি

Next Post
বিএনপি নেতারা সরকারের বিরুদ্ধে প্রতিবাদে সমাবেশ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

জনগণের নিরব প্রত্যাখানে সরকারের পরাজয় হয়েছে: বিএনপি

বাংলাদেশি ক্রিকেটাররা জয় নিয়ে আশাবাদী, মিডিয়া সাক্ষাৎকারে ব্যস্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

জয়ের ব্যাপারে আশাবাদী বিনোদন ও ক্রিকেট জগতের তারকারা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT