চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাত পোহালেই ভোটযুদ্ধ, তারাও প্রস্তুত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:22 অপরাহ্ন 06, জানুয়ারি 2024
in বিনোদন
A A
বাংলাদেশের নির্বাচনী প্রার্থীদের সাক্ষাৎকার ও জনসমাগম. Channel i News - চ্যানেল আই নিউজ

রাত পোহালেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। যে নির্বাচনকে সামনে রেখে মাস দুয়েক ধরে সর্বত্র আলোচনা। অন্য যে কোনোবারের চেয়ে এবারের নির্বাচনে শোবিজ অঙ্গনের প্রার্থীদের অংশ গ্রহণ চোখে পড়ার মতো। পাক্কা রাজনীতিবীদদের মতো তারাও সংসদ সদস্য হওয়ার দৌড়ে সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছেন।

ভোটযুদ্ধের আগে জনমনে প্রচারণাতেও বেশ সাড়া ফেলেছেন তারা। এবার চূড়ান্ত পরীক্ষা, রবিবার সারাদিন ভোট গ্রহণের পরেই জানা যাবে; সত্যিকার অর্থে কারা জনগণের হৃদয় স্পর্শ করতে পেরেছেন!

দেখে নিন, সংসদ সদস্য হওয়ার দৌড়ে শোবিজ অঙ্গনের তারকা মুখগুলোকে-

আসাদুজ্জামান নূর
দেশের কিংবদন্তী অভিনেতা আসাদুজ্জামান নূর নীলফামারী-২ আসন থেকে নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিয়েছেন। মঞ্চ, টিভি ও চলচ্চিত্র সহ সংস্কৃতির সব শাখায় আলো ফেলা এই গুণীজন রাজনীতির মাঠেও বেশ অভিজ্ঞ। আওয়ামী লীগ থেকে টানা ৫ম বারের মতো জাতীয় নির্বাচনে লড়াইয়ের টিকেট পেয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও এগিয়ে তিনি। এরআগে ৪ বারই তিনি জয়লাভ করেন।

মমতাজ
তৃতীয়বারের মতো নৌকার মাঝি হিসেবে আবারও টিকিট পেয়ে নির্বাচনে অংশ গ্রহণ করেছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজ বেগম। আওয়ামী লীগের হয়ে তিনি এবারও মানিকগঞ্জ-২ থেকে নির্বাচন করছেন। এবারের প্রচারণাতেও বেশ সাড়া ফেলেছেন এই শিল্পী ও নেত্রী। এর আগে ২০০৯ সালে সংরক্ষিত নারী আসনের মধ্য দিয়ে সংসদে যাওয়ার সুযোগ পান মমতাজ বেগম।

ফেরদৌস আহমেদ
প্রথমবারের মতো জাতীয় নির্বাচনে অংশ নিচ্ছেন চিত্রনায়ক ফেরদৌস। নূর ও মমতাজের মতো এই নায়কও নৌকা প্রতীকে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন। তিনি প্রতিযোগিতা করছেন ঢাকা-১০ আসনে। ভোটযুদ্ধের মাঠে নতুন হলেও প্রচার প্রচারণায় বেশ দক্ষতার ছাপ রেখেছেন ফেরদৌস।

মাহিয়া মাহি
তারকাদের মধ্যে প্রচার প্রচারণায় সবচেয়ে সাড়া ফেলেছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। স্বতন্ত্র থেকে ট্রাক প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন এই নায়িকা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি নির্বাচন করছেন রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসন থেকে। যদিও শুরুতে নৌকার মনোনয়ন চেয়েছিলেন, না পেয়ে স্বতন্ত্র থেকেই নির্বাচনে অংশ নেন। মাহি তার জয়ের ব্যাপারে ভীষণ আশাবাদী।

ডলি সায়ন্তনী
ফেরদৌস ও মাহিয়া মাহিদের মতো প্রথমবার রাজনীতির মাঠে এক সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী ডলি সায়ন্তনী। নতুন রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনে (বিএনএম) যোগ দিয়েছেন তিনি। এ দলের হয়ে তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে পাবনা-২ আসন থেকে নির্বাচন করছেন। মাহির মতো ভোট চাইতে তাকেও মানুষের বাড়ি বাড়ি যেতে দেখা গেছে।

নকুল কুমার বিশ্বাস
ভিন্নধর্মী প্রচারণা দিয়ে ভোটের মাঠে সাড়া ফেলেছেন সংগীতশিল্পী নকুল কুমার বিশ্বাস। তিনি নির্বাচন করছেন বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসন থেকে। কৃষক শ্রমিক জনতা লীগের গামছা প্রতীক নিয়ে তাকেও মানুষের দ্বারে দ্বারে ছুটে যেতে দেখা গেছে।

হিরো আলম
জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবার দলীয় প্রার্থী হয়ে অংশগ্রহণ করছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন (হিরো আলম)। এবার তিনি বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের বাংলাদেশ কংগ্রেস মনোনীত ডাব প্রতীকের প্রার্থী। এরআগে সাধারণ ও উপ-নির্বাচনে একাধিকবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে হেরে যান আলম।

Tags: আসাদুজ্জামান নূরগানদ্বাদশ জাতীয় সংসদ নির্বাচননাটকফেরদৌসমমতাজমাহিয়া মাহিলিড বিনোদনসিনেমাহিরো আলম
Previous Post

বিএনপির ভার্চুয়াল মিটিংয়ে সিদ্ধান্তের পরদিন ট্রেনে আগুন দেওয়া হয়: ডিবি

Next Post

৭ জানুয়ারির ভোট দেশে ও বিদেশে গ্রহণযোগ্য হবে, আশাবাদ সিইসির

Next Post
সিইসি ভোট গ্রহণের জন্য আশাবাদী, বাংলাদেশে ও বিদেশে গ্রহণযোগ্য হবে. Channel i News - চ্যানেল আই নিউজ

৭ জানুয়ারির ভোট দেশে ও বিদেশে গ্রহণযোগ্য হবে, আশাবাদ সিইসির

বাংলাদেশের নির্বাচনী ভোট বাক্স, ভোট গণনা প্রক্রিয়া চলমান. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্যালট বিপ্লবের অপেক্ষায় চকরিয়া-পেকুয়াবাসী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT