চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যেকোন পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত বিজিবি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:06 অপরাহ্ন 05, জানুয়ারি 2024
in - সেমি লিড, বাংলাদেশ
A A
বিজিবি সদস্যরা প্রেস ব্রিফিংয়ে অংশগ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) প্রস্তুত বলে জানিয়েছেন মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান।

শুক্রবার (৫ জানুয়ারি) রাজধানীতে স্থাপিত বিভিন্ন নির্বাচনী বেইজ ক্যাম্প পরিদর্শন শেষে মিরপুর সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্সে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

মহাপরিচালক বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে এবং শান্তিশৃঙ্খলা রক্ষায় রাজধানীসহ সারা দেশে ১ হাজার ১৫৫ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। আমাদের মোতায়েনকৃত জনবল সারাদেশে ৪৮৭টি বেজক্যাম্প থেকে দায়িত্ব পালন করছে। যে কোন মূহুর্তে আমাদের ৭০০ পেট্রোল দিন-রাত টহল কার্যক্রম পরিচালনা করছে।

তিনি বলেন, সারা দেশে বিজিবির র্যাপিড অ্যাকশন টিম, ডগ স্কোয়াড কাজ করছে। এছাড়া, আমাদের কুইক রেসপন্স প্রস্তুত আছে, যে কোন পরিস্থিতি মোকাবেলায় এ টিমের সদস্যদেরকে হেলিকপ্টারের মাধ্যমে দ্রুততম সময়ে ঘটনাস্থলে পৌঁছাতে প্রস্তুত রাখা হয়েছে।

নাশকতা প্রতিরোধ তথা জনগণের জানমাল রক্ষায় বিজিবি প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ঝুঁকিপূর্ণ কেন্দ্রে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পরিস্থিতি বিবেচনায় ঝুঁকিপূর্ণ কেন্দ্র পরিবর্তন হতে পারে। সে অনুযায়ী সকল প্রস্তুতি নেওয়া হয়েছে। আমাদের গোয়েন্দা ইউনিটের সদস্যরা সাদা পোশাকে তথ্য সংগ্রহ করছেন, অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে যে কোন নাশকতা প্রতিরোধে বিজিবি প্রস্তুত রয়েছে।

একইসঙ্গে অনলাইনে গুজব ঠেকাতেও বিজিবি অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছে বলেও জানান তিনি।

নির্বাচন ঘিরে সন্দীপে প্রথমবারের মতো বিজিবি মোতায়েন করা হয়েছে। নির্বাচনে দায়িত্বরত প্রতিটি সদস্য সততা ও নিষ্ঠা নিয়ে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবে বলেও প্রত্যাশা করেন বিজিবির ডিজি।

Tags: ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন’নির্বাচন নিরাপত্তাবিজিবিবিজিবি ডিজি
Previous Post

ভোটের মাঠে থাকবে ৫ লক্ষাধিক আনসার ভিডিপি সদস্য

Next Post

শুভ জন্মদিন ওয়ানডে ক্রিকেট

Next Post

শুভ জন্মদিন ওয়ানডে ক্রিকেট

নৌযানটি সমুদ্রে চলাচল করছে, পণ্য পরিবহন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

১৫ ভারতীয় ক্রুসহ পণ্যবাহী জাহাজ ছিনতাই

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT