চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তারকারা কে কোন আসনের ভোটার?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:11 অপরাহ্ন 05, জানুয়ারি 2024
in বিনোদন
A A
নির্বাচনী প্রার্থীদের ছবি, যারা বিভিন্ন আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ভোটের আমেজ দেশজুড়ে। পাঁচ তারকা হোটেল থেকে টি-স্টল সবখানেই নির্বাচনী আলোচনা। রবিবার (৭ জানুয়ারি) অনুষ্ঠিত হতে যাওয়া দ্বাদশ সংসদ নির্বাচন ঘিরে অন্য সবার মতো নাটক সিনেমা সংগীত অঙ্গনের তারকাদের মাঝে রয়েছে বাড়তি উচ্ছ্বাস। আবার অনেকেই নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন। তাই তারকারা কে, কোথায় ভোট দিচ্ছেন তা নিয়ে রয়েছে আলাদা আগ্রহ। জেনে নিন কোন তারকা কোন আসনের ভোটার:

রাজধানীর অভিজাত এলাকা গুলশানের বাসিন্দা সুপারস্টার শাকিব খান। তার এলাকাটি ‘ঢাকা ১৭’ আসনের অন্তর্ভুক্ত। গেল নির্বাচনে মাকে নিয়ে গুলশান মডেল স্কুল কেন্দ্রে ভোট দিতে গিয়েছিলেন শাকিব। এই নির্বাচনের আগে তিনি ওমরাহ হজ পালনে মক্কার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন।

চিত্রনায়ক রিয়াজ থাকেন আরেক অভিজাত এলাকা বনানীতে। তার বসবাসের এলাকাটি পড়ে ‘ঢাকা ১৭’ আসনে। শুধু নির্বাচন ঘিরে নয়, সারা বছর রিয়াজ আওয়ামী লীগের পক্ষে সক্রিয়ভাবে কাজ করেন। নির্বাচনের দিন ভোট প্রদান শেষে সারাদেশের নির্বাচনী খোঁজ খবর রাখবেন।

জানা যায়, জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান বারিধারা এলাকার বাসিন্দা। ঢাকা-১৭ আসনের ভোটার তিনি। চিত্রনায়িকা পূর্ণিমা ঢাকার খিলক্ষেত নিকুঞ্জ এলাকার ভোটার। সেই হিসেবে তিনি ‘ঢাকা ১৮’ আসনের ভোটার।

চিত্রনায়িকা অপু বিশ্বাস বাড্ডা এলাকার বাসিন্দা। এলাকাটি ঢাকা ১১ আসনে অন্তর্ভুক্ত। এই অভিনেত্রীকেও নৌকার প্রচারণায় অংশ নিতে দেখা গেছে। বিশেষ করে ঢাকা ১০ আসনে চিত্রনায়ক ফেরদৌসের পক্ষে প্রচারণায় অংশ নিয়েছেন তিনি। বললেন, “আমি ঢাকা বাড্ডা এলাকার ভোটার। আমার ভোটটা আমি সঠিকভাবে দেব। তারপর ফেরদৌস ভাইয়ের ঢাকা ১০ আসনে এসে প্রচারণায় যুক্ত হবো।”

নায়িকা নিপুণ থাকেন ঢাকার বনানীতে। এই এলাকাটিও পড়ে ঢাকা ১৭ আসনে। আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণায় অংশ নিতে দেখা গেছে নিপুণকে।

তিনি বলেন, শুরু থেকে আমি নৌকার সমর্থক। তাই পছন্দের দলের জন্য প্রচারণায় অংশ নিয়েছি। ভোটের দিন ভোট দিয়ে ফেরদৌস ভাইয়ের পক্ষে তার সঙ্গে থাকতে পারি। যেহেতু তিনি আমাদের শিল্পী সমিতির একটি বড় অংশ, তার বিজয়ের জন্য শুরু থেকে ব্যক্তিগতভাবে আমি সঙ্গে আছি।

চঞ্চল চৌধুরী ঢাকা-৮ আসনের ভোটার। শাহজাহানপুরের ভোটার চঞ্চল চৌধুরী দিনের শুরুতেই ভোট দেবেন, এমনটাই জানালেন। বলেন, সচেতন নাগরিক হিসেবে ভোট দেওয়া আমার আপনার সবার দায়িত্ব। অবশ্যই সবার কেন্দ্রে গিয়ে ভোট দেওয়া উচিত।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের পক্ষে নির্বাচনী প্রচারণায় ছিলেন জাহিদ হাসান। তিনি ঢাকা-১০ আসনের ভোটার। তিনি দেশের সবাইকে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বান জানান। তার আসন থেকে নৌকা প্রতীকে নির্বাচনে অংশ নিচ্ছেন চিত্রনায়ক ফেরদৌস।

ঢাকার মোহাম্মদপুরের বাসিন্দা কণ্ঠশিল্পী কোনাল। তিনি ঢাকা ১৩ আসনের ভোটার। কোনালের চাওয়া, সারাদেশে যেন সুষ্ঠু পরিবেশনে নির্বাচন  অনুষ্ঠিত হয়। তারকা দম্পতি অনন্ত জলিল ও বর্ষাও থাকেন ঢাকার মোহাম্মদপুরে। সেদিক থেকে তারা দুজনে ঢাকা ১৩ আসনের ভোটার।

Tags: অপু বিশ্বাসচঞ্চল চৌধুরীজয়া আহসানজাহিদ হাসানদ্বাদশ জাতীয় নির্বাচনদ্বাদশ জাতীয় সংসদ নির্বাচননিপুণনিপুননির্বাচনফেরদৌসলিড বিনোদনশাকিব খানসিনেমা
Previous Post

দুই মাস আগেই ভেঙে গেছে অর্জুন-মালাইকার প্রেম?

Next Post

মুখে আঘাত পেয়ে হাসপাতালে মেলবোর্নের উইকেটরক্ষক

Next Post
মেলবোর্নের উইকেটরক্ষক মুখে আঘাত পেয়ে হাসপাতালে. Channel i News - চ্যানেল আই নিউজ

মুখে আঘাত পেয়ে হাসপাতালে মেলবোর্নের উইকেটরক্ষক

সাকিবের প্রচারণায় মাগুরার জনসমাগম, ক্রিকেটপ্রেমীদের উপস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

সাকিবের জমজমাট প্রচারণায় মুখরিত মাগুরা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT