চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২০২৩ সালে বলিউড ছবির বাজার ছিলো ১২ হাজার কোটির!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:05 অপরাহ্ন 04, জানুয়ারি 2024
in বিনোদন
A A
জনসমাগমের মধ্যে বঙ্গবন্ধুর ছবি নিয়ে উৎসাহিত জনতা. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাকালে বলিউড বক্স অফিস মুখ থুবড়ে পড়েছিল। তবে ২০২৩ ছিল বলিউডের ফিরে আসার বছর। একাধিক সিনেমা বক্স অফিস রেকর্ড ভেঙেছে। সমালোচকদের মুখ বন্ধ করে দেয়া এই ছবিগুলো বলিউডে সুদিন ফিরিয়েছে।

জওয়ান (৬৪৩.৮৭ কোটি), পাঠান (৫৪৩.০৫ কোটি), গাদার টু (৫২৫. ৪৫ কোটি) এবং অ্যানিমেল (৫৩৭. ১৭ কোটি) ছবিগুলো শুধু ভারতের বক্স অফিসেই পার করেছে ৫০০ কোটির মাইলফলক! এর আগে আমিরের দঙ্গল (৩৮৭.৩৮ কোটি) ছিল বলিউডের সর্বোচ্চ আয় করা ছবি।

২০২৩ সালে বক্স অফিস থেকে আয় হয়েছে ১২ হাজার কোটি রুপির বেশি। এর আগে ২০১৯ সালে বক্স অফিস থেকে আয় হয়েছিল ১০ হাজার ৯৪৮ কোটি রুপি।

পিভিআর ইনক্স-এর নির্বাহী পরিচালক সঞ্জীব কুমার বিজলী এই প্রসঙ্গে বলেছেন,‘এই বছরটি নিঃসন্দেহে বিগত বছরগুলো থেকে ভালো ছিল। অনেক ছবি মুক্তি পেয়েছে, হিট হয়েছে। বোঝা যাচ্ছে যে এক ধরনের ছবি নির্মাণের সুযোগ নেই, দর্শক বিরক্ত হয়ে যাবে। এই খাতের সৌন্দর্য হলো সব পরিসরের, ধরনের এবং বাজেটের ছবি।’

কিছু ছবি হয়েছে ‘স্লিপার হিট’। অর্থাৎ ধীরে হলেও বক্স অফিসে ভালো ব্যবসা করেছে ছবিগুলো। এই তালিকায় আছে ড্রিম গার্ল টু (১০৪.৯০ কোটি), সত্যপ্রেম কি কথা (৭৭.৫০ কোটি), জারা হাটকে জারা বাঁচকে (৮৮ কোটি), স্যাম বাহাদুর (৭২.৬৫ কোটি) এবং টুয়েলভথ ফেল (৫২.১৮ কোটি)।

২০২৩ সালে হিন্দি চলচ্চিত্রগুলো সমগ্র ভারতের বক্স অফিস কালেকশনে অবদান রেখেছে ৪৪ শতাংশ। ২০২১ সালে ছিল ১৯ শতাংশ এবং ২২ সালে ছিল ৩৩ শতাংশ। হিন্দি ছবির এই সাফল্যের পেছনে অন্যতম কারণ হলো থিয়েটারে ছবি মুক্তি দেয়া, এমনটাই মনে করেন বক্স অফিস বিশেষজ্ঞরা। কিছু ছবি আবার বলিউডের তারকা ও দক্ষিণ ভারতীয় নির্মাতার শক্তিশালী গল্পের রসায়নে বক্স অফিস মাতিয়েছে।

বুকমাইশো-এর সাকসেনা বলেছেন, গত বছর দর্শক বড় বাজেটের তারকাবহুল ছবির পাশাপাশি কম বাজেটের ভালো গল্পের ছবিতে আগ্রহ দেখিয়েছেন। কন্টেন্ট ভালো হলে স্ট্রিমিং প্ল্যাটফর্মে মুক্তির পর দেখার অপেক্ষা করেননি দর্শক, হলেই দেখে ফেলেছেন।

একত্রিত হয়ে হাস্যোজ্জ্বল অভিনেতাদের ছবি, উৎসবের মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

বিপরীত চিত্রও আছে। ‘কিসি কা ভাই কিসি কি জান’ মাত্র ১০০ কোটি কামিয়েছে। ‘টাইগার থ্রি’ আয় করতে পেরেছে ২৮৫ কোটি। সালমান খানের তারকা খ্যাতি সিনেমাগুলোর সাফল্যের জন্য যথেষ্ট ছিল না। অক্ষয় কুমারের সামাজিক বার্তা ছড়ানো কম বাজেটের সিনেমাগুলোও তেমন ভালো ব্যবসা করেনি গত বছর।

গত বছরের বেশ কিছু ছবি ভালো ব্যবসা করলেও সিকুয়েলের ভবিষ্যৎ অনিশ্চয়তায়। ‘ব্রহ্মাস্ত্র’ সুপার হিট বলা হলেও পরবর্তী কিস্তিতে আগ্রহী নয় ডিজনি ইন্ডিয়া। জিও স্টুডিও আগ্রহ দেখালেও এখনও এই প্রজেক্টের ব্যাপারে কোনো খবর পাওয়া যায়নি। আরেকটি ছবি হলো ‘ইমমরটাল অশ্বআত্মা’। এই ছবির দায়িত্ব জিও নিলেও ছবির ব্যাপারে কোনো আপডেট পাওয়া যায়নি।

সূত্র: লাইভ মিন্ট

Tags: অ্যানিমেলজওয়ানপাঠানবক্স অফিসবলিউডব্রহ্মাস্ত্ররণবীরলিড বিনোদনশাহরুখসিনেমা
Previous Post

ঢাকায় মোটরসাইকেল চলাচলে ৩ দিনের নিষেধাজ্ঞা

Next Post

‘শেখ হাসিনার বিজয় প্রেসিডেন্ট বাইডেনেরও পরাজয়’

Next Post
শেখ হাসিনা হাসিমুখে, বাংলার প্রধানমন্ত্রী. Channel i News - চ্যানেল আই নিউজ

‘শেখ হাসিনার বিজয় প্রেসিডেন্ট বাইডেনেরও পরাজয়’

বাংলাদেশ পুলিশ কর্মকর্তা পোর্ট্রেট, ইউনিফর্মে, সামরিক পোশাক পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বতন্ত্র প্রার্থীর অভিযোগে ওসিকে প্রত্যাহারের আদেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT