চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইসরায়েলের হামলায় নিহত হামাসের উপপ্রধান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:41 পূর্বাহ্ন 03, জানুয়ারি 2024
in আন্তর্জাতিক
A A
নেতা ও কর্মকর্তাদের সাক্ষাৎকারের সময় ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণে ইসরায়েলের ড্রোন হামলায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের রাজনৈতিক ব্যুরোর উপপ্রধান সালেহ আল-আরৌরি নিহত হয়েছেন। 

আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, একজন ইসরায়েলি মুখপাত্র বলেছেন, সালেহ আল-আরৌরি হামাস নেতৃত্বের বিরুদ্ধে করা এক সার্জিক্যাল স্ট্রাইকে মারা গেছেন। বৈরুতে হামাস নেতার হত্যা লেবাননের ওপর আক্রমণ ছিল না। এটি হামাসের বিরুদ্ধে একটি হামলা ছিল। তবে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ বলেছে, এটি লেবাননের সার্বভৌমত্বের ওপর হামলা।

৫৭ বছর বয়সী সালেহ আল-আরৌরি হামাসের একজন রাজনৈতিক নেতা। হামলায় হামাসের আরও ছয় সদস্য নিহত হয়েছেন। এর মধ্যে দুইজন সামরিক কমান্ডার এবং চারজন সদস্য। আরৌরি হামাসের সশস্ত্র শাখা কাসাম ব্রিগেডের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং হামাস নেতা ইসমাইল হানিয়াহের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন।

হামাসের রাজনৈতিক শাখার প্রধান হানিয়াহ এই হামলাকে কাপুরুষোচিত, সন্ত্রাসী কাজ, লেবাননের সার্বভৌমত্বের লঙ্ঘন এবং ইসরায়েলের আগ্রাসনের সম্প্রসারণ বলে অভিহিত করেছেন।

লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, দক্ষিণ বৈরুতের শহরতলি দাহিয়েহে হামাসের অফিসে ইসরায়েলি ড্রোন হামলায় আরৌরি নিহত হয়েছেন। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ভিডিও ফুটেজে দেখা গেছে, হামলার পর একটি গাড়িতে আগুন জ্বলছে এবং আশেপাশের ভবনগুলোর ব্যাপক ক্ষতি হয়েছে। দাহিয়েহে হিজবুল্লাহর শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত।

Tags: ইসরায়েলইসরায়েলের হামলালেবাননহামাস
Previous Post

পোস্টাল ব্যালটের মাধ্যমে আজ সংসদ নির্বাচনের ভোট দেবেন রাষ্ট্রপতি

Next Post

ভূমিকম্প মোকাবেলায় জাপানকে সহযোগিতা দিতে প্রস্তুত বাংলাদেশ: প্রধানমন্ত্রী

Next Post
বাংলাদেশের প্রধানমন্ত্রী ও জাপানের প্রতিনিধি বৈঠক করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ভূমিকম্প মোকাবেলায় জাপানকে সহযোগিতা দিতে প্রস্তুত বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নির্বাচন উপলক্ষে সারাদেশে সেনা মোতায়েনের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্বাচন উপলক্ষে সারাদেশে সেনা মোতায়েন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT