চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কক্সবাজারের স্বতন্ত্র প্রার্থী জাফর আলমের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:40 অপরাহ্ন 02, জানুয়ারি 2024
in রাজনীতি
A A
কক্সবাজারের স্বতন্ত্র প্রার্থী জাফর আলমের ছবি, বাংলাদেশি রাজনীতিবিদ. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজার-১ আসনের স্বতন্ত্র প্রার্থী জাফর আলমের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনেছে কক্সবাজার জেলা শাখা আওয়ামী লীগ। 

আজ ২ জানুয়ারি মঙ্গলবার জাফর আলমের বিরুদ্ধে অভিযোগ এনে দলটির কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ কাছে একটি চিঠি পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-১ চকরিয়া পেকুয়া আসনের স্বতন্ত্র প্রার্থী জাফর আলম এমপি গত বছরের ১৯ ডিসেম্বর পেকুয়ায় প্রকাশ্য জনসভায় আওয়ামী লীগ সভানেত্রী ও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এমপি’কে উদ্দেশ্য করে বলেছেন, আমি মাতারবাড়ী প্রধানমন্ত্রীর জনসভায় ১ কোটি ২৫ লাখ টাকা খরচ করেছি। নেতাদের হোটেলে রেখেছি। মাতারবাড়ীতে ৪০ হাজার মানুষকে খাবার দিয়ে ১হাজার ট্রাক নিয়ে জনসভাকে সফল করেছি।

জাফর আলম জনসভায় আরও বলেন, আপনি শেখ হাসিনা সেখানে ঘোষণা করলেন আশেক উল্লাহ রফিক এমপি প্রার্থী। শোনেন নেত্রী, আল্লাহ উপরে আছেন, আমি দোষ করলে আল্লাহ আমার বিচার করবেন। কিন্তু আমি মনে করি আমার প্রতি অবিচার হয়েছে।

চিঠিতে বলা হয়, আমাকে ঠকিয়ে আরেক জনের কাছে নৌকা দিয়ে আমার কাছ থেকে নৌকা কেড়ে নিয়েছেন, জাফর আলম এমন কথা বলে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধু কন্যাকে কটাক্ত করে বক্তব্য রেখেছেন। যা সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থি অপরাধ।

এর প্রেক্ষিতে তার বিরুদ্ধে কক্সবাজার জেলা আওয়ামী লীগ শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাময়িক অব্যাহতি ও কারণ দর্শানোর নোটিশ দেয়। তারই প্রেক্ষিতে জাফর আলম এমপির নোটিশের জবাব কক্সবাজার জেলা আওয়ামী লীগরে কাছে গ্রহণযোগ্য হয়নি। চিঠিতে তার বিষয়ে পরবর্তী চূড়ান্ত সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের জন্য কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদকে ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়।

Tags: কক্সবাজার-১জাফর আলমদ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনস্বতন্ত্র প্রার্থী
Previous Post

র‍্যাকের নব-নির্বাচিত সভাপতি জেমসন, সাধারণ সম্পাদক শাফি

Next Post

শীতের তীব্রতায় ডায়রিয়া- নিউমোনিয়ায় ঠাকুরগাঁয়ে ১৫ শিশুর মৃত্যু

Next Post
ঠাকুরগাঁওয়ে শীতের কারণে ডায়রিয়া ও নিউমোনিয়ায় ১৫ শিশুর মৃত্যু. Channel i News - চ্যানেল আই নিউজ

শীতের তীব্রতায় ডায়রিয়া- নিউমোনিয়ায় ঠাকুরগাঁয়ে ১৫ শিশুর মৃত্যু

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাষণ দিচ্ছেন, পাশে অন্যান্য নেতা ও কর্মকর্তারা।. Channel i News - চ্যানেল আই নিউজ

আওয়ামী লীগ কারো কাছে মাথা নত করে না: প্রধানমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT