চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শাম্মী-সাদিকের নির্বাচনী দৌড় থেমে গেলো

এস এম আশিকুজ্জামান by এস এম আশিকুজ্জামান
11:45 পূর্বাহ্ন 02, জানুয়ারি 2024
in - সেমি লিড, আদালত
A A
শাম্মী ও সাদিক নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের সর্বোচ্চ আদালতের আদেশের প্রেক্ষাপটে বরিশাল-৪ আসনে শাম্মী আহমেদ ও বরিশাল-৫ আসনে সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ’র নির্বাচনী দৌড় থেমে গেলো। নির্বাচনে অংশগ্রহণের আর কোনো সুযোগ থাকলো না তাদের।

বরিশাল-৪ আসনে প্রার্থিতা ফিরে পেতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শাম্মী আহমেদের লিভ টু আপিল খারিজ করে এবং বরিশাল-৫ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর প্রার্থিতার বিষয়ে চেম্বার আদালতের দেওয়া স্থগিতাদেশ চলমান থাকবে বলে আদেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

মঙ্গলবার প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন ছয় বিচারপতির আপিল বিভাগ এই আদেশ দেন। আদালতে শাম্মী আহমেদের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী ফিদা এম কামাল। আর সাদিক আব্দুল্লাহ’র পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী খুরশিদ আলম খান।

দ্বৈত নাগরিকত্বের অভিযোগে বরিশাল-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ’র প্রার্থিতা বাতিল করে ইসি। তবে এর বিরুদ্ধে আপিল করলে ইসির সিদ্ধান্ত স্থগিত করে হাইকোর্ট সাদিকের প্রার্থিতা ফিরিয়ে দেওয়ার আদেশ দেন। তবে পরবর্তীতে এই আদেশ স্থগিত করেন আপিল বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিমের চেম্বার আদালত।

অন্যদিকে, দ্বৈত নাগরিকত্বের অভিযোগে বরিশাল-৪ আসনের আওয়ামী লীগের প্রার্থী শাম্মী আহমেদের প্রার্থিতা বাতিল করেন নির্বাচন কমিশন (ইসি)। এই সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে রিট করেন শাম্মী আহমেদ। সে রিটের শুনানি শেষে বিচারপতি মো. ইকবাল কবির ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শাম্মী আহমেদের রিট খারিজ করে দেন।হাইকোর্টের আদেশের বিরুদ্ধে শাম্মী আহমেদের করা আবেদনের শুনানি শেষে ‘নো অর্ডার’ আদেশ দেন আপিল বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিমের চেম্বার আদালত।

আগামী ৭ জানুয়ারি ভোটগ্রহণের দিন ঠিক করে দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। ঘোষিত তফসিল অনুযায়ী ৫ জানুয়ারি পর্যন্ত ভোটের প্রচার চালানোর সুযোগ রয়েছে।

Tags: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনশাম্মী আহমেদসাদিক আব্দুল্লাহসুপ্রিম কোর্টহাইকোর্ট
Previous Post

লক্ষ্মীপুর-৪ আসনে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের ওপর হামলা

Next Post

শরীয়তপুরে উৎপাদন ব্যয় কমাতে সমলয় পদ্ধতিতে বোরো আবাদ

Next Post
শরীয়তপুরে বোরো আবাদে সমলয় পদ্ধতি ব্যবহৃত হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

শরীয়তপুরে উৎপাদন ব্যয় কমাতে সমলয় পদ্ধতিতে বোরো আবাদ

বাংলাদেশের কৃষকরা ধান ক্ষেতের মধ্যে কাজ করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্বাচনী ইশতেহারে কৃষির উন্নয়নে জোর দিয়েছে আওয়ামী লীগ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT