চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কারাদণ্ডের আদেশের পরে আপিলের শর্তে ড. ইউনূসের জামিন

এস এম আশিকুজ্জামান by এস এম আশিকুজ্জামান
3:17 অপরাহ্ন 01, জানুয়ারি 2024
in - সেমি লিড, আদালত
A A
ড. মুহাম্মদ ইউনূস - dr Muhammad Yunus

শ্রম আইন লঙ্ঘনের অভিযোগের মামলায় ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের বিরুদ্ধে আপিলের শর্তে নোবেল জয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসসহ চারজনকে ১ মাসের জামিন দিয়েছেন আদালত।

নতুন বছরের প্রথম দিন ঢাকার তৃতীয় শ্রম আদালতের বিচারক শেখ মেরিনা সুলতানা সোমবার বেলা তিনটায় ড. মুহাম্মদ ইউনূসসহ চারজনকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে রায় ঘোষণা করেন। সেই সাথে আসামীদের শ্রম আইনের দুটি ধারার একটিতে ৫ হাজার ও আরেকটিতে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। রায় ঘোষণার সময় আদালতে ড. মুহাম্মদ ইউনূসসহ অপর আসামীরা উপস্থিত ছিলেন।

আলোচিত এই রায় জানতে আদালতে উপস্থিত ছিলেম আলোকচিত্রী শহিদুল আলম, তার স্ত্রী রেহনুমা আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল, ব্যারিস্টার সারা হোসেনসহ দেশি বিদেশি অনেকে। এদিকে এই রায়কে কেন্দ্র করে শ্রম আদালত ও আদালত চত্বরে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়।

আদালতে কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী খুরশীদ আলম খান ও সিনিয়র আইনজীবী সৈয়দ হায়দার আলী। অন্যদিকে ড. ইউনূসসহ চারজনের পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন।

কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের শ্রম পরিদর্শক আরিফুজ্জামান ২০২১ সালের ৯ সেপ্টেম্বর ঢাকার তৃতীয় শ্রম আদালতে ইউনূসসহ চারজনের বিরুদ্ধে মামলাটি করেন। যেখানে ড. ইউনূসের বিরুদ্ধে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে নির্দিষ্ট লভ্যাংশ জমা না দেওয়া, শ্রমিকদের চাকরি স্থায়ী না করা, গণছুটি নগদায়ন না করায় শ্রম আইনের ৪-এর ৭, ৮, ১১৭ ও ২৩৪ ধারায় অভিযোগ আনা হয়। এই মামলার অপর আসামিরা হলেন- গ্রামীণ টেলিকমের ব্যবস্থাপনা পরিচালক মো. আশরাফুল হাসান এবং দুই পরিচালক নুরজাহান বেগম ও মো. শাহজাহান।

আসামিদের বিরুদ্ধে এই মামলায় দুইটি ধারায় শাস্তির আবেদন জানায় কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তর। যেখানে একটি ধারায় সর্বোচ্চ শাস্তি ছয় মাসের কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা এবং আরেকটি ধারায় কেবলমাত্র ২৫ হাজার টাকা জরিমানার বিধান রয়েছে।

Tags: আদালতড. ইউনুস
Previous Post

ড. মুহাম্মদ ইউনূসের ছয় মাসের কারাদণ্ড

Next Post

ভোট ৩ মাস বা ৩০ বছর পিছিয়ে দেওয়ার ক্ষমতা নির্বাচন কমিশনের নেই: সিইসি

Next Post
নির্বাচন কমিশনের প্রধানের সংবাদ সম্মেলন, ভোটের সময়কাল নিয়ে আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

ভোট ৩ মাস বা ৩০ বছর পিছিয়ে দেওয়ার ক্ষমতা নির্বাচন কমিশনের নেই: সিইসি

শাকিব হোটেল লবিতে ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বজুড়ে ২০২৪ হোক শান্তির বছর: শাকিব

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT