চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বছরের শেষ সন্ধ্যায় ‘ওমর’ এর ফার্স্ট লুক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:30 অপরাহ্ন 31, ডিসেম্বর 2023
in বিনোদন
A A
অভিনেতা ওমর এর ফার্স্ট লুক, হালকা ছায়া ও হুডি পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

পূর্ব ঘোষণা অনুযায়ী বছরের শেষ সন্ধ্যায় উন্মোচন করা হলো মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘ওমর’ ছবির ফার্স্টলুক পোস্টার। প্রকাশিত লুকটি দিয়ে রীতিমত চমকে দিলেন অভিনেতা শরিফুল রাজ। দেখে আভাস মিলেছে, নতুন ধাঁচের গল্প আসছে। 

লুক প্রকাশ করে ক্যাপশনে লেখা হয়েছে, সাপলুডু খেলায় প্রতিপক্ষ কে সেটা জরুরী না, জরুরী সাপের মুখে না পড়াটা। নতুন বছর নতুন ধামাকা।

‘ওমর’র ফার্স্টলুক পোস্টারে দেখা যায়, ধূসর সাদা হুডিতে মোড়ানো শরিফুল রাজ। মুখ ভর্তি খোঁচা দাড়ি। চোখের এক্সপ্রেশন সাসপেন্সে ভরা। পরাণ, হাওয়া, দামাল ছবি দিয়ে বড়পর্দায় আলোচনায় এসেছিলেন শরিফুল রাজ। ধারণা করা যাচ্ছে, ‘ওমর’ ছবি দিয়ে ফের নজর কাড়তে পারেন তিনি।

এর আগে প্রজাপতি, তারকাঁটা, সম্রাট, যদি একদিন, সম্রাট বানিয়েছিলেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। এর মধ্যে তার তিনটি সিনেমা বিভিন্ন ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে। পাশাপাশি প্রতিটি ছবির কোনো না কোনো গান দর্শক নন্দিত হয়েছে।

রাজ ছাড়াও ‘ওমর’ ছবিতে আরও থাকছেন শক্তিমান অভিনেতা শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু, নাসিরউদ্দিন খান, এরফান মৃধা শিবলু।

‘ওমর’ ছবির চিত্রনাট্য করছেন সিদ্দিক আহমেদ। খোরশেদ আলমের প্রযোজনায় ছবিটি নির্মিত হয়েছে ‘মাস্টার কমিউনিকেশনস’র ব্যানারে। গেল সেপ্টেম্বরে ‘ওমর’ ছবির শুটিং সম্পন্ন হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী ঈদুল ফিতরে সিনেমা হলে ‘ওমর’ মুক্তি দিতে চান পরিচালক রাজ।

Tags: ঈদের সিনেমা ২০২৪ওমরফার্স্টলুকমুহাম্মদ মোস্তফা কামাল রাজলিড বিনোদনশরিফুল রাজ
Previous Post

ভোটারদের দুর্ভোগ কমাতে ও প্রচারণায় নসরুল হামিদের ‘স্মার্ট’ সংযোজন

Next Post

ভোটারদের উদ্বুদ্ধ করতে সম্মিলিত সাংস্কৃতিক জোটের শোভাযাত্রা

Next Post
ভোটারদের উদ্বুদ্ধ করতে সম্মিলিত সাংস্কৃতিক জোটের শোভাযাত্রা. Channel i News - চ্যানেল আই নিউজ

ভোটারদের উদ্বুদ্ধ করতে সম্মিলিত সাংস্কৃতিক জোটের শোভাযাত্রা

মালয়েশিয়ায় জায়েদের ১৬ দেহরক্ষী একসঙ্গে দাঁড়িয়ে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

যে কারণে মালয়েশিয়ায় জায়েদের ১৬ জন দেহরক্ষী!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT