চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘রিক্রুটিং এজেন্সিগুলোকে সিআইপি সম্মাননা দেওয়া হবে’

জাহিদ রহমান by জাহিদ রহমান
8:01 অপরাহ্ন 31, ডিসেম্বর 2023
in অর্থনীতি, বাংলাদেশ
A A
সিআইপি সম্মাননা পেয়েছেন রিক্রুটিং এজেন্সিগুলোর প্রতিনিধিরা. Channel i News - চ্যানেল আই নিউজ

রিক্রুটিং এজেন্সিগুলো যাতে নৈতিকভাবে কর্মী পাঠাতে পারে এজন্য মন্ত্রণালয়ের সহযোগিতা অব্যাহত থাকবে। অচিরেই রিক্রুটিং এজেন্সিগুলোকে সিআইপি সম্মাননা দেওয়া হবে।

রোববার (৩১ ডিসেম্বর) ঢাকার এফডিসিতে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস-২০২৩ উপলক্ষে আয়োজিত বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন এসব কথা বলেন।

তিনি বলেন, এক্ষেত্রে রিক্রুটিং এজেন্সিগুলোকে তাদের মান অনুযায়ী শ্রেণিবিন্যাস করা জরুরি। যাতে যোগ্য এজেন্সিগুলোকে পুরস্কৃত করা সহজ হয়। ভিসা ট্রেডিং বন্ধসহ দক্ষ কর্মী পাঠাতে পারলে অভিবাসন ব্যয় নিয়ন্ত্রণে রেখে নিরপদ অভিবাসন নিশ্চিত করা সম্ভব হবে। এক্ষেত্রে রিক্রুটিং এজেন্সিসহ অন্যান্য সহযোগী সরকারি-বেসরকারি সংস্থাকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তবে আমাদের দেশের একটা শিক্ষিত অংশ জেনে বুঝে অবৈধভাবে ইউরোপ যেতে চায়। তারা যাতে যেনতেনভাবে মৃত্যুঝুঁকি নিয়ে বিদেশ না যায়, সেজন্য সচেতনতা বাড়ানো জরুরি। আমাদের কিছু কিছু কর্মীরা বৈধভাবে রোমানিয়া ও পোল্যান্ড গিয়ে কর্মস্থল ত্যাগ করে অন্য দেশে পাড়ি দিয়েছে। যা খুবই দুঃখজনক। সম্ভাবনাময় শ্রমবাজার বিবেচনায় বাংলাদেশে কয়েকটি দেশের দূতাবাস চালু করার বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে। দেশের উন্নয়নে প্রবাসী বাংলাদেশীদের সম্পৃক্তকরণে সরকার নীতি পরিকল্পনা প্রণয়নের কাজ করছে।

সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসি’র চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ এসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সীজ (বায়রা) সভাপতি মোহাম্মদ আবুল বাশার ও বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক ড. মল্লিক আনোয়ার হোসেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন হেলভেটাস বাংলাদেশের প্রকল্প পরিচালক মো. আবুল বাশার।

প্রতিযোগিতার আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি। ‘কেবল আইন দিয়ে নিরাপদ অভিবাসন নিশ্চিত করা সম্ভব নয়’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতায় প্রাইমএশিয়া ইউনিভার্সিটির বিতার্কিকদের পরাজিত করে সরকারি বাঙলা কলেজের বিতার্কিকরা চ্যাম্পিয়ন হয়। প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বক্তা হওয়ার গৌরব অর্জন করেন প্রাইমএশিয়া ইউনিভার্সিটির বিতার্কিক প্রিয়া দেব।

প্রতিযোগিতা আয়োজনে সহযোগিতা করেছে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিঃ (বোয়েসেল) ও সিম্স প্রকল্প, হেলভেটাস বাংলাদেশ।

ডিবেট ফর ডেমোক্রেসির ব্যবস্থাপনায় এই প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয় পর্যায়ের দেশের সেরা ৪টি শিক্ষা প্রতিষ্ঠান অংশ নেয়। প্রতিযোগিতা শেষে চ্যাম্পিয়ন ও রানার আপ দলকে ট্রফি, সনদপত্র ও পুরস্কার হিসেবে যথাক্রমে ১ লাখ ও ৭৫ হাজার টাকা নগদ অর্থ পুরস্কার দেওয়া হয়।

শ্রেষ্ঠ বক্তাকে ক্রেস্ট, সনদপত্র ও ২৫ হাজার টাকা প্রদান করা হয়। প্রতিযোগিতায় বিচারক ছিলেন অধ্যাপক আবু মুহাম্মদ রইস, ড. এস এম মোর্শেদ, সাংবাদিক সেলিম মালিক, ডক্টর মুহাম্মদ শাহ আলম চৌধুরী ও সাংবাদিক আরাফাত আরা।

 

Tags: ছায়া সংসদডিবেট ফর ডেমোক্রেসিবিতর্ক প্রতিযোগিতারিক্রুটিং এজেন্সি
Previous Post

মেসি খেলাতেই বেশি মনোযোগী, রোনালদো ‘তর্কে’

Next Post

‘শেখ হাসিনার প্রতি আস্থা রেখেই আজকের উন্নত বাংলাদেশ’

Next Post
চাকরির জন্য প্রস্তুতিপর্বের উপর আলোচনা সভা. Channel i News - চ্যানেল আই নিউজ

‘শেখ হাসিনার প্রতি আস্থা রেখেই আজকের উন্নত বাংলাদেশ’

নসরুল হামিদের প্রচারণায় ভোটারদের সঙ্গে যোগাযোগ. Channel i News - চ্যানেল আই নিউজ

ভোটারদের দুর্ভোগ কমাতে ও প্রচারণায় নসরুল হামিদের 'স্মার্ট' সংযোজন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT