চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘জামাল কুদু’ গানে নাচতে গিয়ে যা হলো ধর্মেন্দ্র-সালমানের!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:08 অপরাহ্ন 31, ডিসেম্বর 2023
in বিনোদন
A A
দুইজন পুরুষ হাসিমুখে পানীয়ের গ্লাস দেখাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আসছে নতুন বছর। আর সে উপলক্ষেই ভারতীয় টেলিভিশনের সবচেয়ে জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস সিজন ১৭’ তে অনুষ্ঠিত হতে যাচ্ছে নতুন বর্ষবরণ উপলক্ষে বিশেষ এপিসোড। যেখানে বিশেষ অতিথি হয়ে হাজির থাকবেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র ও মিকা সিং। এছাড়া উপস্থাপনায় সালমান খান সহ তার দুই ভাই আরবাজ খান ও সোহেল খান উপস্থিত থাকবেন।

ইতোমধ্যেই সামনে এসেছে ‘বিগ বস’ এর নববর্ষ স্পেশাল শোয়ের টিজার। যেখানে বর্ষীয়ান ধর্মেন্দ্রকে ছেলে ববি দেওলের ‘অ্যানিমেল’ ছবির ভাইরাল গান ‘জামাল কুদু’তে নাচতে দেখা গেছে।

‘বিগ বস’ এর নতুন প্রমোয় দেখা গেছে, বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র বিগ বসের মঞ্চে সালমান খান, আরবাজ খান, সোহেল খান এবং অন্যান্যদের সঙ্গে একটা সুন্দর সময় কাটাচ্ছেন। যেখানে তারা সবাই মিলে ‘জামাল কুদু’ গানে নাচতে থাকেন। তবে ধর্মেন্দ্র মাথার বদলে মুখে করে কাচের গ্লাস ধরেন এবং ভারসাম্য বজায় রাখেন।

এছাড়াও তিনি নিজের হাতের তালুর উপরও কাচের গ্লাস রেখে ভারসাম্য বজায় রাখার চেষ্টা করেন। তবে সালমান এবং অন্যান্যদের মাথায় গ্লাস রেখেই ভারসাম্য বজায় রাখার চেষ্টা করতে দেখা যায়। যদিও সালমান খুব বেশিক্ষণ মাথায় গ্লাস ধরে রাখতে পারেননি, গ্লাসটি মাটিতে পরার আগেই ভাইজান সেটা হাতে ধরে ফেলেন। আরবাজ, সোহেল খান এবং মিকা সিংও একই ভাবে চেষ্টা চালিয়ে গেছেন। পুরো শোটি যে জমে উঠতে চলেছে তা বেশ স্পষ্ট প্রমোতেই।

সন্দীপ রেড্ডি ভাঙ্গার ‘অ্যানিমেল’  সিনেমা মুক্তির পর থেকেই ববি দেওলের ‘জামাল কুদু’ সিকোয়েন্সটি নেট দুনিয়ায় ভাইরাল। ফেইসবুক, ইউটিউব আর স্যোশাল মিডিয়ায় এখন কেবলমাত্র এই গানের আধিপত্য।বলিউডের প্রথাগতসুর আর কথার বাইরে অনেকটা অন্য আমেজের এই গানটি রীতিমতো ঝড় তুলেছে দর্শক শ্রোতাদের মনে।

সূত্র: হিন্দুস্থান টাইমস

Tags: জামাল কুদুধর্মেন্দ্রবিগ বসসালমান খান
Previous Post

সৌদি আরবে বাংলাদেশ কনস্যুলেটে জাতীয় প্রবাসী দিবস পালন

Next Post

নির্বাচন বন্ধ করতে লাশ ফেলার রাজনীতি করতে চায় বিএনপি: কাদের

Next Post
খালেদা জিয়ার মুক্তির জন্য সমাবেশে নেতাকর্মীরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্বাচন বন্ধ করতে লাশ ফেলার রাজনীতি করতে চায় বিএনপি: কাদের

প্রবাসীরা মদিনায় নৌকার পক্ষে প্রচারণা সভায় অংশগ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মদিনায় নৌকার সমর্থনে প্রবাসীদের প্রচারণা সভা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT