উন্নয়নের নানা প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের দৃষ্টি আকর্ষণ করছেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীরা। নির্বাচিত হলে স্থানীয় সমস্যা সমাধানে কাজ করার অঙ্গীকার করছেন তারা। রাজধানীর কলাবাগানে আওয়ামী লীগের প্রার্থী চিত্রনায়ক ফেরদৌসের নির্বাচনী প্রচার চলার সময় দুই গ্রুপের সংঘর্ষে ১৪ জন আহত হয়েছেন।







