চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘মাল্টিকাস্টে সিনেমা করতে সাহস লাগে, আমার সেটা আছে’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:20 অপরাহ্ন 30, ডিসেম্বর 2023
in বিনোদন
A A
অভিনেতা একটি সোফায় বসে ভাবুক মুখে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দর্শক চাইলেও অনেক শিল্পী মাল্টিকাস্টে সিনেমা করতে চান না। কিন্তু আমি চাই। অতীতে ‘অপারেশন সুন্দরবন’ করেছিলাম। একাধিক চরিত্রের মধ্যেও দর্শক রায়ে আমার চরিত্রটি বেরিয়ে এসেছে। আবারও আমি মাল্টিকাস্টে কাজ করছি। মাল্টিকাস্টে কাজ করতে সাহস লাগে, আমার সেটা আছে। 

কথাগুলো চিত্রনায়ক জিয়াউল রোশানের। যিনি ২১ কোটির বেশি বাজেটে নির্মিতব্য মাল্টিকাস্টের ছবি ‘অপারেশন জ্যাকপট’ করছেন। এতে আরও আছেন অনন্ত জলিল, ইমন, নিরব, শিপন মিত্র, সাঞ্জু জন, জয় চৌধুরী, আমান রেজা, মিশা সওদাগর, আহমেদ শরীফ, ইলিয়াস কাঞ্চন, ডন, ড্যানি সিডাকসহ অনেকে। শুক্রবার থেকে এফডিসিতে দেলোয়ার জাহান ঝন্টু ও রাজীব বিশ্বাসের যৌথ পরিচলনায় ছবিটির শুটিং শুরু হয়েছে।

মুক্তিযুদ্ধ চলাকালীন দেশের নৌ সেক্টরের পরিচালনায় সফলতম গেরিলা অপারেশনই ‘অপারেশন জ্যাকপট’ নামে পরিচিতি। এই অপারেশন ৭১-এর ১৫ আগস্ট রাত ১২টার পর অর্থাৎ ১৬ আগস্ট প্রথম প্রহরে চট্টগ্রাম, মংলা সমুদ্র বন্দর এবং চাঁদপুর ও নারায়ণগঞ্জ নদী বন্দরে একই সময়ে পরিচালিত হয়। সেই প্রেক্ষাপট উঠে আসছে সিনেমার পর্দায়।

এই ঘটনা নিয়ে সিনেমা বানানোর উদ্যোগ নিয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। প্রযোজনার দায়িত্ব পেয়েছেন অন্তর শোবিজের স্বপন চৌধুরী।

আহসান চরিত্রে অভিনয় করবেন রোশান। রবিবার থেকে তিনি শুটিংয়ে অংশ নেবেন। রোশান জানান, ৬০জন করে দুই টিমের একটিতে তিনি দলনেতা থাকছেন। তার চরিত্র অত্যন্ত ভাইটাল। রোশান বলেন, আমি আমার চরিত্র বুঝে নিয়েছি। এটি আমাকে সন্তুষ্ট করেছে। মনে হয়েছে এই চরিত্র দিয়ে নিজের প্রতি সুবিচার করছি। র‍্যাবের মাল্টিকাস্টে কাজ করেছি। দর্শক দেখেছে আমার পারফর্মেন্স কেমন। এর পর আত্মবিশ্বাস বেড়েছে দ্বিগুণ।

”পরিচালক ও নির্মাণের সঙ্গে জড়িতরা আমাকে নিতে আগ্রহ প্রকাশ করেন। একাধিকবার মিটিং করেন। আমি ইমপ্রেসড হয়েছি। আমার পাশাপাশি ওয়াহিদ নামে অনন্ত জলিল ভাই যে চরিত্রটি করছেন সেটাও অনেক গুরুত্বপূর্ণ। মূলত আমার এবং অনন্ত ভাইয়ের চরিত্র দুটি সবাইকে নেতৃত্ব দিবে।”

মুক্তিযুদ্ধকালীন নৌ সেক্টরের গৌরবময় ইতিহাস আছে। সেই বিষয়টি এ ছবিতে উঠে আসবে বলে জানান রোশান। তৎকালিক আরও অনেক অজানা বিষয় নতুন প্রজন্ম এ ছবির মাধ্যমে জানতে পারবে। তবে অনেকেই মাল্টিকাস্টের ছবি জেনে অনাগ্রহ প্রকাশ করলেও রোশান বলেন, আমি জানিনা যারা করছেন না তারা কেন ইনসিকিউরড ফিল করেন। তবে আমার যথেষ্ট আত্মবিশ্বাস আছে। আমি জানি কীভাবে আমার কাজটি ঠিকভাবে করতে হবে।

এ বছর রোশানের জ্বীন, পাপ, দুটি ছবি মুক্তি পেয়েছে। তার অর্ধডজন ছবি মুক্তির অপেক্ষায় আছে। রোশান জানালেন, তার ডেডবডি, জামদানী, এক্সকিউজ মি, মায়া দ্য লাভ, রিভেঞ্জ, প্রেম পুরাণ ছবিগুলো ২০২৪ সাল জুড়ে মুক্তি পাবে। নতুন করে আরও কয়েকটি ছবি হাতে আছে রোশানের।

Tags: অপারেশন জ্যাকপটএক্সকিউজ মিজামদানীডেডবডিপ্রেম পুরাণমায়া দ্য লাভরিভেঞ্জরোশানলিড বিনোদন
Previous Post

বিএনপির ওপর আল্লাহ নারাজ হয়ে গেছেন: ড. হাছান মাহমুদ

Next Post

বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ পরিবারের ৪ জনের মৃত্যু

Next Post
বিদ্যুৎস্পৃষ্টে নিহত পরিবারের সদস্যদের জন্য শোক প্রকাশ করছে স্থানীয়রা. Channel i News - চ্যানেল আই নিউজ

বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ পরিবারের ৪ জনের মৃত্যু

অবৈধ অস্ত্রসহ গ্রেফতারকৃত ব্যক্তিরা, সীমান্তে অভিযান. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রতিপক্ষের প্রার্থীকে ভয় দেখাতে সীমান্ত থেকে আসতো অবৈধ অস্ত্র

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT