চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কক্সবাজার-১ আসনে কল্যাণ পার্টির ব্যাপক গণসংযোগ

সরওয়ার আজম মানিক by সরওয়ার আজম মানিক
1:07 অপরাহ্ন 30, ডিসেম্বর 2023
in কক্সবাজার, জনপদ
A A
কল্যাণ পার্টির নেতারা কক্সবাজার-১ আসনে গণসংযোগ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসন থেকে কল্যাণ পার্টির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও কল্যাণ পার্টির চেয়ারম্যান সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীরপ্রতীক হাতঘড়ি প্রতীক নিয়ে বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ করছেন। এছাড়াও চলছে পথসভা ও উঠান বৈঠক। তিনি যেখানে যাচ্ছেন সেখানেই ভোটারদের ব্যাপক সাড়া পাচ্ছেন বলে গণমাধ্যমকে জানান।

কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বলেন, যেখানেই যাচ্ছি সেখানে ভোটারদের ব্যাপক সাড়া পাচ্ছি। চকরিয়া-পেকুয়ার ভোটাররা এখানে পরিবর্তন চান। তাই তারা আগামী ৭ তারিখ হাতঘড়ি প্রতীকে ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন। কল্যান পার্টির পক্ষে কক্সবাজার জেলা আওয়ামী লীগ, চকরিয়া ও পেকুয়া উপজেলা আওয়ামী লীগ কাজ করছে। হাতঘড়ি মার্কার পথসভায় কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও কক্সবাজার পৌরসভার মেয়র মাহবুবুর রহমান চৌধুরী, চকরিয়া উপজেলা আওয়ামী লীগ নেতা গিয়াস উদ্দিন চৌধুরী, চকরিয়া উপজেলা আওয়ামী লীগের নেতা ও উপজেলা চেয়ারম্যান অ্যাসোসিয়েশনের সভাপতি আজিমুল হক আজিম সহ আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতা ও বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা নিয়মিত বক্তব্য রাখছেন।

কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী বলেন, চকরিয়া পেকুয়াতে আওয়ামী লীগের কোন প্রার্থী না থাকায় দলের সাধারণ সম্পাদকের নির্দেশে আওয়ামী লীগ কল্যাণ পার্টির পক্ষে কাজ করছে।

কক্সবাজার পৌরসভার মেয়র ও আওয়ামী লীগ নেতা মাহবুবুর রহমান চৌধুরী বলেন, গত পাঁচ বছর চকরিয়া পেকুয়ার মানুষ অনেক নির্যাতন সহ্য করেছে। একজন বীর মুক্তিযোদ্ধাকে ভোট দিয়ে তারা পরিবর্তন চায়।

চকরিয়া চেয়ারম্যান এসোসিয়েশনের সভাপতি ও সুরাজপুর মানিকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিমুল হক আজিম বলেন, দলের নির্দেশে আমরা কল্যাণ পার্টির পক্ষে কাজ করছি। আমরা দেখছি মানুষ পরিবর্তন চায়। গত পাঁচ বছর চকরিয়া পেকুয়ার মানুষ অনেক জুলুম সহ্য করেছে। দখলবাজি হয়েছে ব্যাপক। সৈয়দ ইব্রাহিমের মত একজন মুক্তিযোদ্ধাকে, জাতির শ্রেষ্ঠ সন্তানকে এবার সংসদ সদস্য নির্বাচিত করতে চায় চকরিয়া পেকুয়ার মানুষ।

কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীরপ্রতীক বলেন, দখলবাজ, গরু চোর সিন্ডিকেটসহ নানা অপরাধের বিরুদ্ধে ঐক্যবদ্ধ চকরিয়া পেকুয়াবাসী। আমি তাদের প্রতিনিধি হিসেবে সব অপকর্মের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় মানুষের ভালবাসায় আবদ্ধ হচ্ছি। আমি বলছি নির্বাচিত হলে সুশাসন প্রতিষ্ঠা করব। ভোটাররা আমার উপর আস্থা রাখছে। আগামী ৭ জানুয়ারি তার প্রমাণ পাওয়া যাবে।

Tags: কক্সবাজারকল্যাণ পার্টিগণসংযোগদ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
Previous Post

বিএনপি আর কখনও ক্ষমতায় আসতে পারবে না: শেখ হাসিনা

Next Post

নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে জাসদ

Next Post
জাতীয় সমাজতান্ত্রিক দলের নির্বাচনী ইশতেহার ঘোষণা. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে জাসদ

মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের আটক নিয়ে আলোচনা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মালয়েশিয়ায় ২৫২ বাংলাদেশি আটক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT