চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এমবাপেকে চুক্তির জন্য সময়সীমা নির্ধারণ করবে রিয়াল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:17 পূর্বাহ্ন 30, ডিসেম্বর 2023
in ফুটবল, স্পোর্টস
A A
ফরাসি ফুটবলার এমবাপে রিয়ালের সঙ্গে চুক্তির জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

২০২২ সালে গ্রীষ্মকালীন দলবদলের সময় পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগদানের দ্বারপ্রান্তে চলে গিয়েছিলেন কাইলিয়ান এমবাপে। ফুটবল অঙ্গনে আলোচনার তুঙ্গে থাকা বিষয়টি নিয়ে চলতে থাকে অতি নাটকীয়তা। বিশ্বজয়ী ফুটবলারের রিয়াল-যাত্রা ঠেকাতে পিএসজি লোভনীয় প্রস্তাবও দেয়। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ তাকে প্যারিসে থেকে যাওয়ার অনুরোধও করেন। পরে ব্লাঙ্কোস ডেরায় না গিয়ে ফ্রেঞ্চ ক্লাবেই থেকে যান ২৫ বর্ষী ফুটবলার।

এমবাপেকে দলে টানার একদম পূর্ব মুহূর্তে টানতে না পারায় ক্ষুব্ধ ছিল রিয়াল কর্তৃপক্ষ। তাই অতীতের তিক্ত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েই এবার এমবাপেকে চুক্তির প্রস্তাবের জন্য স্প্যানিশ জায়ান্টরা পরিকল্পনা করেছে। নতুন বছরের ১ জানুয়ারি থেকে শুরু হয়েছে শীতকালীন দলবদলের মৌসুম। এবার প্রস্তাব গ্রহণে ফ্রেঞ্চ ফরোয়ার্ডকে সময়সীমা নির্ধারণ করে দেবে।

গণমাধ্যমের খবর অনুযায়ী, এমবাপেকে জানুয়ারির মাঝামাঝি সময়ের ভেতর রিয়ালের দেয়া প্রস্তাব গ্রহণ করতে হবে। সময়সীমা পার হলে ক্লাবটি তারকা ফুটবলারকে টানতে আর আগ্রহী হবে না। পিএসজির সঙ্গে এমবাপের ২০২৪ সালের জুন পর্যন্ত চুক্তি রয়েছে। এরপর আগামী গ্রীষ্ম মৌসুমে তিনি ফ্রি এজেন্ট হয়ে যাবেন। বিষয়টি এড়াতে ১ জানুয়ারি থেকে তিনি অন্যান্য ক্লাবের সাথে আলোচনা করতে পারবেন।

ইংলিশ মিডফিল্ডার জুড বেলিংহাম ফ্রেঞ্চ অরেলিয়া শুয়ামেনি সম্প্রতি রিয়াল মাদ্রিদে যোগদানের জন্য আরও ভালো আর্থিক প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। এমবাপেকে আগামী গ্রীষ্ম মৌসুমে চুক্তি করতে হলে তাই দৃঢ়ভাবে রাজি থাকতে হবে। যদিও পিএসজি তাদের পক্ষ থেকে আশা করবে, আকর্ষণীয় ও উচ্চমূল্যে তারা ফ্রেঞ্চম্যানকে পার্ক দে প্রিন্সেসে আগামী বছর ধরে রাখতে পারবে।

চলতি গ্রীষ্ম মৌসুমের দলবদলের উইন্ডো বন্ধের আগে খবর বেরিয়েছিল, ফ্রান্সের বিশ্বকাপজয়ী খেলোয়াড়ের ব্যাপারে শক্ত অবস্থান নিয়েছে পিএসজি। দলবদলে ২৫০ মিলিয়ন ইউরোর নিচে তারকা ফরোয়ার্ডকে কোনো দলের কাছে ফরাসি ক্লাবটি ছাড়বে না। বাংলাদেশি মুদ্রায় যায় পরিমাণ প্রায় তিন হাজার কোটি টাকা।

Tags: এমবাপেপিএসজিরিয়াল মাদ্রিদলিড স্পোর্টস
Previous Post

‘আওয়ামী লীগের ইশতেহার সময়োপযোগী’

Next Post

বিদেশের মাটিতে সামিনার সঙ্গে গাইলেন তার মেয়ে

Next Post
সামিনা ও তার মেয়ে একসঙ্গে গাইছেন বিদেশে, পারিবারিক মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

বিদেশের মাটিতে সামিনার সঙ্গে গাইলেন তার মেয়ে

চ্যানেল আই অনলাইন নিউজে ইভ্যালি রাসেলের দেনা পরিশোধের ঘোষণা. Channel i News - চ্যানেল আই নিউজ

শিগগিরই দেনা পরিশোধ করতে চাই: ইভ্যালি রাসেল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT