চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্র্যাক ইউনিভার্সিটি শিক্ষার্থীদের আরেকটি অর্জন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:51 অপরাহ্ন 28, ডিসেম্বর 2023
in শিক্ষা
A A
ব্র্যাক ইউনিভার্সিটি শিক্ষার্থীদের একত্রিত হওয়া ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ওপেন সোসাইটি ইউনিভার্সিটি নেটওর্য়াক (ওএসইউএন) আয়োজিত চলচ্চিত্র প্রদর্শনীতে সম্মানজনক একাধিক পুরস্কার জিতেছেন ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। অনলাইনে এই চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে, যেখানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নির্মিত ২৫টি চলচ্চিত্র প্রদর্শিত হয়।

এই চলচ্চিত্র প্রদর্শনীটি ফল ২০২৩ সেমিস্টারের ‘ভিজুয়াল স্টোরি টেলিং ফর স্টুডেন্ট এনগেজমেন্ট’ শীর্ষক কোর্সের চূড়ান্ত প্রকল্পের অংশ।

ওপেন সোসাইটি ইউনিভার্সিটি নেটওর্য়াক এর সদস্যভুক্ত সাতটি বিশ্ববিদ্যালয়ে কোলাবোরেটিভ এই কোর্সটি অফার করা হয়ে থাকে। এই সাতটি বিশ্ববিদ্যালয় হলো মার্কিন যুক্তরাষ্ট্রের বার্ড কলেজ, লিথুনিয়ার ইউরোপিয়ান হিউম্যানিটিজ ইউনিভার্সিটি, কেনিয়ার কাকুমা রিফিউজি ক্যাম্পের এইচইউবিএস, কিরগিজস্তানের দ্য আমেরিকান ইউনিভার্সিটি অফ সেন্ট্রাল এশিয়া, নিউইয়র্কের কলম্বিয়া ইউনিভার্সিটির দ্য স্কুল অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড পাবলিক অ্যাফেয়ার্স এবং কলম্বিয়ার দ্য ইউনিভার্সিটি অফ দ্য আন্দেজ।

ব্র্যাক ইউনিভার্সিটির সিনিয়র লেকচারার দিনা হোসেনের তত্ত্বাবধানে জেনারেল এডুকেশন এর কোর্স ‘সিএসটি ৩০৪- ডকুমেন্টারি ফিল্ম-থিওরি অ্যান্ড প্র্যাকটিস’ কোর্সে অসাধারণ পারফর্ম করেছেন ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। প্রদর্শিত ২৫টি চলচ্চিত্রের মধ্যে আটটি ক্যাটাগরিতে ১১টিকে পুরস্কারের জন্য বিবেচনা করেন ওপেন সোসাইটি ইউনিভার্সিটি নেটওর্য়াক এর বিচারকবৃন্দ।

এই চলচ্চিত্র প্রদর্শনীতে অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়সমূহের মধ্যে সর্বোচ্চ সংখ্যক-তিনটি পুরস্কার পেয়েছে ব্র্যাক ইউনিভার্র্সিটি। তিনটি পুরস্কার বিজয়ী ভিডিও হলো: ‘রোড সেফটি মুভমেন্ট ২০১৮: আর উই সেফ ইয়েট’ এর জন্য অসাধারণ স্ক্রিপ্টের স্বীকৃতি হিসেবে পুরস্কার জিতেছেন প্রদিপ্ত হাসিন, অনিন্দিতা হোসেন রাইন, ইমরানুল আহসান মুনিম এবং ইমতিয়াজ সরকার শিহাব।

‘ফুড ওয়েস্ট ইন বাংলাদেশ’ চলচ্চিত্রে পরিবেশ বিষয়ে সচেতনতা বৃদ্ধির জন্য পুরস্কার জিতেছেন সাকিব সাদি, সাকলায়েন নিজাম ঠাকুর, মুহতাসিম বিল্লাহ নাহিন এবং তানজিলা পারভীন।

এছাড়াও ‘ফেডিং টাইডস, রেইজিং হোপ: দ্য ফাইট টু সেভ ঢাকা’স ডাইং ওয়াটারবডিস’ শীর্ষক ভিডিও নির্মাণ করে সিভিক এনগেজমেন্ট এর ক্ষেত্রে অসাধারণ অবদান রাখায় তাহজিদ আহসান, নাজমুল হাসান, ফাতিন নুর ইশরাক এবং ওমর ইবতেশাম নিবিরকে পুরস্কৃত করা হয়।

১২ ডিসেম্বর ২০২৩ এই চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এতে ওপেন সোসাইটি ইউনিভার্সিটি নেটওয়ার্কের ভাইস-চ্যান্সেলর জনাথন বেকার, ব্র্যাক ইউনিভার্সিটির স্কুল অফ জেনারেল এডুকেশন এর ডিন সামিয়া হক, ওএসইউএন এর ডিরেক্টর অফ কমিউনিকেশন্স বনি গোয়াড, এই চলচ্চিত্র প্রদর্শনীতে অংশগ্রহণকারী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকমণ্ডলী এবং চলচ্চিত্র নির্মাতা মেধাবী শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

Tags: ব্র‌্যাক ইউনিভার্সিটি
Previous Post

জাবি মসজিদের শৌচাগার থেকে লাশ উদ্ধার

Next Post

২০ হাজার ৭৭৩ জন পর্যবেক্ষককে ভোট পর্যবেক্ষণের অনুমতি

Next Post
বাংলাদেশ নির্বাচন বোর্ডের লোগো, ভোট পর্যবেক্ষণের জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

২০ হাজার ৭৭৩ জন পর্যবেক্ষককে ভোট পর্যবেক্ষণের অনুমতি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাস্যোজ্জ্বল মুখে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

আজ বরিশাল যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT