চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিউজিল্যান্ডে প্রথম টি-টুয়েন্টি জিতে গর্বিত বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:46 অপরাহ্ন 27, ডিসেম্বর 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দুদশক অপেক্ষার পর গতবছরের জানুয়ারিতে প্রথম জয় আসে নিউজিল্যান্ডের মাটিতে। সেটা ছিল সাদা পোশাক আর লাল বলের টেস্ট। এবার ওয়ানডের জয়খরা কাটার পর ছোট সংস্করণেও দেখা মিলেছে সাফল্যের। তিন সংস্করণে জয়ের স্বাদ পেয়ে গেছে বাংলাদেশ।

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে জয় নিয়ে অনেক কথাই বলেছেন ম্যাচসেরা স্পিন-অলরাউন্ডার শেখ মেহেদী হাসান। বলেছেন, তাসমানপাড়ের দেশটির বিপক্ষে প্রথম টি-টুয়েন্টি জয়ে গর্বিত দল।

জয় নিয়ে ২৯ বর্ষী অলরাউন্ডারের বক্তব্য, ‘নিউজিল্যান্ডের মাটিতে প্রথম টি-টুয়েন্টি জয়, আমাদের দেশ, মানুষ, দলের জন্য অবশ্যই গর্বের। আমরা অবশ্যই সামনের ম্যাচের দিকে তাকিয়ে থাকব, কারণ মাউন্ট মঙ্গানুইতে আমাদের জয়ের স্মৃতি রয়েছে। সুতরাং, আমাদের সুযোগ রয়েছে টি-টুয়েন্টি সিরিজ জেতার।’

‘লিটন লম্বা সময় ধরে ব্যাট করছিল, তাই উইকেট সম্পর্কে ওর ধারণা হয়েছিল। ওর মনে হচ্ছিল এ ম্যাচ জিততে হলে ছোট ছোট জুটি দরকার হবে। লিটন তখন বলছিল পজিটিভ থাক, যা হবার শেষের দুই ওভারে দেখা যাবে। এভাবে কথা বলে আমরা খেলতেছিলাম।’ লিটন দাস ও নিজের অবিচ্ছিন্ন ষষ্ঠ উইকেট জুটিতে জয়ের বন্দরে পৌঁছানো নিয়ে বলেছেন টাইগার ব্যাটার।

নেপিয়ারের ম্যাকলিন পার্কের মেঘাচ্ছন্ন আকাশে টসে জেতেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। পেস কন্ডিশনে শুরুতে স্পিনার এনে তিনি চমকে দেন কিউইদের। প্রথম ওভারে বাংলাদেশকে সাফল্যও এনে দেন মেহেদী। সে চমক থেকে আর বের হতে পারেনি স্বাগতিক দলটি।

টানা দ্বিতীয় ম্যাচ জিতে প্রথমবার নিউজিল্যান্ডের মাটিতে সিরিজ জেতার সুযোগ এসেছে টিম টাইগার্সের সামনে। পরের ম্যাচটি হবে ২৯ ডিসেম্বর, মাউন্ট মঙ্গানুইতে যেখানে প্রথম টেস্ট জয়ের স্মৃতি রয়েছে। খেলা শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ১২ টা ১০ মিনিটে।

Tags: নিউজিল্যান্ডনেপিয়ারবাংলাদেশবাংলাদেশ-নিউজিল্যান্ড টি-টুয়েন্টিমাউন্ট মঙ্গানুইমেহেদীলিটনলিড স্পোর্টসশান্ত
Previous Post

রাবেয়া খাতুন কথাসাহিত্য পুরস্কার পেলেন যে দুই লেখক

Next Post

সংসদ সদস্য জাফরের বিরুদ্ধে জনপ্রতিনিধিদের সংবাদ সম্মেলন

Next Post
জনপ্রতিনিধিদের সংবাদ সম্মেলনে বিভিন্ন ব্যক্তি উপস্থিত আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সংসদ সদস্য জাফরের বিরুদ্ধে জনপ্রতিনিধিদের সংবাদ সম্মেলন

বাংলাদেশ ক্রিকেটার মেহেদী হাসান উল্লাসে উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বোলারদের গুণগান গাইলেন মেহেদী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT