চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৭ জানুয়ারি বিএনপির রাজনৈতিক পরাজয় ঘটবে: নসরুল হামিদ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:51 অপরাহ্ন 27, ডিসেম্বর 2023
in - সেমি লিড, রাজনীতি
A A
নসরুল হামিদ বক্তৃতা দিচ্ছেন, বাংলাদেশে রাজনৈতিক আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৩ আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী নসরুল হামিদ বলেছেন: ৭ জানুয়ারি ভোট বিপ্লবের মাধ্যমে বিএনপির সন্ত্রাস এবং নৈরাজ্যের পরাজয় ঘটবে। একই সঙ্গে দলটির চূড়ান্ত রাজনৈতিক পরাজয় হবে।

বুধবার তেঘরিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে আব্দুল্লাহপুর সানরাইজ কিন্ডারগার্টেন স্কুলে ময়দানে আয়োজিত নির্বাচনী সুধী সমাবেশে তিনি এসব কথা বলেন।

রাজনৈতিক সন্ত্রাসকে আওয়ামী লীগ প্রশ্রয় দেয় না মন্তব্য করে নসরুল হামিদ বলেন: আওয়ামী লীগ কখনও রাজনৈতিকভাবে সন্ত্রাসকে প্রশ্রয় দেয় না। আমরা যখন থেকে এই কেরানীগঞ্জ এলাকায় রাজনীতি শুরু করেছি, আওয়ামী লীগ থেকে এই এলাকায় সন্ত্রাসকে প্রশ্রয় দেওয়া হয়নি। বিএনপি-জামায়াত জোট সরকারের সময় এই এলাকায় এমন কোন অলিগলি ছিলো না, যেখানে সন্ত্রাসের রাজত্ব ছিলো না।

কেরানীগঞ্জের ‘অন্ধকার সময়’ মনে করে নৌকার এ প্রার্থী বলেন: মানুষ সন্ধ্যারপর বাসা থেকে বের হতে পারতো না। কারণ, সন্ত্রাস-চাঁদাবাজি ছিলো এই এলাকার নৈমিত্তিক ঘটনা। এই অঞ্চলে উন্নয়ন বলে কিছু ছিলো না। ঢাকার খুব কাছে হওয়ার পরও এ অঞ্চল এতোটাই অবহেলিত ছিলো যে, মানুষ ‘বাতির নিচে অন্ধকার’ বলে কেরানীগঞ্জকে অভিহিত করতো।

‘অন্ধকার সময়’ উত্তরণের গল্পও ওঠে আসে ঢাকা-৩ এর এ নৌকার কান্ডারির কণ্ঠে। বলেন: কেরানীগঞ্জের অন্ধকারের সেই অবস্থার উত্তরণ আমরা করেছি। মানুষের মনে এখন এটা প্রতিষ্ঠিত যে- কেরানীগঞ্জ এখন আর সন্ত্রাসের জনপদ না।
কেরানীগঞ্জ এখন বসবাস উপযোগী ভালো উপ-শহর। এখানে উন্নয়ন হয়েছে, রাস্তা-ঘাট, শিক্ষা প্রতিষ্ঠান যেমন হয়েছে, ঠিক তেমনই মানুষের নিরাপত্তা আছে। ২৪ ঘন্টা এখন বিদ্যুৎ থাকে। ব্যবসা-বাণিজ্যের সুযোগ তৈরি হয়েছে। দিনে দিনে এই সুযোগ-সুবিধা গুলো আরও বাড়ছে।

এসময় বিএনপি-জামায়াতের সন্ত্রাস-নৈরাজ্য প্রতিহতের ডাক দিয়ে নসরুল হামি বলেন: যদি উন্নয়ন চান, বিএনপি-জামায়াতে সন্ত্রাস-নৈরাজ্যকে প্রতিহত করতে চান; তাহলে নৌকা মার্কায় ভোট দিন। নৌকা মার্কায় ভোট দিলে দেশের উন্নয়ন হয়। মানুষের ভাগ্যের উন্নয়ন হয়। আওয়ামী লীগ পুনরায় সরকার গঠন করলে কেরানীগঞ্জে আরও উন্নয়ন হবে।

এসময় ৭ জানুয়ারি সকাল-সকাল ভোটারদের ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানানোর পাশাপাশি ভোট বিপ্লবের মধ্যদিয়ে বিএনপি-জামায়াতের সন্ত্রাস-নৈরাজ্যের চূড়ান্ত পরাজয় ঘটবে বলে মন্তব্য করেন তিনি।

তেঘরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মহর চাঁন মোল্লার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও দক্ষিণ কেরানীগঞ্জ আওয়ামী লীগের সভাপতি শাহীন আহমেদ, সাধারণ সম্পাদক ম.ই মামুন, তেঘরিয়া ইউনিয়ন চেয়ারম্যান লাট মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

Tags: আওয়ামী লীগদ্বাদশ জাতীয় সংসদ নির্বাচননসরুল হামিদ
Previous Post

বাগেরহাট-৩ আসনে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচন নিয়ে শঙ্কা

Next Post

রাবেয়া খাতুন কথাসাহিত্য পুরস্কার পেলেন যে দুই লেখক

Next Post
পুরস্কার গ্রহণের সময় রাবেয়া খাতুন ও অতিথিরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

রাবেয়া খাতুন কথাসাহিত্য পুরস্কার পেলেন যে দুই লেখক

বাংলাদেশ ক্রিকেটার সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নিউজিল্যান্ডে প্রথম টি-টুয়েন্টি জিতে গর্বিত বাংলাদেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT