চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পার্লারের গোপন কক্ষে সিসি ক্যামেরা, গ্রেপ্তার ৩

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:41 অপরাহ্ন 27, ডিসেম্বর 2023
in অপরাধ
A A
পার্লারের গোপন কক্ষে সিসি ক্যামেরা, গ্রেপ্তার ৩. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীর ধানমণ্ডিতে উইমেন্স ওয়ার্ল্ড নামের একটি পার্লারের বিভিন্ন কক্ষে সিসি ক্যামেরার স্থাপানের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে ধানমণ্ডি থানা পুলিশ। এই ঘটনায় থানা পুলিশ বাদী হয়ে পাঁচজনের বিরুদ্ধে মামলা করেছে। 

গ্রেপ্তারা হলেন এমদাদুল হাসান, তসলিম আরিফ ইলিয়াস, এইচ এম জুয়েল খন্দকার। মামলার আসামিরা হলেন উইমেন্স ওয়ার্ল্ডের মালিক তসলিমা চৌধুরী কনা আলম, ফারনাস আলম, এমদাদুল হাসান, তসলিম আরিফ ইলিয়াস ও এইচ এম জুয়েল খন্দকার।

বুধবার ২৭ ডিসেম্বর দুপুরে এই মামলা দায়ের করা হয়। মামলা ও গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ধানমণ্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পারভেজ ইসলাম।

এর আগে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় এক নারী ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে থানা পুলিশ অভিযান চালিয়ে উইমেন্স ওয়ার্ল্ডের ধানমন্ডি ২৭ নম্বরের শাখা থেকে ৮টি সিসি ক্যামেরা ও ক্যামেরার ডিভিআর জব্দ করে।

মামলার বিষয়ে ওসি পারভেজ ইসলাম বলেন, রাজধানীর ধানমণ্ডি ২৭ নম্বরের উইমেন্স ওয়ার্ল্ডের শাখায় ফেশিয়াল করতে যাওয়া এক ভুক্তভোগী নারীর অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালানো হয়।অভিযানে বিভিন্ন কক্ষে ৮টি সিসি ক্যামেরা ও ক্যামেরার ডিভিআর পাওয়া যায়। অভিযানে তিনজনকে আটক করা হয়। পরে পুলিশ বাদী হয়ে উইমেন্স ওয়ার্ল্ডের মালিকসহ পাঁচজনের নামে মামলা দায়ের করা হয়েছে।

ওসি জানান, আটক তিনজনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। তবে কনা আলম ও ফারনাস আলম নামের দুজন মালিক পলাতক রয়েছেন। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।

কেন স্পর্শকাতর কক্ষে ক্যামেরা স্থাপন করা হয়েছে জানতে চাইলে ওসি পারভেজ ইসলাম বলেন: গ্রেপ্তার তিন কর্মকর্তা আমাদের জানিয়েছেন মালিক পক্ষের সিদ্ধান্তেই ক্যামেরা লাগানো হয়েছে। এছাড়া জব্দ করা ক্যামেরার ডিভিআরে বিভিন্ন কক্ষের ফুটেজ থাকার প্রমাণ পাওয়া গেছে। তবে ক্যামেরার কোনো ফুটেজের অপব্যবহার হয়েছে কি না সেটি জানতে তদন্ত চলছে।

তিনি আরও বলেন, মৌখিক অভিযোগকারী নারী মানসিকভাবে বিপর্যস্ত হওয়ায় তিনি লিখিত অভিযোগ করেননি। তবে থানা পুলিশের অভিযানে স্পর্শকাতর স্থানে সিসিটিভি ক্যামেরা রাখার দায়ে পুলিশ বাদী হয়ে মামলা করেছে। গ্রেপ্তার তিন জনকে আদালতে পাঠানো হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন বলেন, উইমেন্স ওয়ার্ল্ডের শাখায় গিয়ে পুলিশ ঘটনার সত্যতা পেয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

Tags: ৩ গ্রেপ্তারগোপন ক্যামেরামামলা
Previous Post

তিমি মাছের সাথে ২০ মিনিট ধরে কথা বললেন বিজ্ঞানীরা!

Next Post

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে জোর দিয়ে আওয়ামী লীগের ইশতেহার ঘোষণা

Next Post
শেখ হাসিনা জাতীয় সংসদে ভাষণ দিচ্ছেন, পেছনে বিমানের ছবি ও চ্যানেল আই লোগো।. Channel i News - চ্যানেল আই নিউজ

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে জোর দিয়ে আওয়ামী লীগের ইশতেহার ঘোষণা

শেখ হাসিনা জাতীয় সংসদে ভাষণ দিচ্ছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী. Channel i News - চ্যানেল আই নিউজ

এক নজরে আওয়ামী লীগের ইশতেহার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT