চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নৌকার সমর্থকদের ওপর গুলির ঘটনায় গ্রেপ্তার ২: র‍্যাব

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:27 অপরাহ্ন 26, ডিসেম্বর 2023
in অপরাধ
A A
নৌকার সমর্থকদের ওপর গুলির ঘটনায় গ্রেপ্তার দুই ব্যক্তি, পুলিশ ও সিসিটিভি ফুটেজ. Channel i News - চ্যানেল আই নিউজ

টাঙ্গাইল-৫ (সদর) আসনের নৌকা প্রতীকের প্রার্থী মামুনুর রশীদের সমর্থকদের ওপর গুলির ঘটনায় সরাসরি জড়িত দুজনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে র‍্যাব।

গ্রেপ্তার দুজন হলেন—ফারুক হোসেন ও কামরুল। র‍্যাব বলছে, এই দুজনকে গতকাল সোমবার রাজধানীর উত্তরা থেকে গ্রেপ্তার করা হয়।

মামলার এজাহারের তথ্য ও প্রতক্ষদর্শীদের মাধ্যমে জানা যায় যে, গত রোববার রাত ১১টার দিকে টাঙ্গাইল সদর উপজেলার বাঘিল ইউনিয়নের যুগনী গ্রামে নৌকা প্রতীকের প্রার্থী মামুনুর রশীদের সমর্থকদের ওপর গুলির ঘটনা ঘটে। এতে বাঘিল ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকন, কর্মী এমদাদুল হক ও সিয়াম গুলিবিদ্ধ হন। তাদের প্রথমে টাঙ্গাইলের শেখ হাসিনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। গুলির ঘটনায় গতকাল বিকেলে টাঙ্গাইল সদর থানায় মামলা (নং-২৫) হয়। মামলার বাদী গুলিতে আহত রোকনুজ্জামানের বাবা ফজলুল রহমান। মামলায় ছয়জনের নাম উল্লেখ করা হয়। অজ্ঞাতনামা আসামি ২০ থেকে ২৫ জন। আসামিরা সবাই আসনটির স্বতন্ত্র প্রার্থী (ঈগল প্রতীক) ও বর্তমান সংসদ সদস্য মো. ছানোয়ার হোসেনের সমর্থক।

গুলির ঘটনার পর আবদুর রাজ্জাক ও আকাল মিয়া ওরফে আকালু নামের দুজনকে আটক করে পুলিশ। পরে তাদের গ্রেপ্তার দেখানো হয়।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনের র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, রোকন, এমদাদ, সিয়ামসহ ৪-৫ জন নির্বাচনী প্রচার-প্রচারণা শেষে বাড়ী ফেরার পথে আনুমানিক রাত ১১ ঘটিকায়  টাঙ্গাইলের কাঠুয়া যোগনী এলাকায় পৌঁছালে গ্রেপ্তার ফারুক হোসেন ও কামরুলের নেতৃত্বে বেশকয়েক জন সন্ত্রাসী পূর্বপরিকল্পনা অনুযায়ী ভিকটিমদের উপর অতর্কিতভাবে এলোপাতাড়ি গুলি করে এবং দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়িভাবে আঘাত করে গুরুতর জখম করে। এ সময় ভিকটিম রোকন, এমদাদ ও সিয়াম এর মাথা ও শরীরের বিভিন্ন স্থানে গুলিবিদ্ধ হয়। ভিকটিমদের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে গ্রেপ্তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

কমান্ডার আল মঈন বলেন: গ্রেপ্তার দুজন এই ঘটনায় সরাসরি জড়িত থাকার কথা প্রাথমিকভাবে স্বীকার করেছেন। পূর্ববিরোধ, অভ্যন্তরীণ কোন্দল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে। ঘটনার পর ফারুক ও কামরুল পালিয়ে রাজধানীর উত্তরায় এসে আত্মগোপন করেন।

তিনি আরও বলেন, ফারুক আগে অস্ত্রসংক্রান্ত মামলায় ও তার সহযোগী কামরুল নারী নির্যাতন সংক্রান্ত মামলায় কারাভোগ করেছেন।

Tags: ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন’গ্রেপ্তার ২র‌্যাব
Previous Post

বড়দিনে চলে গেলেন হলিউড অভিনেতা কামার ডি লস

Next Post

যেভাবে হোয়াটসঅ্যাপ গ্রুপের অ্যাডমিনকে ব্লক করবেন

Next Post
হোয়াটসঅ্যাপ অ্যাপের স্ক্রিনশট, যেখানে গ্রুপ অ্যাডমিন ব্লক করার নির্দেশনা দেখানো হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

যেভাবে হোয়াটসঅ্যাপ গ্রুপের অ্যাডমিনকে ব্লক করবেন

র‍্যাবের কর্মকর্তা সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্বাচনে স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে র‍্যাব

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT