চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইসিসির দ্বৈতনীতির প্রমাণে খাজার ভিডিও

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:25 অপরাহ্ন 25, ডিসেম্বর 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
বিশ্বকাপ ক্রিকেটে একজন ক্রিকেটার, দর্শকদের মাঝে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

অজিদের টপঅর্ডার ব্যাটার উসমান খাজা আইসিসির সিদ্ধান্তের বিরুদ্ধে লড়াইয়ের ঘোষণা আগেই দিয়েছিলেন। ইসরায়েলের অভিযানের শিকার ফিলিস্তিনের জনগণের প্রতি সমর্থনে বার্তা প্রদর্শনের ইচ্ছার জন্য তুমুল আলোচনায় রয়েছেন ৩৭ বর্ষী ক্রিকেটার। এবার ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটির দ্বৈতনীতির প্রমাণ তিনি সামনে হাজির করলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে নতুন ভিডিও পোস্ট করেছেন খাজা। সেখানেই তিনি আইসিসির দ্বৈতনীতির প্রমাণ সামনে আনেন।

গত শুক্রবার এমসিজিতে বক্তৃতায় খাজা বলেছিলেন, তিনি বিশ্বাস করেন না যে আইসিসি তাদের নিজস্ব নিয়মগুলো ধারাবাহিকভাবে প্রয়োগ করছে।

সোমবার বড়দিনে ইনস্টাগ্রামে ভিডিওর শুরুতে আইসিসির পোশাক এবং সরঞ্জামের নিয়মকানুন তুলে ধরা হয়। যেখানে উল্লেখ করা আছে যে রাজনৈতিক, ধর্মীয় বা জাতিগত কারণে ব্যক্তিগত বার্তাগুলোকে অনুমোদন দেয়া হবে না।

বাংলাদেশি ক্রিকেটার আইসিসির দ্বৈতনীতির প্রতিবাদে ব্যাট হাতে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

 

এরপর ভিডিওটিতে অতীতে ক্রিকেট মাঠে খেলোয়াড়দের ধর্মীয় বার্তা প্রদর্শনের তিনটি ঘটনা দেখানো হয়। প্রথমে দেখা যায়, নিকোলাস পুরান তার ব্যাটের পেছনে একটি ক্রুসের চিহ্ন রয়েছে। এটিকে যিশুর ক্রুসবিদ্ধের ঘটনাকে উপস্থাপন কয়া হয়। খ্রীষ্টধর্মের সর্বাধিক পরিচিত প্রতীক ক্রুস।

ক্রিকেটে খাজার ভিডিও প্রমাণের ছবি, ব্যাট ও বলের কাছাকাছি. Channel i News - চ্যানেল আই নিউজ

দ্বিতীয় ভিডিওটিতে অজিদের আরেক ব্যাটার মার্নাস লাবুশেনের ব্যাটের পেছনে একটি ঈগলের প্রতীক রয়েছে। বাইবেল অনুযায়ী এটিও একটি শান্তির প্রতীক। আইসিসির অনুমতি নিয়েই দীর্ঘদিন ধরে স্টিকারটি ব্যবহার করছেন লাবুশেন।

সাউথ আফ্রিকার ক্রিকেটার কেশব মহারাজ ‘ওম’ প্রতীক তার ব্যাটের সামনের অংশে লাগিয়েছেন। ওম হিন্দু, বৌদ্ধ ও জৈনধর্মের পবিত্রতম ও সর্বজনীন প্রতীক, পবিত্র শব্দ বা মন্ত্র।

ক্রিকেটার ব্যাট হাতে উদযাপন করছে, দক্ষিণ আফ্রিকা দলের জার্সিতে. Channel i News - চ্যানেল আই নিউজ

পুরান, লাবুশেন ও মহারাজের ধর্মীয় বার্তা প্রদর্শনে আইসিসি বাধা নেয়নি। তবে গাজায় মানবিক সংকট সম্পর্কে সচেতনতা বাড়াতে খাজার উদ্যোগে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ভিন্ন আচরণ করছে।

পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ শুরুর আগে ফিলিস্তিনিদের প্রতি সমর্থনে স্লোগান লেখা জুতা পরে খেলতে চেয়েছিলেন খাজা। জুতায় লেখা ছিল- ‘সব প্রাণই সমান’, ‘স্বাধীনতা সকল মানুষের অধিকার’।

এধরনের বার্তা নিয়ে মাঠে নামার আগে ক্রিকেট অস্ট্রেলিয়ার অনুমতি নিয়েছেন খাজা। তবে ‘ম্যাচ ডে’তে এমন বার্তা বহনে খাজাকে ‘রাজনৈতিক বক্তব্যের’ আইন দেখিয়ে অনুমতি দেয়নি আইসিসি।

পার্থ টেস্টে অস্ট্রেলিয়ান ক্রিকেটার কালো আর্মব্যান্ড পরায় আইসিসির মুখপাত্র বলেছিলেন, ‘উসমান খাজা আইসিসির প্লেয়িং কন্ডিশনের পোশাক ও সরঞ্জাম নিয়মের ‘এফ’ ধারা ভঙ্গ করেছেন। যার শাস্তি হিসেবে তাকে তিরস্কার করেছিল আইসিসি।

Tags: অস্ট্রেলিয়াঅস্ট্রেলিয়া-পাকিস্তান টেস্টআইসিসিইনস্টাগ্রামঈগলখাজাপাকিস্তানপুরানভিডিওমহারাজলাবুশেনলিড স্পোর্টস
Previous Post

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীকে ছিনতাই ও হেনস্থার অভিযোগ

Next Post

সিটি গ্রুপের চেয়ারম্যান ফজলুর রহমান’র দাফন সম্পন্ন

Next Post
শেখ হাসিনা নির্বাচনী প্রচারে রংপুর যাচ্ছেন, হাস্যোজ্জ্বল মুখ. Channel i News - চ্যানেল আই নিউজ

সিটি গ্রুপের চেয়ারম্যান ফজলুর রহমান’র দাফন সম্পন্ন

বাংলাদেশের একজন প্রবীণ ব্যক্তি সাক্ষাৎকার দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিটিভির ৬০ বছরে পদার্পণে চ্যানেল আইয়ে বিশেষ আয়োজন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT