চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীকে ছিনতাই ও হেনস্থার অভিযোগ

অনিন্দিতা সরকার প্রথা by অনিন্দিতা সরকার প্রথা
9:06 অপরাহ্ন 25, ডিসেম্বর 2023
in শিক্ষা
A A
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাটল ট্রেন ও স্টেশন দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছিনতাই ও হেনস্থার শিকার হওয়ার অভিযোগ করেছেন এক নারী শিক্ষার্থী। ভুক্তভোগী ওই শিক্ষার্থী জানিয়েছেন, ঘটনার সময় তাকে এবং তার বন্ধুকে মারধর করে দুর্বৃত্তরা।

আজ রোববার ২৫ ডিসেম্বর ভোরে  দিকে ক্যাম্পাসের লেডিস ঝুপড়ির একটি দোকানের সামনে এই ছিনতাইয়ের ঘটনা ঘটে।

ভুক্তভোগী ১৭-১৮ সেশনের ওই শিক্ষার্থী চ্যানেল আই অনলাইনকে জানান, আমাদের বিয়ের কথাবার্তা চলছিলো। আমার মা ক্যাম্পাসে এসেছে জানতে পেরে আমার বন্ধু তার সাথে দেখা করতে রাতে ক্যাম্পাসে আসে। মায়ের সাথে কথা শেষে হাঁটতে হাঁটতে আমরা দু’জন লেডিস ঝুপড়ির জসীম ভাইয়ের দোকানের সামনে বসি। এমন সময় হঠাৎ করে ঝুপড়ির পিছনের পাহাড় থেকে মুখে কাপড় বেঁধে নেমে এসে আমাদের সাথে দুর্ব্যবহার শুরু করে কয়েকজন। তারা আমার গায়ে কয়েকবার বাজে ভাবে হাত দেওয়ার চেষ্টা করে এবং আমাদের দুজনকেই চড়-থাপ্পড় মার‍তে থাকে। আমাদের ফোন ও মানিব্যাগ কেড়ে নেওয়া হয়।

তিনি আরও জানান, ফোনের লক খুলে অ্যাবাউটে আমার রাজনৈতিক সংগঠনের সাথে সংশ্লিষ্টতা দেখে তাদের ভাবভঙ্গি বদলে যায়। এসময় তাদের প্রক্টরকে কল করতে বললে আমাদের ফোন, মানিব্যাগ, পার্স নিয়ে তারা দৌড়ে আবার পাহাড়ে চলে যায়।

এবিষয়ে চবি প্রক্টর নুরুল আজিম সিকদার বলেন, লেডিস ঝুপড়িতে ঘটনাটি ঘটেছে। একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি দুই কার্যদিবসের মধ্যে তদন্তের রিপোর্ট জমা দিবে।

সহকারী প্রক্টর নাজেমুল আলম মুরাদ জানিয়েছেন, আমরা টহলরত অবস্থায় রাত ১০ টার মধ্যে সবাইকে হলে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করি। শিক্ষার্থীদের জরুরী কাজ থাকলেও আলোকিত স্থানে, যেখানে নিরাপত্তাকর্মী আছে সেরকম জায়গায় কাজ শেষ করা উচিৎ। রাতে বাইরে থাকাটা ঝুকিপূর্ণ।

Tags: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়চবিছিনতাইশিক্ষার্থী
Previous Post

২০২৪: সবচেয়ে বড় ‘নির্বাচনী বছরে’ জটিল সমীকরণে রাজনীতি

Next Post

আইসিসির দ্বৈতনীতির প্রমাণে খাজার ভিডিও

Next Post
বিশ্বকাপ ক্রিকেটে একজন ক্রিকেটার, দর্শকদের মাঝে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

আইসিসির দ্বৈতনীতির প্রমাণে খাজার ভিডিও

শেখ হাসিনা নির্বাচনী প্রচারে রংপুর যাচ্ছেন, হাস্যোজ্জ্বল মুখ. Channel i News - চ্যানেল আই নিউজ

সিটি গ্রুপের চেয়ারম্যান ফজলুর রহমান’র দাফন সম্পন্ন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT