চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ট্রেন স্টেশনসহ কৌশলগত স্থানে বসছে আইপি ক্যামেরা: আইজিপি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:31 অপরাহ্ন 24, ডিসেম্বর 2023
in - সেমি লিড, অপরাধ, বাংলাদেশ
A A
ট্রেন স্টেশনসহ কৌশলগত স্থানে বসছে আইপি ক্যামেরা, নিরাপত্তা জোরদার. Channel i News - চ্যানেল আই নিউজ

ট্রেনে নাশকতা প্রতিরোধে স্টেশনসহ বিভিন্ন কৌশলগত স্থানে আইপি ক্যামেরা বসানোর কাজ চলছে, এক সপ্তাহের মধ্যে এ কাজ শেষ হবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

রোববার (২৪ ডিসেম্বর) রাতে রাজধানীর কাকরাইল চার্চে বড়দিন উপলক্ষে গৃহীত নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

এসময় ঢাকা মহানগর পুলিশ কমিশনার হাবিবুর রহমান, অতিরিক্ত কমিশনার ড. খ. মহিদ উদ্দিন, মো. মুনিবুর রহমানসহ ডিএমপি ও পুলিশ সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, দুস্কৃতিকারী এবং নাশকতাকারীরা বিভিন্ন কর্মসূচীর নামে নির্বাচন বিরোধী কার্যক্রম প্রকাশ্যে করতে পারছেনা। কারণ তাদের কর্মসূচীতে জনসমর্থন নেই। আমরা সাধারণ মানুষের সমর্থন নিয়ে দায়িত্ব পালন করে যাচ্ছি। আমরা সাধারণ মানুষ, রাজনৈতিক ব্যক্তিত্ব, গোয়েন্দা সংস্থাসহ সকল সংস্থা একসঙ্গে কাজ করছি।

আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণরূপে আমাদের নিয়ন্ত্রণে আছে। তারপরেও নাশকতা মূলক ২-১ টি কর্মকাণ্ড ঘটছে। কিন্তু সাধারণ মানুষ নাশকতাকারীদের ধরে আমাদের হাতে দিচ্ছে। মানুষ আমাদের সহায়তা করছে।

তিনি বলেন, ট্রেনের নাশকতা প্রতিরোধে কম্পার্টমেন্টে সিসি ক্যামেরা বাইরে কৌশলগত স্থানে সিসি ক্যামেরা বসানো হচ্ছে। স্টেশনসহ বিভিন্নস্থানে আমরা আইপি ক্যামেরা স্থাপন করছি। এ কার্যক্রম শুরু হয়ে গিয়েছে। এক সপ্তাহের মধ্যে এ কার্যক্রম আমরা শেষ করতে চেষ্টা করবো।

এছাড়া, রেলের স্থাপনাসহ, অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষায় বিভিন্নস্থানে পুলিশসহ পুলিশকে সহায়তার জন্য আনসার বাহিনীকে নিয়োজিত করা হয়েছে। সম্প্রতি আরো প্রায় ৩ হাজার আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। নাশকতাকারী ও দূস্কৃতিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা সবসময় প্রস্তুত আছি।

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচনকালীন সময়ে স্বাভাবিক পরিস্থিতি বজায় রাখার জন্য ইসির নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করছি। যেখানে যে ঘটনা ঘটছে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। নির্বাচন নিয়ে দেশের পরিস্থিতি অবনতির চেষ্টা করলে বা কোথাও কেউ প্রতিপক্ষকে আক্রমনের চেষ্টা হলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে আইজিপি বলেন, সারাদেশে সকল গির্জাতে বড়দিন উপলক্ষ্যে অনুষ্ঠান আয়োজনে নিরাপত্তা নিশ্চিত করার জন্য সকল ইউনিটকে নির্দেশনা দেওয়া হয়েছে। বড়দিনের সকল অনুষ্ঠানে তাদের নেতৃবৃন্দের সঙ্গে ঘনিষ্ট যোগাযোগ করে নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছি। বড়দিনের সকল অনুষ্ঠান সুন্দরভাবে অনুষ্ঠিত করতে আমরা পাশে আছি।

Tags: আইজিপিশুভ বড়দিন
Previous Post

৮ জানুয়ারি থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন শুরু

Next Post

ওয়ার্ল্ড ট্রাভেলার্স ক্লাবের নির্বাচনে জয়ী হলেন যারা

Next Post
বিশেষ অতিথি ও অতিথিদের সঙ্গে ওয়ার্ল্ড ট্রাভেলার্স ক্লাবের নির্বাচনে বিজয়ী সদস্যরা. Channel i News - চ্যানেল আই নিউজ

ওয়ার্ল্ড ট্রাভেলার্স ক্লাবের নির্বাচনে জয়ী হলেন যারা

নির্বাচনী বিতর্কে অংশগ্রহণের জন্য প্রস্তুত প্রার্থীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের ৮৬ শিল্পী, কলাকুশলী ও শব্দ সৈনিককে সম্মাননা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT