চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শান্তির প্রতীক নিয়ে মাঠে নামার অনুমতি মেলেনি খাজার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:17 অপরাহ্ন 24, ডিসেম্বর 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার মাঠে অনুশীলনরত, ব্যাট ও গ্লাভস পাশে রাখা. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তানের বিপক্ষে পার্থ টেস্টে বিশেষ জুতা পরে খেলতে চেয়েছিলেন অস্ট্রেলিয়ান ব্যাটার উসমান খাজা। আইসিসির বাধায় তা করতে পারেননি তিনি। পরে অবশ্য কালো ফিতা পরে মাঠে নেমেছিলেন অজি ওপেনার। সে কারণে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটির তিরস্কারও পেতে হয়েছিল তাকে। এবার ‘বক্সিং ডে’ টেস্টে শান্তির প্রতীক খচিত জুতা ও ব্যাট নিয়ে মাঠে নামার অনুমতি চেয়েছেন তিনি। তবে তা প্রত্যাখ্যান করেছে আইসিসি।

অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমের মাধ্যমের দাবি, এমসিজি টেস্টের আগে অনুশীলনে খাজা তার ডান পায়ের জুতা ও ব্যাটের পেছনে শান্তির প্রতীকের নিদর্শনযুক্ত স্টিকার প্রদর্শন করেছিলেন। সিরিজের দ্বিতীয় টেস্টে শান্তির প্রতীকের স্টিকার লাগিয়ে খেলতে আইসিসির নিকট অনুমতি চেয়েছেন। তবে খাজাকে সেই অনুমতি দেয়নি বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।

রোববার এমসিজিতে অনুশীলন করেছে অজিরা। সেখানে ব্যাটে ও জুতায় শান্তির প্রতীক পায়রা ও ‘01: UDHF’ লেখা স্টিকার লাগিয়ে অনুশীলন করতে দেখা যায় খাজাকে। ‘সব মানুষ মুক্ত ও স্বাধীন হিসেবে জন্মগ্রহণ করে এবং মর্যাদা ও অধিকারেও তারা সমান’—আন্তর্জাতিক মানবাধিকার ঘোষণার রেফারেন্স হিসেবেই ‘01: UDHF’ সংকেতটা ব্যবহৃত হয়।

এ ধরনের বার্তা নিয়ে মাঠে নামার আগে ক্রিকেট অস্ট্রেলিয়ার অনুমতি নিয়েছেন খাজা। তবে ‘ম্যাচ ডে’তে এমন বার্তা বহনে খাজাকে অনুমতি দেয়নি আইসিসি।

এর আগে পার্থ টেস্টে কালো আর্মব্যান্ড পরায় খাজা আইসিসির প্লেয়িং কন্ডিশনের পোশাক ও সরঞ্জাম নিয়মের ‘এফ’ ধারা ভঙ্গ করেছেন বলে অভিযোগ তোলে সংস্থাটি। যার শাস্তি হিসেবে তাকে তিরস্কার করেছিল আইসিসি।

Tags: অস্ট্রেলিয়াআইসিসিউসমান খাজাখাজাপার্থ টেস্টলিড স্পোর্টস
Previous Post

প্রতিটি ভোটে হবে বিএনপির সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ: নসরুল হামিদ

Next Post

ড. ইউনূসের মামলার রায় ১ জানুয়ারি

Next Post
নবীজী (সা.)এর রওজা মোবারক পরিদর্শন করছেন ধর্মপ্রাণ মুসল্লিরা. Channel i News - চ্যানেল আই নিউজ

ড. ইউনূসের মামলার রায় ১ জানুয়ারি

বাংলাদেশ ব্যাংকের লোগো ও ডলার নোটের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

২২ দিনে রেমিটেন্স ১৫৭ কোটি ডলার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT