চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘এক মাস ধরে মানুষ পুড়িয়ে এখন কিসের গণসংযোগ’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:55 অপরাহ্ন 24, ডিসেম্বর 2023
in - সেমি লিড, রাজনীতি
A A
জনসমাগমের মধ্যে একজন নেতা নেতৃত্ব দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে রাজধানীতে দলীয় নেতাকর্মীদের নিয়ে জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করেছেন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

গত তিনদিন তারা গণসংযোগ কর্মসূচি দিয়ে সরকারবিরোধী লিফলেট বিতরণ করে আসছে। তবে এত দায়সারা কর্মসূচি নিয়ে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে সাধারণ মানুষ।

তারা বলছেন, এক মাস ধরে আগুনে মানুষ পুড়িয়ে এখন কিসের গণসংযোগ। তারা নির্বাচনে জিততে পারবে না বলে অংশগ্রহণ করছে না। সেই নির্বাচন বর্জনের জন্য মানুষকে বাধ্য করবে কেন?

গণসংযোগের নামে গত তিনদিন বিএনপির নেতারা রুটিন করে কয়েকটা এলাকায় প্রধান সড়কের আশেপাশে লিফলেট বিলি করেছে। সেখানে তারা জনগণের উদ্দেশে বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে আন্দোলন চালিয়ে যাবে বিএনপি। শেষদিন রাজধানীর রামপুরা ও শাহজাহানপুর কাঁচা বাজারে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

গণসংযোগের সময় জনগণ ও ভোটারদের প্রতি ৭ জানুয়ারির নির্বাচনে ভোটকেন্দ্রে না যাওয়ার আহ্বান জানান তিনি। এসময় বিএনপির এই নেতা বলেন, দেশের মানুষ ও গণতান্ত্রিক বিশ্ব জেনে গেছে শেখ হাসিনা প্রহসনের নির্বাচন করছেন।

জনগণ ও ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আপনারা আসন্ন ৭ জানুয়ারির নির্বাচনে কেউ ভোটকেন্দ্রে যাবেন না। অন্যকেও যেতে না বলুন। আপনারা এই নির্বাচন বর্জন করুন।

কোথায় গণসংযোগ উল্লেখ করে রোকেয়া স্মরণির দোকানদার রবিন চৌধুরী বলেন, আমিতো সামনেই আছি। গণসংযোগের কোন বিষয় আমার জানা নেই। টেলিভিশনে জেনেছি গণংযোগের কথা। কিন্তু গত তিনদিনে তেমন কিছু নজরে আসেনি।

মোহম্মদপুরের টাউনহলের পিছনের এলাকার দোকানগুলোতে জিজ্ঞেস করা হলে তারা বলেন, ‘গণসংযোগ বিষয়ে তাদের কাছে কেউ আসনি।’ হাওলাদার বলেন, ‘বিএনপির এটা পুরোনো অভ্যাস। অবরোধ হরতাল ডেকে মানুষ আগুনে পুড়িয়ে দিচ্ছে, কিন্তু আন্দোলনের মাঠে তারা কেউ নেই। লিফলেট দিয়ে কী আন্দোলন করে।’

রাজধানীর বেশিরভাগ এলাকার মানুষ এই গণসংযোগ বিষয়ে কিছু জানেন না এবং টেলিভিশনে যতটুকু দেখেছেন ততটুকুই তথ্য তাদের কাছে আছে বলে জানান। মহাখালী বাসস্ট্যান্ডের কাছে এক ফলবিক্রেতাকে জিজ্ঞেস করা হয় আজ কি অবরোধ?

তিনি বলেন, হলে হতেও পারে। অবরোধ আর অন্যদিনে কোন পার্থক্য নাই। কেউ লিফলেট নিয়ে এসেছিলো কিনা প্রশ্নের জবাবে বলে, দুরে দেখেছি, আমার কাছে আসেনি।

অন্যদিকে নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান শনিবার সাফ জানিয়ে দিয়েছেন, ভোটকেন্দ্রে না যাওয়ার জন্য লিফলেট বিতরণ হচ্ছে- এমনটা চোখে পড়লেই ব্যবস্থা নেয়া হবে।

তিনি বলেন, কাউকে কোনো রকম ছাড় দেওয়া হচ্ছে না। বড়-ছোট সবাইকে একইভাবে দেখছি। সেক্ষেত্রে আমরা নিরপেক্ষ অবস্থান নেয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছি। মাঠে নিরপেক্ষ অবস্থান আছে। কোনো শঙ্কা, ভয়ভীতি বা আনুকূল্য নেই। আমরা চরম নিরপেক্ষ বলে কেউ রেহাই পাবে না।

Tags: জনসংযোগজাতীয় নির্বাচনপ্রচারণাবিএনপি
Previous Post

মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

Next Post

পেনাল্টি না পেয়ে হতাশ-ক্ষুব্ধ ক্লপ

Next Post
লিভারপুল কোচ জার্গেন ক্লপ হতাশ মুখে, মাঠে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

পেনাল্টি না পেয়ে হতাশ-ক্ষুব্ধ ক্লপ

বাংলাদেশ সেনাপ্রধান একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকার আহ্বান জানান।. Channel i News - চ্যানেল আই নিউজ

একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় সেনাবাহিনীকে প্রস্তুত থাকতে হবে: সেনাপ্রধান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT