নিরাপত্তার কারণে রাতে চলাচল করা বিভিন্ন রুটের ১০টি ট্রেন বন্ধ ঘোষণা করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। এছাড়া, ঝুঁকিপূর্ণ রুটে নিরাপত্তা জোরদারে ২৭শ’ আনসার মোতায়েন ও ১৫শ’ ওয়েম্যান নিয়োগ করেছে রেলওয়ে। দুপুরে সংবাদ সম্মেলনে রেলের ঢাকা বিভাগীয় ব্যবস্থাপক মোহাম্মদ শফিকুর রহমান জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রেলের ঝুঁকিপূর্ণ রুট চিহ্নিত করা হচ্ছে।







