চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যৌন হয়রানির অভিযোগের মুখে সুপারস্টার ভিন ডিজেল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:30 অপরাহ্ন 22, ডিসেম্বর 2023
in বিনোদন
A A
বিনোদন তারকা ভিন ডিজেলের ছবি, সাদা টি-শার্ট পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

যৌন হয়রানির অভিযোগে মামলা দায়ের হয়েছে হলিউড সুপারস্টার অভিনেতা ভিন ডিজেলের বিরুদ্ধে। বিবিসি জানিয়েছে, ভিন ডিজেলের এক সাবেক নারী সহকারী তার বিরুদ্ধে এই অভিযোগ এনেছেন।

২০১০ সালে ‘ফাস্ট ফাইভ’ সিনেমার শুটিংয়ের সময়কালে এ ঘটনা ঘটে বলে মামলায় উল্লেখ করেন ওই নারী।

আস্তা জোনাসন নামের ভিন ডিজেলের সাবেক সহকারী জানিয়েছেন, ভিন ডিজেলের কোম্পানি ওয়ান রেস ফিল্মস তাকে নিয়োগ দেয়। এরপর তার প্রথম অ্যাসাইনমেন্ট ছিল ‘ফাস্ট ফাইভ’। আর সিনেমাটির শুটিংয়ের সময় আটলান্টার একটি হোটেল রুমে ভিন ডিজেল তাকে যৌন নির্যাতন করেন।

অভিযোগকারী ঘটনার বর্ণনায় জানিয়েছেন, ২০১০ সালের সেপ্টেম্বরে ‘ফাস্ট ফাইভ’-এর শুটিংয়ের সময় আস্তার অ্যাসাইনমেন্ট পড়ে আটলান্টায়। সেখানে তিনি পাপারাজ্জিদের চোখ এড়িয়ে একটি হোটেল থেকে ভিন ডিজেলকে বের হতে সহায়তা করার দায়িত্বে ছিলেন। ওই সময় হোটেলরুমে ভিন ডিজেলের সঙ্গে ওই সহকারী একা ছিলেন। অভিনেতা সে সময় তাকে জোর করে জড়িয়ে ধরে যৌন নিপীড়ন করেন।

আস্তা ভিন ডিজেলের হাত থেকে বাঁচার জন্য চেষ্টা করলে অভিনেতা তার আক্রমণের মাত্রা বাড়িয়ে দেন বলে মামলায় বলা হয়েছে। এমনকি অভিনেতা ওই সহকারীর অন্তর্বাস টেনে নামানোরও চেষ্টা করেছিলেন সে সময়। মামলায় আরও বলা হয়েছে, ঘটনার সময় আস্তা জোনাসন চিৎকার করে একটি বাথরুমে লুকানোর চেষ্টা করেন। কিন্তু সেখানেও তার পিছু নেন ভিন ডিজেল এবং যৌন নিপীড়ন চালান।

এ ঘটনার পরদিন অভিনেতার বোন ও ‘ওয়ান রেস’ কোম্পানির নির্বাহী সামান্থা ভিনসেন্টের সঙ্গে যোগাযোগ করলে আস্তা জোনাসনকে বরখাস্ত করার সিদ্ধান্তের কথা জানানো হয়। তাই ভিন ডিজেলের বোন এবং তার প্রযোজনা সংস্থার বিরুদ্ধেও মামলা করেছেন অভিনেতার ওই সাবেক সহকারী।

মামলায় বলা হয়েছে, ‘বার্তাটি পরিষ্কার ছিল। আস্তা জোনাসন যেন ভিন ডিজেলের যৌন নিপীড়নের বিরুদ্ধে আওয়াজ তুলতে না পারে, এ জন্য তাকে বরখাস্ত করা হয়েছিল। তখন ভিন ডিজেলকে বাঁচানোর চেষ্টা করে এ ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়। মামলায় ভিন ডিজেল, তার বোন ভিনসেন্ট এবং তাদের কোম্পানির বিরুদ্ধে অনির্দিষ্ট ক্ষতিপূরণ চাওয়া হয়েছে।

যৌন নিপীড়ন ছাড়াও মামলায় লিঙ্গবৈষম্য, অবৈধ প্রতিশোধ, মানসিক যন্ত্রণা এবং অন্যায়ভাবে চাকরিচ্যুতের অভিযোগ আনা হয়েছে ভিন ডিজেলের বিরুদ্ধে।

এদিকে এই অভিযোগের বিরুদ্ধে ভিন ডিজেলের প্রতিনিধিরা তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেননি। তবে তার আইনজীবী ব্রায়ান ফ্রিডম্যান বলেন, তার মক্কেল ‘এই দাবি সম্পূর্ণভাবে অস্বীকার করেছেন।’

জোনাসনের একজন আইনজীবী বিবিসিকে দেওয়া এক বিবৃতিতে বলেন, ‘আমার মক্কেল ভিন ডিজেল এবং যারা এই যৌন নিপীড়নে সহায়তা, সমর্থন ও ধামাচাপা দিয়েছেন তাঁদের জঘন্য কাজের জন্য দায়ী করছেন।’

আইনজীবী ক্লেয়ার-লিস কুটলে আরও বলেন, ‘আশা করি আমার মক্কেলের এই এগিয়ে আসার সাহসী সিদ্ধান্ত দীর্ঘস্থায়ী পরিবর্তন ঘটাতে সাহায্য করবে এবং নিপীড়ন সহ্য করে বেঁচে থাকা মানুষদের ক্ষমতায়ন করবে।’

সূত্র: বিবিসি

Tags: অভিনয়ভিন ডিজেলযৌন হয়রানিসিনেমাসুপারস্টারহয়রানিহলিউড অভিনেতা
Previous Post

ক্রিকেট খেলে নিবার্চনী প্রচারণা সাকিবের

Next Post

কুমিল্লা-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর সরকারের গণসংযোগ

Next Post
জাহাঙ্গীর সরকারকে শুভেচ্ছা জানাচ্ছেন সমর্থকরা, কুমিল্লা-৩ আসন. Channel i News - চ্যানেল আই নিউজ

কুমিল্লা-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর সরকারের গণসংযোগ

রাজনীতির দৃষ্টান্তমূলক চিত্র, যেখানে রাজনীতির প্রতীক হিসেবে দোলনা ব্যবহার করা হয়েছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজনীতির দিবাস্বপ্ন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT