চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মরেও তুমি আজ বিপ্লবী শাহজাহান সিরাজ

শফী আহমেদ by শফী আহমেদ
12:01 পূর্বাহ্ন 22, ডিসেম্বর 2023
in মতামত
A A
বিষাদগ্রস্ত যুবকের কালো-সাদা ছবি, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

১৯৮৪ সালের ২২ ও ২৩ ডিসেম্বর অবৈধ ক্ষমতা দখলকারী স্বৈরশাসক হুসেইন মুহম্মদ এরশাদ বিরোধী আন্দোলনে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের ডাকা ৪৮ ঘণ্টার ধর্মঘট সফল করতে গিয়ে প্রাণ হারিয়েছিলেন তৎকালীন সময়ের সাহসী ছাত্রনেতা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জাসদ সমর্থিত ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহজাহান সিরাজ। ধর্মঘটের সমর্থনে ছাত্রসংগ্রাম পরিষদ দেশব্যাপী মিছিল মিটিংয়ের ডাক দেয়। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার নেতৃত্বে গড়ে উঠা মুক্তিযুদ্ধের পক্ষের রাজনৈতিক দলগুলো আহুত ধর্মঘটকে সফল করার আহবান জানায়।

শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ) ধর্মঘট আহবান করলেও তা হরতালে রূপ নেয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা কাজলার গেটে যখন সমবেত হচ্ছিল, তখন ছিল পুরো রাজশাহী শহর জুড়ে থমথমে অবস্থা। রাস্তার প্রতিটি মোড়ে মোড়ে বিডিআর-এর অবস্থান। অসীম সাহসী ছাত্ররা নেতৃবৃন্দের আহবানে মিছিল নিয়ে শহরের দিকে এগুতে চাইলে বিডিআর মিছিলে নেতৃত্বদানকারী ছাত্রনেতা শাহজাহান সিরাজকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। শাহজাহান সিরাজ ঘটনাস্থলেই প্রাণ হারান।

সামরিক শাসন বিরোধী আন্দোলনে শত শহীদের তালিকায় যুক্ত হয় আরেক মৃত্যুহীন নাম- শাহজাহান সিরাজ। আজ থেকে ৩৯ বছর আগে সামরিক শাসন বিরোধী আন্দোলনে শহীদ হওয়া অকুতোভয় শাহজাহান সিরাজকে স্মরণ করি বিনম্র শ্রদ্ধায়।

অত্যন্ত সাধারণ পরিবার থেকে আসা, সমাজ পরিবর্তনের আকাঙ্ক্ষায় বিশ্বাসী একজন দৃঢ় সংগঠক সেদিন অকাতরে নিজের জীবন বিলিয়ে দিয়েছিলেন সামরিক জান্তার বুলেটে। উল্লেখ্য ১৯৮২ সালে সংবিধান লঙ্ঘন করে ক্ষমতা দখলকারী এরশাদের বিরুদ্ধে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ ওই বছরেই সামরিক শাসন প্রত্যাহার, শ্রমিক কর্মচারীদের ন্যুনতম মজুরি নির্ধারণ, অবাধ ট্রেড ইউনিয়নের অধিকার দাবী করে স্মারকলিপি পেশ করে। স্মারকলিপিতে সই করেন জাতীয় শ্রমিক জোটের শ্রমিক নেতা মরহুম মো. শাহজাহান, রুহুল আমীন ভূঁইয়া, সংযুক্ত শ্রমিক ফেডারেশনের নেতা মুখলেসুর রহমান, বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের আবুল বাসার এবং টি. ইউ. সি’র পক্ষে সাইফুদ্দিন মানিক ও জাতীয় শ্রমিক লীগের নেতৃবৃন্দ।

এই দিনে আমি ব্যক্তিগতভাবে স্মৃতিচারণ করে দু’একটি কথা বলতে চাই। আমি তখন জাসদ সমর্থিত ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাংস্কৃতিক সম্পাদক। কমিটিটি অকার্যকর হয়ে যাওয়ায় কেন্দ্র থেকে ওই অকার্যকর কমিটি ভেঙে দিয়ে ১১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি করা হয়। আমাকে মনোনীত করা হয় সাধারণ সম্পাদক। কিন্তু আমি দায়িত্বগ্রহণে অপারগতা প্রকাশ করি। আমার যুক্তি ছিলো এই যে, মফস্বল শহর থেকে অতি সাধারণ পরিবারের একমাত্র ছেলে সন্তান ছিলাম আমি। সেই সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের যা পরিস্থিতি তাতে ওই ঝুঁকিপূর্ণ দায়িত্বপালন আমার পক্ষে সম্ভব ছিলো না। শাহজাহান সিরাজ সেই রাতে মুহসীন হলে ৩৬৪ নম্বর রুমে আমার সঙ্গে ছিলেন। এর আগে আমরা একসঙ্গে বেইলি রোডে ঢাকা থিয়েটারের ‘কীত্তনখোলা’ নাটক দেখি ও নাজিম উদ্দীন রোডে নীরব হোটেলে খাওয়া দাওয়া সেরে গভীর রাতে হলে ফিরি। তিনি সারারাত ধরে আমাকে বোঝানোর চেষ্টা করেন আমি যাতে দায়িত্ব গ্রহণ করি। নিরুপায় হয়ে আমি শেষতক রাজি হই।

বীর মুক্তিযোদ্ধা সিলেটের লোকমান আহমেদ সকালে হলে এসে আমার কাছ থেকে সম্মতি আদায় করে নেন। তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে সামরিক জান্তার পেটোয়া বাহিনীর অস্ত্রের ঝনঝনানি, সেই পরিস্থিতিতে কিংকর্তব্যবিমূঢ় অবস্থায় আমি তাদের অনুরোধ প্রত্যাখ্যান করতে পারিনি। এরপর দায়িত্ব নিয়ে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয় বিপ্লবী আদর্শে সংগঠন গড়ে তোলার ক্ষেত্রে কাজ শুরু করি।

আজ বারবার মনে পড়ছে মিছিলের সেই সহকর্মীর কথা, যে আমরা চেয়েছিলাম সমাজ বদল করতে, সেই মিছিল থেকে কতজন ঝড়ে গেছে! আমি আজও বেঁচে আছি। সামরিক স্বৈরতন্ত্রের অবসান হয়েছে, ১৯৯০ সালে সেই বিজয়ী ছাত্র গণআন্দোলনে আমিও নেতৃত্বের কাতারে ছিলাম।

সামনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, ২০১৪ ও ২০১৮ নির্বাচন ক্রুটিপূর্ণ হওয়ায় আগামী নির্বাচন যাতে অবাধ নিরপেক্ষ, অর্ন্তভূক্তিমূলক এবং আন্তর্জাতিক মানদণ্ডে হয় সেটা বিশ্ববাসী আশা করেছিল, কিন্তু আমার সেটা এখনো আয়োজন করতে পারি নাই। সেক্ষেত্রে বাংলাদেশে বিরাজমান রাজনৈতিক সংকট পরিস্থিতি সমাধানে সম্ভাবনা নেই।নব্বইয়ের চেতনায় আমরা যেভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলাম এবং ১৯৯১ সালে যেভাবে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয়েছিল। নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে সরকার গঠিত হয়েছিল। আজকের এই দিনে আশা করব একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সকলেই যেন সমঝোতার মাধ্যমে ঐক্যমতে পোঁছাতে পারে। তাতেই শাহজাহান সিরাজের জীবনদান সার্থক হবে।

(এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে)

Tags: শাহজাহান সিরাজ
Previous Post

‘ব্রেন টিউমারে’ আক্রান্ত সাবেক হকি তারকা ও কোচ শুভ

Next Post

৬ জেলার নির্বাচনী জনসভায় ভার্চুয়ালি বক্তব্য রাখবেন শেখ হাসিনা

Next Post
শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী, ভার্চুয়ালি ভাষণ দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

৬ জেলার নির্বাচনী জনসভায় ভার্চুয়ালি বক্তব্য রাখবেন শেখ হাসিনা

Williamson batting in a cricket match, wearing blue jersey and cap. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের বিপক্ষে নেই উইলিয়ামসন, টি-টুয়েন্টি অধিনায়ক স্যান্টনার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT