চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হাঙ্গেরিতে অবৈধ অনুপ্রবেশের সময় বাংলাদেশিসহ আটক ১০৭

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:36 পূর্বাহ্ন 21, ডিসেম্বর 2023
in - সেমি লিড, বাংলাদেশ
A A
হাঙ্গেরিতে অবৈধ অনুপ্রবেশের সময় বাংলাদেশিসহ আটক ১০৭. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউরোপের দেশ রোমানিয়ার সীমান্ত দিয়ে হাঙ্গেরি প্রবেশের চেষ্টাকালে বাংলাদেশিসহ ১০৭ অভিবাসীকে আটক করেছে রোমানীয় পুলিশ।

ইনফোমাইগ্রেন্টস জানিয়েছে, এসব অভিবাসীদের মধ্যে বাংলাদেশ ছাড়াও সিরিয়া, ইরাক, পাকিস্তান ও শ্রীলঙ্কার নাগরিক রয়েছেন।

রোমানিয়ার প্রশাসন জানিয়েছে, গত ১৫ থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত ৪ দিন ধরে চলা এক অভিযানে সীমান্ত পাড়ি দিতে চাওয়া অভিবাসীদের আটক করে রোমানিয়ার সীমান্ত পুলিশ।

প্রথম অভিযানটি পরিচালিত হয় ১৫ ডিসেম্বর। সেদিন নাদলাক সীমান্তে আসা একটি মিনিবাস থেকে বাংলাদেশ ও সিরিয়ার ২০ জন নাগরিককে আটক করে সীমান্ত পুলিশ ও শুল্ক কর্মকর্তারা। গাড়ির চালক ছিলেন একজন রোমানীয় নাগরিক। একই দিন রাত ১০টায় দ্বিতীয় অভিযানে আরাদ অঞ্চলের নাদলাক-২ সীমান্ত পয়েন্টে আসা একটি গাড়ি থেকে বাংলাদেশ ও মিশরের আরও ২০ জন অভিবাসীকে আটক করা হয়। তাদের সবাই বৈধ ভিসা নিয়ে রোমানিয়ায় গিয়েছিলেন।

অন্য দুটি অভিযান পরিচালিত হয় ১৮ ডিসেম্বর। সেদিন দুই দফায় নাদলাক-২ এবং টার্নু বর্ডার পুলিশ সেক্টরের সীমান্ত রক্ষীরা মোট ৬৭ জন বিদেশি নাগরিককে আটক করে। প্রথম দফায় একজন তুর্কি নাগরিকের গাড়িতে তল্লাশি চালিয়ে লুকিয়ে থাকা ৪৫ জন বিদেশি নাগরিককে পাওয়া যায়।

Tags: অভিবাসীরোমানিয়াহাঙ্গেরি
Previous Post

আইন-শৃঙ্খলা পর্যবেক্ষণে সিইসির নেতৃত্বে মনিটরিং সেল

Next Post

গাজায় নিহতের সংখ্যা ২০ হাজার ছাড়ালো

Next Post
গাজায় নিহতের সংখ্যা ২০ হাজার ছাড়ালো, শোকাহত পরিবার ও আহতরা. Channel i News - চ্যানেল আই নিউজ

গাজায় নিহতের সংখ্যা ২০ হাজার ছাড়ালো

অপরাধের শিকার তরুণীর হাত ও পিঠের ছবি, কালো-সাদা ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

পরিবারের পছন্দে বিয়ে না করায় তরুণীকে হত্যা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT