ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যর ফজলে হাসান আবেদের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ। বিশ্বজুড়ে কোটি মানুষের উন্নয়নে আজীবন কাজ করে যাওয়া ফজলে হাসান আবেদকে নিয়ে আজ স্কট ম্যাকমিলানের “আশার জয়” বইটির বাংলা ভার্সনের মোড়ক উন্মোচন হলো। ব্র্যাক সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে স্যার আবেদের স্বপ্নের ব্র্যাককে আরও এগিয়ে নেয়ার প্রত্যয় ব্যক্ত করেন স্যার ফজলে হাসান আবেদের সহকর্মীরা।







