চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৯ বছর পর নিখোঁজ উড়োজাহাজের সন্ধান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:44 অপরাহ্ন 20, ডিসেম্বর 2023
in আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
উড়োজাহাজ আকাশে উড়ছে, মালয়েশিয়া এয়ারলাইন্সের লোগো দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

অস্ট্রেলিয়ার এক জেলে ৯ বছেরেরও বেশি সময় আগে মালয়েশিয়া এয়ারলাইন্সের নিখোঁজ হওয়া ‘এমএইচ-৩৭০’ বিমানের টুকরো খুঁজে পেয়েছেন বলে দাবি করেছেন। তবে কর্তৃপক্ষ তা উপেক্ষা করছে বলে জানা গেছে।

বুধবার ২০ ডিসেম্বর এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, ২২৭ জন যাত্রী এবং ১২ জন ক্রু সদস্য নিয়ে ৮ মার্চ ২০১৪ সালে উড়োজাহাজটি নিখোঁজ হয়। পরে সর্বোচ্চ অনুসন্ধান করেও এর কোনো সন্ধান পাওয়া যায়নি।

প্রতিবেদনে বলা হয়, নিখোঁজের ছয় মাস পর ওলভার তার জালের সাথে উড়োজাহাজের একটি ডানা অনুভব করেছিলেন, যেটি জাল টেনে নিয়ে যায়। তিনি বলেন, ‘এটি একটি বড় জেট বিমানের রক্তাক্ত ডানা ছিল।’

৭৭ বছর বয়সী ওলভার এতদিন এই বিষয় নিয়ে কথা বলেননি। তবে তিনি চাচ্ছেন উড়োজাহাজের এই বিষয়টি বিশ্ব এখন জানুক। যদিও কর্তৃপক্ষ ওলভারের বলা কথাগুলো মানতে রাজি নয়।

ওলভার বলেন, আমি নিজেকে প্রশ্ন করেছি; আমি এটি থেকে বেরিয়ে আসার উপায় খুঁজছি। আমি খ্রিস্টের কাছে প্রার্থনা করি, যেন এমন একটি জিনিস আমি কখনো না দেখতে পাই। কিন্তু এটি সত্যিই আমার সাথে ঘটেছে। এটি একটি জেটের ডানা ছিল। ট্রলার থেকে পালানো জালটি ডানার সাথে লেগে অনেক গভীরে চলে যায়। এটি ট্রলারে উঠানোর জন্য অনেক চেষ্টা করি। কিন্তু পানির উপরে ভাসতেই, এটি এতটাই ভারী হয়ে যায় যে জাল ছেঁড়ে নিয়ে যায়।

তিনি বলেন, এটি অবিশ্বাস্য ভারী এবং বিশ্রী ছিল। এটি জালকে প্রসারিত করে এবং ছিঁড়ে ফেলেছিল। ডানাটি ডেকে উঠানো সম্ভব হয়নি, কারণ খুব বড় ছিল। আমি স্পষ্ট দেখেছি এবং বুঝতেও পেরেছি। আমার মনে হয়েছে, এটি একটি বাণিজ্যিক উড়োজাহাজের ডানা কিংবা এর একটি বড় অংশ। সামরিক কিংবা ছোট উড়োজাহাজ নয়, কারণ এটি সাদা এবং অনেক বড় ছিল।

তিনি বলেন, ওই দিন আমাদের অন্তত ২০ হাজার ডলারের জাল কেটে ফেলতে হয়েছিল। কারণ, এই টুকরো এতটাই ভারী এবং বড় ছিল যে জাল কাটতে বাধ্য হয়েছিলাম। এখনো তিনি ওই ঘটনা ঠিক কোথায় ঘটেছে তা কর্তৃপক্ষকে স্পষ্ট ধারণা দিতে পারবেন বলেও জানান।

Tags: অস্ট্রেলিয়াউড়োজাহাজএমএইচ-৩৭০নিখোঁজ বিমানবিমানমালয়েশিয়া
Previous Post

‘নির্বাচনে বিজিবিকে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে’

Next Post

ঈগল প্রতীক পেলেন পিরোজপুর-১ এর স্বতন্ত্র প্রার্থী এ কে এম আউয়াল

Next Post
পিরোজপুর-১ এর স্বতন্ত্র প্রার্থী এ কে এম আউয়াল এর ইগল প্রতীক নিয়ে প্রচার. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈগল প্রতীক পেলেন পিরোজপুর-১ এর স্বতন্ত্র প্রার্থী এ কে এম আউয়াল

জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৩, পুলিশ তদন্তে. Channel i News - চ্যানেল আই নিউজ

জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT