চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আগামীকাল জাতীয় পার্টির নির্বাচনী ইশতেহার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:58 অপরাহ্ন 20, ডিসেম্বর 2023
in - সেমি লিড, রাজনীতি
A A
জাতীয় পার্টির লোগো বাংলাদেশের পতাকার পাশে স্থাপন।. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্বাচনে প্রচার-প্রচারণার পাশাপাশি গুরুত্বপূর্ন ভূমিকা রাখে অংশগ্রহণকারী দলগুলোর নির্বাচনী ইশতেহার। ইশতেহারে থাকা প্রতিশ্রুতির ওপর নির্ভর করে ভোটারদের সমর্থন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নিজেদের ইশতেহার প্রস্তুত করেছে জাতীয় পার্টি। আগামীকাল এই ইশতেহার ঘোষণা করবে তারা।

আজ ২০ ডিসেম্বর বুধবার জাতীয় পার্টি চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী স্বাক্ষরিত একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামীকাল ২১ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুর ১২টায় জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানীস্থ কার্যালয় মিলনায়তনে দলটির নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হবে।

জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু এই নির্বাচনী ইশতেহার ঘোষণা করবেন। অনুষ্ঠানে জাতীয় পার্টির শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নিজেদের ইশতেহার প্রস্তুত করেছে দলটি। ইশতেহারে প্রাধান্য দেওয়া হয়েছে দুর্নীতি বন্ধের বিষয়টি। উপজেলায় স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি ক্ষমতায় গেলে নির্বাচন ব্যবস্থার পরিবর্তন করতে চায় তারা।

ক্ষমতায় গেলে বেকারত্ব দূরীকরণ, দুর্নীতি-অর্থপাচার বন্ধ, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে পদক্ষেপ নিতে চায় জাতীয় পার্টি। দলটির ইশতেহারে প্রাদেশিক সরকার ব্যবস্থা চালুসহ বেশিকিছু বিষয়কে প্রাধান্য দেওয়া হয়েছে। নীতিনির্ধারকদের দাবি, জনবান্ধব বিষয়গুলো তুলে ধরে, মানুষের ভোটের সমর্থন পেতে এগিয়ে থাকবেন তারা।

এছাড়াও শিশুশ্রম বন্ধ, সংখ্যালঘু রক্ষায় কার্যকরী ব্যবস্থা, বাজার মনিটরিংসহ ইশতেহার অগ্রাধিকার পাচ্ছে বেকারত্ব দূরীকরণের বিষয়টি। সুযোগ পেলে প্রাদেশিক সরকার ব্যবস্থা চালু করতে চায় জাতীয় পার্টি। দলের প্রার্থীরা ব্যস্ত নির্বাচনী প্রচারনায়। স্রোতের বিপরীতে গিয়ে মানুষ লাঙ্গলকে ভোট দেবে বলে মনে করছেন দলটির প্রার্থীরা।

Tags: জাতীয় পার্টিদ্বাদশ জাতীয় সংসদ নির্বাচননির্বাচননির্বাচনী ইশতেহার
Previous Post

ইসরাইলি বাহিনীর হামলায় গত ১ দিনে প্রায় একশ’ ফিলিস্তিনির প্রাণহানি

Next Post

আইপিএলে দল না পাওয়ায় সকালটা ছিল ‘বিভ্রান্তিকর’

Next Post
ক্রিকেটার ব্যাটিং করে, আইপিএল ম্যাচের মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

আইপিএলে দল না পাওয়ায় সকালটা ছিল ‘বিভ্রান্তিকর’

বাংলাদেশি দুই পরিবারের জন্য ৩০ কোটি টাকার ক্ষতিপূরণ. Channel i News - চ্যানেল আই নিউজ

রাষ্ট্রদূতের মধ্যস্থতায় ৩০ কোটি টাকা ক্ষতিপূরণ পাচ্ছেন দুই বাংলাদেশী পরিবার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT