চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেত্রকোনায় কোরিয়া ও বাংলাদেশের সাহিত্য নিয়ে আলোচনা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:06 অপরাহ্ন 20, ডিসেম্বর 2023
in শিল্প সাহিত্য
A A
নেত্রকোনায় সাহিত্য বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত. Channel i News - চ্যানেল আই নিউজ

সাউথ কোরিয়ার যে জাগরণ তা কেবল এশিয়ান হিসেবেই নয়, বিশ্বনাগরিক হিসেবেও কোরিয়াকে আমাদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত করেছে। নেত্রকোনায় সাহিত্যের আলোকে কোরিয়া-বাংলাদেশ শীর্ষক আলোচনায় এই কথা বলেন শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিশিষ্ট উদ্ভিদতাত্ত্বিক ও শিক্ষাবিদ অধ্যাপক ড. গোলাম কবীর।

সাহিত্যের আলোকে কোরিয়া ও বাংলাদেশ: সমাজ, সংস্কৃতি, সম্পর্ক ও উন্নয়ন পর্যবেক্ষণ’ শীর্ষক এই আলোচনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন নেত্রকোনা সরকারি কলেজের সহযোগী অধ্যাপক, কবি ও প্রাবন্ধিক সরোজ মোস্তফা। নেত্রকোনা শহরের সাতপাইয়ের বানপ্রস্থে সোমবার বিকেলে কোরিয়া ও বাংলাদেশের সাহিত্য নিয়ে আলোচনায় দেশের বর্ষীয়ান বুদ্ধিজীবী অধ্যাপক যতীন সরকার কোরিয়ার সাহিত্যের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার জন্য অনুবাদের এই উদ্যোগকে স্বাগত জানান। কিছু কবিতার উদ্ধৃতি দিয়ে তিনি কোরিয়ার কবিদের জীবনদৃষ্টি ও দার্শনিক বোধের দিকে নজর কাড়েন উপস্থিত দর্শকদের।

তিনি বলেন, ‘কথায় আছে, সাত নকলে আসল খাস্তা’। অনুবাদেও অনেক সময় তাই ঘটে। সমাজের সব ক্ষেত্রে আমাদের যে ইংরেজি-নির্ভরতা সেদিকে ইঙ্গিত করে অনুবাদে ইংরেজি-নির্ভরতা কাটিয়ে মূল ভাষার আশ্রয়ী হয়ে উঠার পরামর্শ দেন তিনি।

অধ্যাপক ড. গোলাম কবীর বলেন, আর্থ-সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে সাউথ কোরিয়ার যে জাগরণ তা কেবলমাত্র এশিয়ান হিসেবে নয় বরং বিশ্বনাগরিক হিসেবেও কোরিয়াকে আমাদের আগ্রহবিন্দুতে পরিণত করেছে। কোরিয়ার জাপানি ঔপনিবেশ ও বাংলায় বৃটিশ ঔপনিবেশের একটা ঐতিহাসিক মিল রয়েছে। এ দুটি ঐতিহাসিক বাস্তবতায় নিপীড়িত মানুষের দীর্ঘশ্বাসের ঐক্য দেখা যায়। কোরিয়ার হাজার বছরের ইতিহাসে সবচেয়ে বড় ঘটনা হলো ১৯৪৫ সালে নর্থ কোরিয়া ও সাউথ কোরিয়ায় ভাগ হয়ে যায়। তেমনি ১৯৪৭ সালে বাংলা ভাগ হয়ে যায় বৃটিশদের কারণে। তিনি এই আলোচনার আয়োজক প্রতিষ্ঠান এবং আলোচকদের প্রশংসা করেন।

কোরিয়া ও বাংলাদেশের সাহিত্য নিয়ে এই আলোচনায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন শিক্ষাবিদ অধ্যাপক মতীন্দ্র সরকার। তিনি কোরিয়ান সাহিত্য এবং অন্যান্য দেশের সাহিত্য নিয়ে অনুবাদ বই প্রকাশের জন্য প্রকাশনা উজান এবং অনুবাদকদের ধন্যবাদ জানান।

নেত্রকোনা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রাবন্ধিক ও শিক্ষাবিদ অধ্যাপক বিধান মিত্র কোরিয়ার কবিতা ও গল্পের উদ্ধৃতি টেনে সে দেশের মানুষের জীবনের সঙ্গে বাংলাদেশের মানুষের জীবনের মিলের জায়গাগুলো তুলে ধরেন। কোরিয়ার গল্পে নারীদের প্রতি যে দৃষ্টিভঙ্গি দেখা যায় সেই একই দৃষ্টিভঙ্গি যে আমাদের দেশেও ছিল কিংবা আছে তা উল্লেখ করে তিনি, দুই দেশের সমাজের মানুষের অনগ্রসরতার চিত্র উপস্থাপন করেন। পাশাপাশি তিনি কোরিয়ার গল্প থেকে উদাহরণ টেনে মানুষের অভিন্ন আবেগ এবং আর্থসামাজিক প্রেক্ষাপটে সামাজিক দৃষ্টিভঙ্গির চিত্র তুলে ধরেন।

কবি, ভ্রামণিক, মানবাধিকার ও সমাজকর্মী শাহেদ কায়েস কোরিয়ার বসবাস ও শিক্ষাজীবনের প্রত্যক্ষ অভিজ্ঞতা তুলে ধরেন। বাংলাদেশের সমাজ ও সংস্কৃতির সঙ্গে কোরিয়ার সমাজ ও সংস্কৃতির বিভিন্ন দিক তুলে ধরে তিনি বলেন, কোরিয়ার মানুষের সঙ্গে আমাদের লোকজনের আবেগের মিলের জায়গা হচ্ছে, তারাও কান্না পেলে হাউমাউ করে কাঁদে, তারা আনন্দিত হলে উল্লাসে হৈহুল্লোড় করে। অন্য অনেক সংস্কৃতির মতো এক্ষেত্রে তাদের চেপে রাখার কোনো ব্যাপার নেই। তিনি বলেন, জনপ্রিয় ও বিনোদনের যে সংস্কৃতি উপাদান যতটা না জীবনমুখী, তারচেয়ে বেশি বাণিজ্যমুখী। আজকের হিন্দি কিংবা কলকাতার টিভি সিরিয়াল যে মূলধারার জীবনের রূপ নয়, তেমনই কোরিয়ার কে-ড্রামা কিংবা কে-পপ সেখানকার মানুষের জীবনের পুরো রূপ নয়।

কবি ও টেলিভিশন অনুষ্ঠান নির্মাতা মামুন খান বলেন, কোরিয়ার সাহিত্য পড়তে গিয়ে মনে হলো যে জীবন এই নগর-উন্নয়ন এবং আধুনিকতার বাইরে। সেই জীবনের সঙ্গে পৃথিবীর যেকোনো প্রান্তের, যেকোনো দেশের ও সংস্কৃতির মানুষেরই স্বাভাবিক মিল খুঁজে পাওয়া যায়। শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক গল্পকার সাফি উল্লাহ কোরিয়ার সাহিত্যের ওপর সুবিস্তৃত আলোকপাত করেন।

তনুশ্রী সরকারের গাওয়া ‘ধ্বনিল আহ্বান মধুর গম্ভীর’ রবীন্দ্রসঙ্গীত দিয়ে শুরু হয় আয়োজন। অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন লেখক ও সাংবাদিক ষড়ৈশ্বর্য মুহম্মদ। তিনি এই আলোচনার আয়োজনের উদ্দেশ্য এবং কোরিয়ার সাহিত্য অনুবাদের উদ্যোগ নিয়ে কথা বলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আবৃত্তিশিল্পী, সংস্কৃতিকর্মী ও সংগঠক সাইফুল্লাহ এমরান।

সাউথ কোরিয়ার প্রতিষ্ঠান এলটিআই কোরিয়ার সহযোগিতায় এই আলোচনার আয়োজন করে প্রকাশনা সংস্থা উজান। আয়োজকদের কৃতজ্ঞতায় ছিল শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়। এই আয়োজন উপভোগ করেন নেত্রকোনার সাহিত্য ও সংস্কৃতিকর্মী, সুধীসমাজ, শিক্ষক ও শিক্ষার্থীরা।

Tags: নেত্রকোনাসাহিত্য
Previous Post

আবারও আরটিভিতে সিসিমপুর

Next Post

বছরের শেষ দিন আসবে ‘ওমর’র ফার্স্ট লুক, মুক্তি ঈদে

Next Post
চারজন পুরুষের বন্ধুত্বপূর্ণ মুহূর্তের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বছরের শেষ দিন আসবে 'ওমর'র ফার্স্ট লুক, মুক্তি ঈদে

শেখ হাসিনা আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার শুরু করেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার শুরু করলেন শেখ হাসিনা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT