চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কামিন্সের এক ঘণ্টার রেকর্ড ছাড়িয়ে সবচেয়ে দামি স্টার্ক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:36 অপরাহ্ন 19, ডিসেম্বর 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
অস্ট্রেলিয়ার ক্রিকেটার স্টার্ক উল্লাসে ভাসছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নিলামে দ্বিতীয় সেটে ইতিহাসের সর্বোচ্চ ২০ কোটি ৫০ লাখ রুপি দামে প্যাট কামিন্সকে দলে টেনেছিল সানরাইজার্স হায়দরাবাদ। ঘণ্টাখানেক বাদে ভেঙে গেছে সেই রেকর্ড। কামিন্সকে ছাড়িয়ে গেছেন স্বদেশি পেসার মিচেল স্টার্ক। গুজরাট টাইটান্সের সঙ্গে লড়াই করে আইপিএল রেকর্ড ২৪ কোটি ৭৫ লাখ রুপিতে স্টার্ককে দলে টেনেছে কলকাতা নাইট রাইডার্স।

তৃতীয় সেটে স্টার্ককে পেতে আগ্রহ দেখিয়েছে বেশ কয়েকটি দল। প্রথমে ডাক হাঁকে দিল্লি ক্যাপিটালস ও মুম্বাই ইন্ডিয়ান্স। দাম ৯ কোটি পার হওয়ার পর যোগ দেয় কলকাতা। তার পরপরই দৃশ্যপটে আসে গুজরাট। দিল্লি ও মুম্বাই নিজেদের সরিয়ে এরপর। কলকাতা যাত্রা ধরে রেখে রেকর্ড মূল্যে নিজেদের করে নেয় স্টার্ককে।

আগে আইপিএলের সর্বোচ্চ মূল্যের রেকর্ড ছিল ১৮ কোটি ৫০ লাখ, গত আসরের নিলামে স্যাম কারেনের। এবার প্রথমে তাকে ছাড়িয়ে যান কামিন্স। ঘণ্টা পর কামিন্সকেও ছাড়িয়ে রেকর্ড গড়লেন অজিম্যান স্টার্ক। গত আসরে আইপিএল খেলা হয়নি অজি পেসারের।

তৃতীয় সেটে দ্বিতীয় সর্বোচ্চ দাম পেয়েছেন ওয়েস্ট ইন্ডিজের আলঝারি জোসেফ। লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের সঙ্গে লড়াই করে তাকে দলে নেয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। গত আসরে গুজরাটের হয়ে খেলেছিলেন জোসেফ।

৫০ লাখ ভিত্তিমূল্যে থাকা ভারতীয় পেসার শিভাম মাভিকে ৬ কোটি ৪ লাখ রুপিতে টেনেছে লক্ষ্ণৌ। ২ কোট ভিত্তিমূল্যের উমেশ যাদবকে ৫ কোটি ৮০ লাখে কিনেছে গুজরাট টাইটান্স।

শ্রীকর ভরত ও চেতন সাকারিয়াকে ভিত্তিমূল্য ৫০ লাখে কিনেছে কলকাতা। প্রোটিয়া উইকেটকিপার ত্রিস্তান স্টাবসকে ৫০ লাখ ভিত্তিমূল্যেই নিজেদের ডেরায় টেনেছে দিল্লি।

অবিক্রীত ছিলেন দেড় কোটি ভিত্তিমূল্যের ফিল সল্ট, দুই কোটি ভিত্তিমূল্যের জশ ইংলিশ ও লোকি ফার্গুসন। লঙ্কান উইকেটরক্ষক কুশল মেন্ডিসের প্রতিও আগ্রহ দেখায়নি কেউ, ভিত্তিমূল্য ছিল ৫০ লাখ।

Tags: আইপিএল ২০২৪কলকাতাকামিন্সগুজরাটজোসেফনিলামলিড স্পোর্টসস্টার্ক
Previous Post

ওয়ার্নারের পিছে লেগে নাম কাটা গেছে জনসনের

Next Post

যারা রেলে আগুন দিয়ে চারটি প্রাণ কেড়ে নিয়েছে তাদের কোন ক্ষমা নেই: ওবায়দুল কাদের

Next Post
বাংলাদেশের রাজনীতিবিদরা জনসভায় একত্রিত, ওবায়দুল কাদের বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

যারা রেলে আগুন দিয়ে চারটি প্রাণ কেড়ে নিয়েছে তাদের কোন ক্ষমা নেই: ওবায়দুল কাদের

বাংলাদেশের পোশাক শিল্পে নারী শ্রমিকের কাজের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউরোপে তৈরি পোশাক রপ্তানিতে শীর্ষে বাংলাদেশ: বিজিএমইএ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT