চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দাউদ ইব্রাহিমের ‘মৃত্যুর খবরে’ তোলপাড়, তারপর যা জানা গেলো

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:25 পূর্বাহ্ন 19, ডিসেম্বর 2023
in আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
দাউদ ইব্রাহিমের ছবি, বাংলাদেশি অপরাধী, মাদক ব্যবসায়ী. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তানের করাচিতে দাউদ ইব্রাহিমের মৃত্যুর খবরে ইন্টারনেট তোলপাড়। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত প্রতিবেদনে দাবি করা হয়েছে, ভারত থেকে পলাতক গ্যাংস্টারকে বিষ খাওয়ার পরে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। হাসপাতালে তার মৃত্যু হয়েছে। কিন্তু তার মৃত্যুর খবরটি মিথ্যা প্রমাণিত হয়েছে। তিনি করাচির একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মঙ্গলবার ১৯ ডিসেম্বর ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীর এমনকি পাকিস্তানের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী আনোয়ার উল হক কাকারের অ্যাকাউন্টের স্ক্রিনশট পোস্ট করেন, যেখানে উল্লেখ করা হয়েছে যে দাউদ মারা গেছে। কিন্তু বার্তাটি মিথ্যা প্রমাণিত হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, বেশ কিছু ফ্যাক্ট-চেকার স্পষ্ট করেছে যে, এটি পাকিস্তানের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী কাকারের অ্যাকাউন্ট নয় এবং দাউদ সম্পর্কে মৃত্যুর বিষয়টিও নিশ্চিত নয়।

ভাইরাল হওয়া ভুয়া সেই বার্তায় বলা হয়, ‘মানবতার মসীহ, প্রতিটি পাকিস্তানি হৃদয়ের প্রিয়, আমাদের প্রিয় মহামান্য দাউদ ইব্রাহিম অজানা বিষক্রিয়ায় মারা গেছেন। করাচির একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আল্লাহ তাকে জান্নাতের সর্বোচ্চ স্থান দান করুন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।’

কিন্তু ফ্যাক্ট-চেকিং ওয়েবসাইট ডিএফআরএসি সামাজিক মাধ্যম এক্স-এর একটি পোস্টে বলছে, ভাইরাল স্ক্রিনশটের ব্যবহারকারীর নাম কাকারের অফিসিয়াল অ্যাকাউন্টের সাথে মেলে না।

জানা যায়, শরীরে বিষক্রিয়ার কারণে করাচির হাসপাতালে ভর্তি করতে হয়েছে দাউদ ইব্রাহিমকে। বিশেষ নিরাপত্তা নেওয়া হয়েছে হাসপাতালজুড়ে। আন্ডারওয়ার্ল্ড ডনের অসুস্থতার খবর প্রকাশ্যে আসতেই পাকিস্তানজুড়ে ইন্টারনেট পরিষেবাও ব্যাহত হচ্ছে বলে জানা গিয়েছে। তবে সরকারিভাবে দাউদের অসুস্থতা নিয়ে কিছু জানানো হয়নি।

জানা যায়, গত কয়েকমাস ধরেই পাকিস্তানে বসবাসকারী বেশ কয়েকজন জঙ্গি নেতার মৃত্যু হয়েছে। ভারতবিরোধী বলেই পরিচিত ছিলেন তারা। এহেন পরিস্থিতিতে দাউদের অসুস্থতার খবরে তোলপাড় আন্তর্জাতিক মহল।

প্রতিবেদনে বলা হয়, গত দু’দিন ধরে হাসপাতালে ভর্তি রয়েছেন দাউদ। হাসপাতালের একটি ফ্লোর একেবারে খালি করে দেওয়া হয়েছে তার জন্য। চিকিৎসক ও পরিবারের একেবারে ঘনিষ্ঠরা ছাড়া কেউই দেখা করতে পারছেন না তার সাথে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিষ খাওয়ানো হয়েছে তাকে। তার শারীরিক অবস্থা বেশ আশঙ্কাজনক বলেই জানা গেছে। যদিও দাউদের পরিবার বা করাচির হাসপাতালের তরফে এই নিয়ে কিছুই বলা হয়নি।

উল্লেখ্য, ১৯৯৩ সালে মুম্বই ধারাবাহিক বিস্ফোরণ মামলার অন্যতম হোতা দাউদ ইন্ডিয়ার নম্বর ওয়ান ওয়ান্টেড অপরাধী। পাকিস্তানের হাসপাতালে দাউদের ভর্তি হওয়ার খবর প্রকাশ্যে আসতেই প্রশ্ন উঠছে, তবে কি এর নেপথ্যে রয়েছে ‘র’-এর হাত? কারণ দেশটিতে গত দু’বছরে অজ্ঞাত পরিচয় আততায়ীর হাতে প্রাণ হারিয়েছে অন্তত ১২ জন জেহাদি, যাদের প্রত্যেকেই ছিল ভারতের মোস্ট ওয়ান্টেড লিস্টে।

Tags: দাউদ ইব্রাহিমভারত-পাকিস্তান
Previous Post

কার্যকর হয়েছে স্বর্ণের বাড়তি দাম

Next Post

গ্রাম থেকে ফেরার পথে তেজগাঁওয়ে ট্রেনে পুড়ে লাশ হলো মা-ছেলে

Next Post
বাংলাদেশের ট্রেনের ধ্বংসপ্রাপ্ত একটি অংশ, ক্ষতিগ্রস্ত ও কালো ধোঁয়া উঠছে. Channel i News - চ্যানেল আই নিউজ

গ্রাম থেকে ফেরার পথে তেজগাঁওয়ে ট্রেনে পুড়ে লাশ হলো মা-ছেলে

বাংলাদেশের ক্রিকেটার সাকিব আল হাসান মাঠে খেলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বকাপে খেললেই দলের আসল বাস্তবতা বোঝা যায়: সাকিব

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT