চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অন্দোলনের মুখে নিয়োগ বোর্ড স্থগিত করলো চবি প্রশাসন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:56 অপরাহ্ন 18, ডিসেম্বর 2023
in শিক্ষা
A A
অন্দোলনের মুখে চবি প্রশাসন নিয়োগ বোর্ড স্থগিত ঘোষণা. Channel i News - চ্যানেল আই নিউজ

শিক্ষক সমিতির আন্দোলনের মুখে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলাবিভাগের নিয়োগ বোর্ডের কার্যক্রম স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও উপ-উপাচার্যের পদত্যাগ দাবিতে টানা অবস্থান কর্মসূচিতে নেমেছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

সোমবার ১৮ ডিসেম্বর বেলা ১২ টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এই অবস্থান কর্মসূচি শুরু হয়। এদিন টানা অবস্থান কর্মসূচির কারণে নিয়োগ প্রার্থীরা পরীক্ষায় অংশ নিতে এলেও নিয়োগ বোর্ড স্থগিত করে প্রশাসন।

অবস্থান কর্মসূচিতে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল হক বলেন, ‘পরিকল্পনা কমিটির সিদ্ধান্তে পর্যাপ্ত ক্লাসলোড না থাকায় শিক্ষক নিয়োগের প্রয়োজন নেই বলার পরও নিয়োগ বোর্ড বসানোর কোনো যৌক্তিক কারণ থাকতে পারে না।’

তিনি আরও বলেন, এই নিয়মবহির্ভূত নিয়োগ বাতিলের দাবিতে শিক্ষক সমিতির তরফ থেকে চিঠি দেওয়া হলে উপাচার্য চিঠিটি গ্রহণ করেননি।

শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মুস্তাফিজুর রহমান ছিদ্দিকী বলেন, ‘ উপাচার্যের বাংলোতে নিয়োগ প্রার্থীদের সাক্ষাৎকার হয়েছে। কয়েকজন শিক্ষককে সাথে করে নিয়ে গোপনে বোর্ড সম্পন্ন করা কাজটি বেআইনি, নজিরবিহীন এবং বিশ্ববিদ্যালয় অধ্যাদেশের সাথে সাংঘর্ষিক।’

শিক্ষকদের আরেকটি পক্ষ উপাচার্য ও উপ-উপাচার্যের পদত্যাগের জন্য করা অবস্থান কর্মসূচির বিরোধীতা করেন এবং শিক্ষক সমিতির কর্মকাণ্ডের বিরুদ্ধে নিন্দা প্রকাশ করেন।

এর আগে রোববার বেলা আড়াইটায় উপাচার্য কার্যালয়ে আইন অনুষদের প্রভাষক নিয়োগের বোর্ড বসার কথা থাকলেও শিক্ষক সমিতির অবস্থান কর্মসূচির কারণে তা বাধার মুখে পড়ে। পরে শিক্ষক সমিতির সদস্যদের অগোচরে চবি উপাচার্য ড. শিরীণ আখতার গোপনে কার্যালয় ত্যাগ করে তার বাসভবনে চলে যান।

প্রশাসনের গাড়িতে করে নিয়োগ প্রার্থীদের ১০ জনের ৮ জনকে ভিসির বাসভবনে নিয়ে যাওয়া হয় এবং সেখানে নিয়োগ বোর্ড বসে।

Tags: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়শিক্ষকদের আন্দোলন
Previous Post

সহজ প্রতিপক্ষ রিয়াল-ম্যানসিটির, পরীক্ষা বার্সা-অ্যাটলেটিকোর

Next Post

বিএনপি নেতা ফখরুল-খসরুকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ 

Next Post
বিএনপি নেতা ফখরুল-খসরু জেলগেটে জিজ্ঞাসাবাদের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপি নেতা ফখরুল-খসরুকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ 

বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা নির্বাচনী নিরাপত্তার জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

সুষ্ঠু নির্বাচনের জন্য ১৩ দিনের জন্য মাঠে থাকছে সেনাবাহিনী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT